• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

administrator by administrator
1 year ago
in Top Story, দেশ, স্পেশাল স্টোরি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
50
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

এতদিন পিন কোডই ছিল একমাত্র সহায়। এবার আশ্চর্য এক পরিষেবা নিয়ে আসছে ভারতীয় ডাক। ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! আর সেই একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়। কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার এবার আনছে ডিজিপিন, যা বদলে দেবে আপনার ঠিকানা।

ADVERTISEMENT

একটামাত্র নম্বর, আর তাতেই আপনার বাড়িতে পৌঁছে যাবে যে কেউ। চিঠি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কাগজপত্র। আবার আপনার অর্ডার করা সামগ্রী হোক বা খাবার সবই। ডাক বিভাগের পিয়ন বা বেসরকারি সংস্থার ডেলিভারি বয়, গলির ভিতর আপনার বাড়ি খুঁজতে নাজেহাল হন। বার কয়েক ফোন করে শেষে আপনার জিনিস আপনাকে দিয়ে যান? এবার থেকে আর এটা হবে না। সটান আপনার বাড়িতে এসে হাজির হবেন যে কেউ। কারণ, এবার আমার আপনার বাড়ি পেতে চলেছে এক নির্দিষ্ট নম্বর। ঠিক যেমন আধার নম্বর, তেমনই আপনার বাড়ির আধার নম্বর! শুনতে অবাক লাগলেও ভারতীয় ডাক ব্যবস্থার নতুন এই সিস্টেম নিয়ে আসছে কেন্দ্রীয় সরকার। ঠিক যেমন ইউপিআই ব্যবস্থা ভারতের জনমানসে যে বিরাট পরিবর্তন নিয়ে এসেছিল ভারতীয় ডাকের এই ব্যবস্থাও নিয়ে আসতে চলেছে সেই ধরণের এক অভূতপূর্ব পরিবর্তন।

RelatedPosts

ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে ভারতীয় ডাকের ডিজিপিন সিস্টেম। যা আপনাকে বলে দেবে আপনার অ্যাকিউরেট লোকেশন। অর্থাৎ, নির্দিষ্ট একটি ঠিকানার জন্য একটি স্বতন্ত্র ডিজিটাল আইডি নম্বর। ব্যক্তির পরিচয়ের জন্য যেমন আধার, নগদহীন লেনদেনের জন্য যেমন ইউপিআই আইডি নম্বর, ঠিক তেমনই ১২ ডিজিটের একটি বিশেষ নম্বর হবে প্রতিটি ঠিকানার জন্য। চিঠি হোক বা পার্সেল, একেবারে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যাবে বিনা বাঁধায়। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন, এটা ভারতীয় ডাক বিভাগের এক যুগান্তকারী প্রকল্প। যা আগামী তিন বছরের মধ্যে সম্পন্ন হয়ে যাবে।

কিভাবে কাজ করবে এই ডিজিপিন?
এই নতুন ঠিকানা ব্যবস্থা চালু করার নেপথ্যে অবদান রয়েছে আইআইটি হায়দরাবাদ এবং ইসরোর। দুই সংস্থার সহযোগিতায় ভারতীয় ডাক বিভাগ তৈরি করেছে ‘ডিজিপিন’ সিস্টেম। নির্দিষ্ট ডিজিপিন দিলেই একদম লাইভ লোকেশনের মতো সেই জায়গায় পৌঁছতে পারবেন যে কেউ। প্রতিটি পোস্ট অফিসের জন্য রয়েছে নির্দিষ্ট পিন কো়ড। সেই পোস্ট অফিসের আওতায় ১০ থেকে ২৫ হাজার বাড়িও থাকতে পারে। ফলে পিনকোড দিয়ে কোনও ঠিকানা খোঁজা অনেকটা খড়ের গাদায় সূঁচ খোঁজার মতো। তাই চিঠি বা অর্ডার করলে এখনও দিতে হয় কারও বাড়ির পুরো ঠিকানা। এবার সেই ব্যবস্থা থেকে ছুটি। কারণ, প্রতি ৪ মিটারে ডিজিপিন বদলে যায়। ভারতের ম্যাপকে ৪x৪ সাইজের বর্গক্ষেত্রের মধ্যে বসানো হল। আবার প্রতিটা বর্গক্ষেত্রাকার অংশকে আবারও ৪x৪ ভাগে ভাগ করা হল। এমন করতে করতে যতক্ষণ না প্রতিটা বর্গক্ষেত্রের মাপ ৪ মিটার x ৪ মিটার হচ্ছে ততক্ষণ ভাগ করে করে একেবারে অ্যাকিউরেট ডিজিপিন তৈরি করেছে ভারতীয় ডাক বিভাগ। এই ১৬ বর্গ মিটারের মধ্যেই আপনার বাড়ির ঠিকানা হবে। তাই আপনার বাড়ির মধ্যেও একাধিক ডিজিপিন থাকতে পারে। কিন্তু ডিজিপিন নম্বর তৈরি হবে অক্ষাংশ ও দ্রাঘিমাংশের উপর ভিত্তি করে। ফলে হদ্য গ্রাম হোক বা তস্য গলি, কোনও পরিস্থিতিতেই ডাক পিয়ন, ক্যুরিয়ার সার্ভিস, ডেলিভারি বয় বা আপনার কোনও পরিচিত বন্ধুবান্ধবের আপনার বাড়ি খুঁজে বার করতে অসুবিধা হবে না।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

বাংলাদেশ ছেড়ে পালাচ্ছে বাংলাদেশীরাই, ইউনূসকে শায়েস্তা করতে ভয়ংকর পদক্ষেপ আসামের, মাস্টারপ্ল্যান সেই মোদির!

Next Post

রাষ্ট্রপতিকে গৃহবন্দী করলেন ইউনূস? তড়িঘড়ি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ওয়াকারের

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

by administrator
March 27, 2026
0
32
ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব অনেক আগেই দক্ষিণ এশিয়ায় পড়তে শুরু করে। দেখা দিয়েছে জ্বালানি সংকট। বাজার অগ্নিমূল্য। ভারতে এর প্রভাব যতনা...

Read more

দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

by administrator
March 27, 2026
0
55
দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

যে কোনও কিছুর একটা সলতে পাকানোর পর্ব থাকে। বিশেষ করে এর যদি বড়ো কোনও একটা লক্ষ্য থাকে। সেই লক্ষ্যে কোনোভাবেই...

Read more

বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

by administrator
March 26, 2026
0
24
বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের  কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

বাংলাদেশ সেনাবাহিনীতে ভারতীয় কম্যান্ডো রয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, তারা না কি বাংলাদেশে অপারেশন চালিয়ে নীরবে ভারতে চলে যাচ্ছে। যদিও...

Read more

ভারতে লুকিয়ে পাক গুপ্তচর! দিল্লির বিরুদ্ধে পাকিস্তানের অ*স্ত্র বাংলাদেশ! আবারও যু*দ্ধের পরিস্থিতি?

by administrator
March 26, 2026
0
24
ভারতে লুকিয়ে পাক গুপ্তচর! দিল্লির বিরুদ্ধে পাকিস্তানের অ*স্ত্র বাংলাদেশ! আবারও যু*দ্ধের পরিস্থিতি?

দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক বেশ হৃদ্যতাপূর্ণ। সাউথব্লক যখন নিশ্চিত হয়ে যায় যে আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার সম্ভাবনা আপাতত নেই, তখন...

Read more

বাংলাদেশের তেল সংকট মেটাতে বিরাট চ্যালেঞ্জের মুখে বিএনপি সরকার

by administrator
March 24, 2026
0
28
বাংলাদেশের তেল সংকট মেটাতে বিরাট চ্যালেঞ্জের মুখে বিএনপি সরকার

আমেরিকা সেই হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য লাগাতার হুমকি দিয়ে চলেছে। তেহরান ওয়াশিংটনের কোনও হমকিকে পাত্তা দিতে চাইছে না। এই...

Read more

চর্চায় ঢাকা – দিল্লি সম্পর্ক। বন্ধুত্ব না কি দর কষাকষি ?

by administrator
March 24, 2026
0
27
চর্চায় ঢাকা – দিল্লি সম্পর্ক।  বন্ধুত্ব না কি দর কষাকষি ?

বদলে গিয়েছে বাংলাদেশ? বদল হয়েছে দেশের জাতীয় রাজনীতির প্রেক্ষাপট। অনেকে বলছেন, দীর্ঘ ১৮ মাসের দুঃশাসন শেষ হওয়ার পর বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত...

Read more

প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে রাজনৈতিক ঝড় উঠেছে বাংলাদেশে

by administrator
March 21, 2026
0
40
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে রাজনৈতিক ঝড় উঠেছে বাংলাদেশে

প্রতিবেদন শুরু করা যাক মির্জা ফখরুলের একটি ভাষ্য দিয়ে। মির্জা ফখরুল বলছেন, ‘এরা হঠাৎ হঠাৎ করে বেরিয়ে আসে। এগুলোকে খুব...

Read more

মির্জা ফখরুলের বিতর্কিত বক্তব্যে তারেকের থেকে ব্যাখ্যা চাইছেন ডোভাল

by administrator
March 21, 2026
0
34
মির্জা ফখরুলের বিতর্কিত বক্তব্যে তারেকের থেকে ব্যাখ্যা চাইছেন ডোভাল

প্রতিবেদন শুরু করা যাক কয়েকটি দৃশ্যপট তৈরির মধ্যে দিয়ে। টেক ওয়ান - নেতা দু’জন। দল একটি। সেই দলের একজন প্রধানমন্ত্রী...

Read more

ভারত-বাংলাদেশ টুকরো করে খ্রিস্টান রাষ্ট্র তৈরির মার্কিন ষড়যন্ত্র

by administrator
March 21, 2026
0
55
ভারত-বাংলাদেশ টুকরো করে  খ্রিস্টান রাষ্ট্র তৈরির মার্কিন ষড়যন্ত্র

ভারত-বাংলাদেশ ভেঙে কি সত্যি নতুন কোনও রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র চলছে? সম্প্রতি ভূ-রাজনৈতিক অঙ্গনে এই বিস্ফোরক দাবি ঘিরে তোলপাড় শুরু হয়েছে।...

Read more

খেলা শেষ ট্রাম্পের! ভারতের ঝুঁকিতে মার্কিন সৈন্যদের আটকে দিল রাশিয়া।

by administrator
March 20, 2026
0
16
খেলা শেষ ট্রাম্পের! ভারতের ঝুঁকিতে  মার্কিন সৈন্যদের আটকে দিল রাশিয়া।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে আমেরিকার বিশ্বাস ছিল, এটা দীর্ঘস্থায়ী হবে না। তারা কম সময়ের মধ্যে ইরানকে কবজা করবে। বাস্তবে দেখা গেল...

Read more
Next Post
রাষ্ট্রপতিকে গৃহবন্দী করলেন ইউনূস? তড়িঘড়ি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ওয়াকারের

রাষ্ট্রপতিকে গৃহবন্দী করলেন ইউনূস? তড়িঘড়ি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ওয়াকারের

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি