• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
রাষ্ট্রপতিকে গৃহবন্দী করলেন ইউনূস? তড়িঘড়ি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ওয়াকারের

রাষ্ট্রপতিকে গৃহবন্দী করলেন ইউনূস? তড়িঘড়ি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ওয়াকারের

Sumana Sarkar by Sumana Sarkar
11 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
62
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত অস্থির। নির্বাচন ইস্যুতে যেমন সরকার প্রশাসনের অন্দরে জটিলতা তেমনই দফায় দফায় গোপন বৈঠক। যা আরও বেশি করে ঘটনাপ্রবাহ উস্কে দিচ্ছে। এবার সামনে এল ঈদের দিন রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ। সেনাপ্রধানের জেনারেল ওয়াকার উজ জামান প্রধান উপদেষ্টা মহুমুদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারপরই বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে সাক্ষাৎ করেন। আর এই খবর সামনে আসে মূলত সেনাবাহিনীর ফেসবুক পেজ থেকে। সেখানেই রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের ছবি দেওয়া হয়। এদিকে ঈদগাহে নামাজ পড়তে যাননি রাষ্ট্রপতি। তবে কি রাষ্ট্রপতির উপর কোনও চাপ সৃষ্টি করা হচ্ছে? তাকে কোণঠাসা করা হচ্ছে? অনেকে বলছেন, একপ্রকার গৃহবন্দী হয়ে রয়েছেন সাহাবুদ্দিন চুপ্পু। তবে কি সেটাই সত্যি হল? আসলে কেমন রয়েছেন রাষ্ট্রপতি?

ADVERTISEMENT

প্রত্যেকবারই ঈদের দিনগুলিতে যেমন সেজে ওঠে গোটা দেশ, ঠিক তেমনভাবেই সেজে ওঠে বঙ্গভবনও। কিন্তু এখন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে হয়ে পড়েছে জৌলুসহীন।রেওয়াজ অনুযায়ী, রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহে প্রতিবছর ঈদের নামাজ আদায় করেন। কিন্তু গত ইদল ফিতর থেকে দেখা যাচ্ছে, জাতীয় ঈদগাহে যাচ্ছেন না তিনি। অনেকে বলছেন, একপ্রকার রাষ্ট্রপতির যাওয়াতে অলিখিত নিষেধাজ্ঞা রয়েছে। এবারও তিনি বঙ্গভবনে নামাজ পড়েছেন। প্রতিবছর ঈদকে কেন্দ্র করে বঙ্গভবনে একটি সম্বর্ধনার আয়োজন করা হয়। এখানে বিভিন্ন পেশা এবং ব্যক্তিত্ব উপস্থিত হন। কিন্তু এখন সেখানে এসব কিছুই লক্ষ্য করা যায় না। কিন্তু সেনাপ্রধান গিয়েছিলেন। গত ঈদেও দেখা গিয়েছিল বঙ্গভবনে গিয়েছেন সেনাপ্রধান। এখানে অনেকে প্রশ্ন তুলছেন, রাষ্ট্রপতিকে কি কোনওভাবে চাপে রাখা হচ্ছে? তার উপর অলিখিতভাবে কোনও চাপ চাপিয়ে দেওয়া হচ্ছে? একমাত্র যে সেনাপ্রধান রাষ্ট্রপতির সঙ্গে বারেবারে দেখা করেন, সেই জেনারেল ওয়াকারের সম্মততিতে গঠিত হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। যার মাথায় বসানো হয়েছিল নোবেল জয়ী মহমুদ ইউনূসকে। তাই অনেকে সেনাপ্রধানকে প্রশ্ন করছেন, কেমন রয়েছেন রাষ্ট্রপতি? রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধান যখন সদ্ভাব রাখছেন, তখন কেমন রয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু, সেটা তাকেই জবাব দিতে হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির ক্ষমতার সীমিত। কিন্তু সে কোনও কাজে রাষ্ট্রপতির স্বাক্ষর ছাড়া হয় না। কিন্তু সেই রাষ্ট্রপতিকে একপ্রকার গৃহবন্দী করে দেখা হয়েছে। এমনকি রাষ্ট্রপতির একটি প্রেস উইং থাকে। সেটিকেও প্রায় বন্ধ করে রাখা হয়েছে। এমনকি বঙ্গভবনের ওয়েবসাইটে রাষ্ট্রপতির বাণী গুলোকে আপলোড করা হত। সেগুলিকেও বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। অন্যদিকে রাষ্ট্রের একটা রেওয়াজ হল, দেশের প্রধান বা প্রধানমন্ত্রী বিদেশ সফর করে এলে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন। কিন্তু প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস গত প্রায় ৯ মাসে ১০ বার বিদেশ সফর করেছেন। কিন্তু তিনি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকার করেননি। কার্যত রাষ্ট্রের যে রেওয়াজ, সেটা তিনি মানেন না। অন্তত তার কার্যকলাপে সেটা স্পষ্ট। অথচ সেই প্রধান উপদেষ্টায় গত বছর ৮ ই আগস্ট রাষ্ট্রপতির কাছে গিয়ে শপথ গ্রহণ করেছেন। এমনকি এই সরকারের পক্ষ থেকেই রাষ্ট্রপতির কাছে পাঠানো হয় একের পর এক অধ্যাদেশে স্বাক্ষর করার জন্য। ইতিমধ্যেই তদারকি সরকারের আমলে প্রায় শতাধিক অধ্যাদেশে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি। এখানেই প্রশ্ন উঠছে, আইনের দিক থেকে রাষ্ট্রপতি থেকে সমস্ত সাহায্য নেওয়া হচ্ছে, অথচ সেই রাষ্ট্রপতিকেই মানা হচ্ছে না। শুধু তাই নয়, ভাষা দিবসেও দেখা গিয়েছে রাষ্ট্রপতি শহীদ বেদীতে পুষ্প অর্পণ করে বেরিয়ে গিয়েছেন। তারপর প্রধান উপদেষ্টা সেখানে পৌঁছেছেন। অথচ এই রেওয়াজ কোনদিনই রাষ্ট্রে ছিল না। নানা ভাবে রাষ্ট্রপতিকে অবমাননা করা হয়েছে তদারকি সরকারের আমলে। বলা ভালো মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী কালীন সরকারের তরফে। আর সেই জায়গায় দাঁড়িয়ে, একপ্রকার বঙ্গভবনের বন্দী রাষ্ট্রপতি, সেটা বোধহয় বলা ভুল হবে না। কারণ তিনি বাইরে বেরোতে পারেন না। তার কোনও বক্তব্য সামনে আসে না। এমনকি রাষ্ট্রপতিকে অপসারণ করানোর জন্য উঠে পড়ে লেগেছে এই ছাত্র নেতারা। কিন্তু যেই মুহূর্তে সেটা তারা পারেনি, নানা রকম ভাবেই রাষ্ট্রপতিকে অপমান অবমাননা করছেন। শুধু তাই নয়, এক প্রকার তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে বলেই অভিযোগ বিশেষজ্ঞ মহলের। অনেকে বলছেন, রাষ্ট্রপতি বা বঙ্গভবনকে অবরুদ্ধ করা মানে, গোটা বাংলাদেশকেই অবরুদ্ধ করা।

Author

  • Sumana Sarkar
    Sumana Sarkar

    বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

    View all posts

Previous Post

ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

Next Post

বিএনপিকে মোক্ষম দাওয়াই ইউনূসের লন্ডনে মাত দেবে ইউনূস,খলিলুররা

Sumana Sarkar

Sumana Sarkar

বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
38
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
32
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
27
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
16
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
53
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
বিএনপিকে মোক্ষম দাওয়াই ইউনূসের লন্ডনে মাত দেবে ইউনূস,খলিলুররা

বিএনপিকে মোক্ষম দাওয়াই ইউনূসের লন্ডনে মাত দেবে ইউনূস,খলিলুররা

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি