ঋদ্ধিমান সাহার আইপিএল ক্রিকেট কি শেষ হয়ে গেল? ১৭তম সংস্করণ এবছরের আইপিএলে বাংলার প্রাক্তন ক্রিকেটার খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি। ব্যাট হাতে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছেন তিনি। এরকম অবস্থায় গতকাল চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে দল থেকে বাদ পড়েছেন ঋদ্ধিমান সাহা ।প্লে অফের সম্ভাবনা আগেই শেষ হয়েছে গুজরাটের।
ভারতীয় দলের দরজা আগেই বন্ধ হয়েছে এবার কি আইপিএল দল থেকে বিদায় নেবেন ঋদ্ধিমান সাহা ? যদিও চেন্নাই ম্যাচে টস করবার আগে শুভমান জানালেন চোটের কারণে আজ দল থেকে বাদ পড়েছেন ঋদ্ধিমান সাহা। আইপিএলে এ বছর খুব ভালো ফল করতে পারেনি গুজরাট ।প্লে অফের দৌড় থেকেও ছিটকে গেছে বলা যায়। এরকম অবস্থায় গুজরাট ম্যানেজমেন্ট একটা বড় সিদ্ধান্ত গ্রহণ করল। দলের প্রথম একাদশে রাখা হয়নি উইকেটকিপার তথা ওপেনার ঋদ্ধিমান সাহা কে। তার বদলে ম্যাথু ওয়েডকে দলে নেয়া হয়েছে। ভারতের ক্রিকেটে ঋদ্ধিমান সাহা কখনোই সে অর্থ বিতর্কিত চরিত্র ছিলেন না ।কিন্তু কয়েক বছর আগে তিনি অভিযোগ করেনি যে টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড় নাকি তাকে বয়সের অজুহাতে অবসর গ্রহণের প্রস্তাব দিয়েছেন ।এমনকি সৌরভ গঙ্গোপাধ্যায় কে নিয়ে মন্তব্য করেছিলেন যে ,মহারাজ বিসিসিআই প্রেসিডেন্ট থাকাকালীন তাকে নাকি কথা দিয়েছিলেনযে, যতদিন তিনি ক্ষমতায় থাকবেন ততদিন ভারতের টেস্ট ক্রিকেট দলে খেলবেন ঋদ্ধি। যদিও পরবর্তীকালে এইসব অভিযোগ ধোপে টেকেনি।শেষ পর্যন্ত তিনি বাংলা থেকে ত্রিপুরা ক্রিকেট দলে যোগ দেন। ভারতীয় ক্রিকেট দলের দরজা আগেই বন্ধ হয়ে গিয়েছিল তার আর চলতি আইপিএল টুর্নামেন্টে ঋদ্ধিমান সাহা একেবারেই নজর কাড়তে পারেননি। নয় ম্যাচে মাত্র ১৩৬ রান করেছেন তিনি সর্বাধিক ৩৯ রান করেন। এছাড়া কিপিং গ্লাভস হাতে তিনি পাঁচটি ক্যাচ ধরেছেন এবং দুটি স্টাম্প আউট করেছেন । এই পরিস্থিতিতে গুজরাটের দরজা যদি তার সামনে বন্ধ হয়ে যায় তাহলে কিছু বলার থাকবে না। যদিও শুভমান টসের আগে রজানিয়েছেন যে সামান্য চোটের কারণেই ঋদ্ধিকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে












Discussion about this post