মানব কর্ম জগতের যে কোন ফিল্ডে একজন মানুষ যখন এমন কিছু করেন যাকে মানবচিত বলে মনে হয় না, তখন তার সেই ক্ষমতাকে মানব জগতের বাইরে অন্য কোন জগতের সঙ্গে তুলনা করা হয়। এমনই অস্বাভাবিক মনে হয়েছে সূর্যকুমার যাদবের বিধ্বংসী ব্যাটিং। আসলে আগের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শতরান করে মুম্বই ইন্ডিয়ান্সকে জিতিয়েছেন সূর্যকুমার যাদব। আর তার পরেই সূর্যের ডিএনএ পরীক্ষার দাবি জানালেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রাক্তন ক্রিকেটার ওয়েন পার্নেল। কিন্তু কেন এই দাবি করলেন তিনি? শুধুই মজা করেই নাকি পার্নেলের কোথাও মনে হয়েছে সত্যিই সূর্যকুমার এমন কিছু করেছেন যা পৃথিবীতে বসবাসকারী কোন ব্যক্তির পক্ষ্যে সম্ভব নয়।
নিজের এক্স হ্যান্ডলে পার্নেল লিখেছেন, “সূর্যের কি কখনও ডিএনএ পরীক্ষা হয়েছে? এই ক্রিকেটার সবার থেকে আলাদা। সত্যিই আলাদা।” সঙ্গে এলিয়েনের একটি ইমোজি দিয়ে পার্নেল বোঝাতে চেয়েছেন সূর্য এই দুনিয়ার নন। বাইরের দুনিয়া থেকে এসেছেন।হায়দরাবাদের বিরুদ্ধে ১৭৪ রান তাড়া করতে নেমে মুম্বাইয়ের যখন ৩১ রানে ৩ উইকেট পড়ে গিয়েছিল এবং ম্যাচ প্রায় হায়দরাবাদের পকেটে চলে গিয়েছিল,তখন সেখান থেকে ১৪৩ রানের জুটি গড়েন সূর্য ও তিলক বর্মা। তার মধ্যে ৫১ বলে ১০২ রান করে অপরাজিত থাকেন সূর্য।তার খেলায় এমন কিছু শট রয়েছে যা অবাক করেছে ক্রিকেট বিশ্বকে। যার মধ্যে অন্যতম উইকেটের পিছনে খেলা।সূর্য নিজেই একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, মুম্বইয়েই অলিগলিতে খেলেই এই শট খেলার দক্ষতা অর্জন করেছেন তিনি। আর এই ধরনের শট খেলতে পারার জন্য টেনিস বলে ক্রিকেটকে কৃতিত্ব দিয়েছেন তিনি। সূর্যকুমার বলেছিলেন, “আমি স্কুলের বন্ধুদের সঙ্গে সিমেন্টের পিচে খেলতাম। অফ সাইডে ২০ মিটার দূরে বাউন্ডারি ছিল। লেগ সাইডে বাউন্ডারি ছিল প্রায় ১০০ মিটার দূরে। বৃষ্টির সময় রবারের বলে খেলতাম। সেই বল ভিজে গেলে, খেলা খুব কঠিন হত। সবাই আমার পা লক্ষ্য করে বল করত। তাই রান করতে হলে উইকেটের পিছনের দিকে খেলতেই হত। সেখান থেকেই এই শট খেলা শুরু করি। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে, এই শট আমি কতটা অনুশীলন করি। আমি সবাইকে বলি, ছোটবেলা থেকে এই শট খেলে বড় হয়েছি। তাই আমাকে আর কিছু ভাবতে হয় না।”
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফর্মে ফিরছেন সূর্য। আগামী বিশ্বকাপ ওয়তদিন তিনি খেলবেন ততদিন তিনি এ ভাবেই খেলুন, চাইছেন ভারতের ক্রিকেটপ্রেমীরা।
বৃহস্পতিবার ধর্মশালায় অনুষ্ঠিত হয় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ। কিন্তু হামলার আশঙ্কায় ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। প্রথম...
Read more












Discussion about this post