• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
দর্পণে ২৪ “অর্থনীতি-প্রতিরক্ষা-মহাকাশ”, ২০২৪-এ বিশ্বের ‘সুপার পাওয়ার’ হয়ে উঠেছে ভারত!

দর্পণে ২৪ “অর্থনীতি-প্রতিরক্ষা-মহাকাশ”, ২০২৪-এ বিশ্বের ‘সুপার পাওয়ার’ হয়ে উঠেছে ভারত!

administrator by administrator
2 years ago
in স্পেশাল স্টোরি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
32
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

ফিরে দেখা ২০২৪। নতুন বছরে প্রবেশ করার আগে একবার ফেলে আসা বছরের খতিয়ান জেনে নেওয়া প্রয়োজন। কারণ এই ২০২৪ সালে ভারত নিজেকে বিশ্বের অন্যতম সুপার পাওয়ারে নিয়ে গিয়েছে। অর্থনীতি থেকে মহাকাশ গবেষণা বা প্রতিরক্ষা থেকে আত্মনির্ভর ভারত এখন বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ। আর মাত্র দুদিন, তারপরেই আমরা প্রবেশ করবো এক নতুন বছরে। হ্যাঁ, অনেক আশা ও নিরাশার মধ্যে দিয়ে আমরা পার করে ফেললাম ২০২৪ সাল। তাই বছরের শেষ দিকে এসে আমরা ফিরে দেখি ভারতের সাফল্য ও ব্যর্থতার কাহিনীগুলি। কোনওটা যেমন অত্যন্ত সুখের, আবার কোনওটা হতাশার।

ADVERTISEMENT

 

RelatedPosts

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

মহাকাশ অন্বেষণ থেকে খেলাধুলার জয়, এবং কূটনৈতিক বিজয় থেকে পরিবেশগত সাফল্য, ভারতের বিজয়রথ ২০২৪ সালে অনেকটাই এগিয়েছে। যা আত্মনির্ভর ভারতের অলঙ্ঘনীয় অগ্রগতির প্রদর্শন বলা যেতে পারে। এমনটা বলা যেতেই পারে ২০২৪ সাল আত্মনির্ভর ভারতের এক উল্লেখযোগ্য বছর। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য অবদান রেখেছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো। ২০২৪ সালে ইসরো অনেকগুলো সাফল্য পেয়েছে, ব্যর্থতা বলতে গেলে নগন্য। সাফল্যগুলির মধ্যে যেমন রয়েছে এক্সরে পোলিরিমিটার স্যাটেলাইট বা এক্সপোস্যাট লঞ্চ। ২০২৪ সালের প্রথমদিন অর্থাৎ ১ জানুয়ারি ভারত সফলভাবে এক্সপোস্যাট লঞ্চ করে গোটা বিশ্বকে চমকে দিয়েছিলো। এই কৃত্তিম উপগ্রহ এক্স-রের মাধ্যমে পালসার, ব্ল্যাক হোল এবং সক্রিয় গ্যালাকটিক নিউক্লিয়াসের মতো বেশ কিছু মহাজাগতিক ঘটনা অধ্যয়ন করবে।

 

বেঙ্গালুরুর রমন রিসার্চ ইনস্টিটিউটের সহযোগিতায় এই স্যাটেলাইট তৈরি করেছিল ইসরো। যা আত্মনির্ভর ভারতের এক উচ্চাকাঙ্খী প্রকল্প। অপরদিকে ইসরো ভারতের প্রথম সৌর মিশন আদিত্য-L1 কে সফলভাবে সূর্যের নির্দিষ্ট কক্ষপথে প্রতিস্থাপন করেছে ২০২৪ সালের জুন মাসে। প্রথম প্রচেষ্টায় সূর্যের কাছাকাছি কোনও কৃত্তিম মানমন্দির স্থাপন করা ইসরো-র উৎকৃষ্টতা বিশ্বের সামনে তুলে ধরেছে ভারত। পৃথিবী থেকে দেড় মিলিয়ন কিমি দূরত্বে অবস্থিত কক্ষপথে প্রতিস্থাপিত আদিত্য-এল১-এর লক্ষ্য সূর্যের বিকিরণ, তাপ এবং চৌম্বকীয় ক্ষেত্রগুলি অধ্যয়ন করা। যা ভারতের বৈজ্ঞানিক সাধনার একটি স্মারক পদক্ষেপ বলেই বিবেচিত হবে। এছাড়া ভারতের মহাকাশ কর্মসূচিও সারা বছর ধরেই বেড়েছে। যেমন ভারতের চন্দ্রযান-৩ মিশন।  এক বছর আগে চালু করা চন্দ্রযান-৩ মিশন ২০২৪ সালে চন্দ্রপৃষ্ঠে উল্লেখযোগ্য সাফল্য এনে দিয়েছে ভারতকে। যা চাঁদের মাটির বহু অজানা ও আশ্চর্যজনক তথ্য পাঠিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছে। নতুন এই আবিষ্কারে চন্দ্রযান ৩ জানায় চন্দ্র পৃষ্ঠে একটি তরল ম্যাগমা মহাসাগর বিদ্যমান ছিল। ফলে এই মুহূর্তে ভারত মহাকাশ গবেষণায় নেতৃত্ব স্থানে পৌঁছে গিয়েছে।

 

মহাকাশ গবেষণার পাশাপাশি অর্থনীতির দিক থেকেও ২০২৪ সালে ভারত উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তথ্য অনুসারে চলতি বছরের সেপ্টেম্বর মাসে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক শক্তি হয়ে উঠেছে। মূলত বৈদশিক মুদ্রার রিজার্ভের দিক থেকে ভারত এই স্থান অর্জন করেছে। ফলে ভারত এখন আর উন্নয়নশীল দেশ নয়, রীতিমতো উন্নত দেশে পরিণত হওয়ার দোড়গোড়ায় দাঁড়িয়ে। ২০০০ সাল থেকে ২০২৪ সালের মধ্যে ভারতের প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ রেকর্ড এক ট্রিলিয়নে পৌঁছে গিয়েছে। এবং বৈদশিক মুদ্রার ভাণ্ডার বর্তমানে ৭০৪.৮৮৫ বিলিয়ন মার্কিন ডলার। পাশাপাশি ২০২৪ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত ভারতের গোল্ড বা স্বর্ণ রিজার্ভের পরিমান দাঁড়িয়েছে ৬৫.৭৪৯ বিলিয়ন ডলার। যা ভারতের অর্থনীতিকে আরও চাঙ্গা করতে সাহায্য করছে। অপরদিকে এই ২০২৪ সালে ভারতীয় কোম্পানিগুলি ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও-তে ১.৬ লক্ষ কোটি টাকা সংগ্রহ করেছে বলে জানা গিয়েছে। এলআইসি থেকে হুন্ডাই মোটরস, বা সুইগি চলতি বছরে আইপিও ছেড়ে ব্যাপক মুনাফা অর্জন করেছে।

 

প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর ভারতের সাফল্য এক অন্যমাত্রা এনে দিয়েছে ভারতকে। ২০২৪ সালে চিনের সঙ্গে সংঘাতের দিক থেকে এক উল্লেথযোগ্য বছর হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। বিশেষ করে উচ্চ হিমালয় অঞ্চলে দুই দেশের সেনাবাহিনীর সংঘাতের আহবে তা অনেক তাৎপর্যপূর্ণ। চলতি বছরে চিনের সাথে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে বা এলএসি-তে একটি উল্লেখযোগ্য মাইলফলক অর্জিত হয়েছে। ভারতের কূটনৈতিক ও সামরিক কৌশলের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে চিন। চলতি বছর ভারত প্রতিরক্ষা সরঞ্জাম রফতানিতে এক উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রে দেশীয় উৎপাদন ১ লক্ষ ২৬ হাজার ৮৮৭  কোটি টাকায় পৌঁছেছে। যা আগের বছরের তুলনায় ১৬.৭ শতাংশ  বৃদ্ধি পেয়েছে।  পাশাপাশি এই বছর ভারত ২১ হাডার কোটি টাকার বেশি প্রতিরক্ষা সরঞ্জাম বিদেশে রফতানি করেছে। যা আগের বছরের তুলনায় ২০.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই বছরই গুজরাটের ভাদোদরায় টাটাদের এয়ারক্রাফ্ট কমপ্লেক্স উদ্বোধন হয়েছে, যেখানে তৈরি হবে সি-২৯৫ এর মতো উন্নতমানের পরিবহন বিমান। ভারত এই বছর প্রতিরক্ষা আধুনিকায়নে উল্লেখযোগ্য প্রযুক্তিগত মাইলফলক অর্জন করেছে। ইন্ডিয়ান লাইট ট্যাঙ্ক  ‘জোরাওয়ার’ সফলভাবে উচ্চ-উচ্চতা এবং মরুভূমিতে কঠোর পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেছে। নৌবাহিনীর জন্য অত্যাধুনিক পারমানবিক সাবমেরিন আইএনএস আরিঘাট এবং স্টিলথ গাইডেড মিসাইল ফ্রিগেট পর্যায়ের যুদ্ধজাহাজ আইএনএস তুশিল ভারতীয় নৌসেনার সঙ্গে যুক্ত হয়েছে। চলতি বছরে ভারতীয় বিমান বাহিনী দেশীয় কাউন্টার-ড্রোন প্রযুক্তিকে আরও উন্নত করতে সক্ষম হয়েছে। সবমিলিয়ে ভারত ২০২৪ সালে পৃথিবীর এক অন্যতম শক্তিশালী দেশে পরিণত হয়েছে বলাই যায়।

Author

  • administrator
    administrator

    View all posts

Tags: INDIAINDIAN ARMYINDIAN ECONOMY
Previous Post

বালি মাটি থেকে কি আকাশে উড়বে শুশীলাদের উড়ান?

Next Post

বর্ষ বরণের আগেই শীত ফিরেছে বঙ্গে, জাঁকিয়ে শীত পেতে তৈরি নতুন বছর

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

by administrator
October 22, 2025
0
76
যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

বাঙালির বারো মাসে তেরো পার্বন। এর মধ্যে অনেক পার্বনই আছে যা গোটা দেশেই পালন করা হয়, তবে অন্য নামে। যেমন...

Read more

অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

by administrator
September 9, 2025
0
23
অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

৯ সেপ্টেম্বর ২০২৫, নিউমোরোলজি বা সংখ্যাতত্ত্বের দিক থেকে বিচার করলে আজকের দিনটি অসাধারণ তাৎপর্যমণ্ডিত। ভারতীয় প্রাচীন জ্যোতিষ শাস্ত্র বরাবরই সংখ্যা...

Read more

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

by administrator
August 22, 2025
0
47
আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ সহ বিভিন্ন কালী মন্দিরে মায়ের পূজার্চনার জন্য নেমেছে পূর্ণার্থীদের ঢল।কৌশিকী অমাবস্যা মানে হলো ভাদ্র মাসের অমাবস্যা...

Read more

“নতুন বাংলাদেশ” গর্বের নাকি লজ্জার?

by administrator
June 27, 2025
0
126
“নতুন বাংলাদেশ”  গর্বের নাকি লজ্জার?

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন হিসেবে লেখা থাকবে। তবে ইতিহাসই ঠিক করবে সেটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে...

Read more

অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

by administrator
June 14, 2025
0
61
অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় গোটা দেশ শোকস্তব্ধ, এই দুর্ঘটনার ভয়াবহতা দেখে শিউরে উঠেছে বিশ্ব। ঠিক এই পরিস্থিতিতেই এই দুর্ঘটনা কে...

Read more

রাখে হরি মারে কে’ ভয়ানক বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী রমেশ

by administrator
June 13, 2025
0
49
রাখে হরি মারে কে’ ভয়ানক বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী রমেশ

'রাখে হরি মারে কে' এই প্রবাদটি এই মুহূর্তে সবচেয়ে প্রাসঙ্গিক। অভিশপ্ত বিমানতিতে দুর্ঘটনায় ২৪২ জন যাত্রীর মধ্যে বরাত জোরে প্রাণে...

Read more

লন্ডন যাওয়ার আগে সপরিবারে শেষ সেলফি। এক লহমায় শেষ গোটা পরিবার

by Sumana Sarkar
June 13, 2025
0
52
লন্ডন যাওয়ার আগে সপরিবারে শেষ সেলফি। এক লহমায় শেষ গোটা পরিবার

জীবন কতটা অনিশ্চিত, সেটা আরও একবার বুঝিয়ে দিল এই ঘটনা। কে জানত, তাদের তোলা এই সেলফি জীবনের শেষ ছবি হবে।...

Read more

ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

by administrator
June 7, 2025
0
51
ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

এতদিন পিন কোডই ছিল একমাত্র সহায়। এবার আশ্চর্য এক পরিষেবা নিয়ে আসছে ভারতীয় ডাক। ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর!...

Read more

চাকরিহারাদের চোখের জল কি ২০২৬-এ ভাসিয়ে দেবে মাননীয়াকে?

by administrator
April 5, 2025
0
41
চাকরিহারাদের চোখের জল কি ২০২৬-এ ভাসিয়ে দেবে মাননীয়াকে?

আর জি কর আন্দোলনের আগুন যখন প্রায় নিবে গিয়েছে, তখন চাকরি বাতিল নিয়ে পশ্চিমবঙ্গ সরকার তথা তৃণমূলের বিরুদ্ধে নতুন আন্দোলনের...

Read more

পবিত্র ঈদে রেড রোডে দেখা যায় মমতাকে, রামনবমীতে কী স্বমহিমায় পাওয়া যাবে?

by administrator
April 3, 2025
0
87
পবিত্র ঈদে রেড রোডে দেখা যায় মমতাকে,  রামনবমীতে কী স্বমহিমায় পাওয়া যাবে?

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এক সাংবাদিক সম্মেলন করে প্রত্যেকে তাঁর তাঁর ধর্মপালন করার পরামর্শ দেন। একই সঙ্গে মানুষকে সতর্ক...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি