টেস্টে ক্রিকেটে খেলার ভাগ্য এখনও তার হয়নি। তাই তার সতীর্থ খেলোয়াড়রা যখন অস্ট্রেলিয়াতে টেস্ট খেলায় ব্যস্ত থাকবেন, তখন তিনি খেলবেন ঘরোয়া ক্রিকেট। সবে মাত্র দক্ষিন আফ্রিকা থেকে টি-টোয়েন্টি সিরিজ খেলে দেশে ফিরেছেন হার্দিক, চাইছেন বসে না থেকে, ঘরোয়া ক্রিকেটে নিজের ফিটনেস বজায় রাখতে। তাই ছ’বছর পর আবার ঘরোয়া ক্রিকেটে খেলবেন হার্দিক পাণ্ড্য। আইপিএলের নিলামের আগেই টি-টোয়েন্টি ক্রিকেট খেলবেন তিনি। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি প্রতিযোগিতায় বরোদার হয়ে খেলতে দেখা যাবে হার্দিককে। টেস্ট দলে তিনি দীর্ঘ দিনই সুযোগ পান না। ফলে অস্ট্রেলিয়া সফরে সিনিয়র ক্রিকেটারেরা ব্যস্ত থাকার সময় হার্দিক গা ঘামাবেন সাদা বলের ক্রিকেটে। কিছুদিন হল চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছেন হার্দিক। তবে নিজেকে ফিট রাখার জন্য ঘরোয়া ক্রিকেটে খেলতে চান, শুধু শুধু বসে থাকতে চান না। তাই সৈয়দ মুস্তাকে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। শেষ বার ২০১৬ সালে এই প্রতিযোগিতায় খেলেছিলেন তিনি। তার পরে ভারতের হয়ে নিয়মিত খেলার কারণে আর খেলার সুযোগ হয়নি।অন্য দিকে, ক্রুণাল রাজ্য দলের হয়ে লাল বলের ক্রিকেটে, মরসুমের শুরু থেকেই খেলছেন। রঞ্জি ট্রফির প্রথম পর্বে তাঁর অধিনায়কত্বেই পাঁচটি ম্যাচের চারটিতেই জিতেছে বরোদা। এমনকি মুম্বইকেও হারিয়েছে তারা। সাত ইনিংসে ৩৬৭ রান করেছেন ক্রুণাল। একটি শতরান এবং তিনটি অর্ধশতরান রয়েছে। লাল বলের ক্রিকেটে খেলার আগে কর্ণাটক রাজ্য সংস্থার হয়ে একটি প্রতিযোগিতায় নেমে ফাইনালে শতরান করে নিজের দলকে ট্রফি জিতিয়েছিলেন ক্রুণাল।গত বার সৈয়দ মুস্তাকের ফাইনালে উঠেছিল বরোদা। শেষে হেরেয় যায় পাঞ্জাবের কাছে। এ বার ট্রফি জয়ের জন্য তারকাখচিত দল গড়া হয়েছে।সেই দাদার নেতৃত্বেই খেলবেন হার্দিক।
বৃহস্পতিবার ধর্মশালায় অনুষ্ঠিত হয় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ। কিন্তু হামলার আশঙ্কায় ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। প্রথম...
Read more












Discussion about this post