• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ইস্টবেঙ্গল সমর্থকদের মতই, আগ্রাসী ফুটবল চান কোচও

ইস্টবেঙ্গল সমর্থকদের মতই, আগ্রাসী ফুটবল চান কোচও

Susanta Khan by Susanta Khan
1 year ago
in খেলাধুলা
A A
0
ADVERTISEMENT
0
SHARES
21
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

আই পি এলের ইতিহাসে এমন সিদ্ধান্ত এই প্রথম, যুদ্ধের মুখেই কি এমন সিদ্ধান্ত বোর্ডের ?

জার্সিতে পাকিস্তানের নামে না বিসিসিআইএর? হুঁশিয়ারি আইসিসি-র!

সৌরভের মত মাঠে ফেরার অদম্য জেদই শামির শক্তি

পঞ্জাব ম্যাচে পিছিয়ে থেকেও জয় যে তাদের আত্মবিশ্বাস জুগিয়েছে তা শনিবার ইস্টবেঙ্গলের পারফরম্যান্সেই বোঝা গিয়েছে। আগাগোড়া দাপুটে ফুটবল খেলে জামশেদপুরকে ১-০ গোলে হারিয়েছে। জয়ের পর অস্কার বলেছেন, “ঘরের মাঠে প্রতিপক্ষকে চাপে ফেলে দিয়েছিলাম আমরা। তাই আমি নিঃসন্দেহে খুশি। দু’দলের গোলের সামনেই অনেক সুযোগ তৈরি হয়েছে।” তিনি যাই বলুন অন্তত ছ’গোলে জেতা ম্যাচ। শেষ পর্যন্ত জিততে হল এক গোলে। তার উপর শেষ বেলায় বিপক্ষ বেশ কয়েক বার আক্রমণে ওঠায় চাপের মুহূর্তও তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য কার্যসিদ্ধি। আইএসএলে ঘরের মাঠে টানা দ্বিতীয় ম্যাচে জিতল ইস্টবেঙ্গল। শনিবার জামশেদপুরকে হারিয়ে দিল ১-০ গোলে। ম্যাচের একমাত্র গোল দিমিত্রিয়স দিয়ামানতাকোসের।ফলে পয়েন্ট তালিকায় এক ধাপ উঠে  ইস্টবেঙ্গল এখন ১০ নম্বরে। ১২ ম্যাচে ১৩ পয়েন্ট হল তাদের।ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে ব্রুজ়ো একটা কথা বার বার বলেন, তিনি রক্ষণাত্মক খেলায় বিশ্বাসী নন। আগ্রাসী খেলা পছন্দ করেন। দলে যাঁরা রয়েছেন তাঁদের নিয়েই বাজি লড়তে রাজি। জামশেদপুর ম্যাচের প্রথম একাদশ দেখে সেটা আবার বোঝা গেল। হাতে এমনিতেই বিদেশি কম। মাঝমাঠের কেউ নেই। তাই এ দিন ক্লেটন সিলভার পাশে শুরু থেকেই জুড়ে দিলেন দিয়ামানতাকোসকে। দীর্ঘ দিন পরে আক্রমণ ভাগে দুই বিদেশি নিয়ে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। ফলে ম্যাচের রাশ শুরু থেকেই তাদের হাতে চলে এসেছিল। জামশেদপুরের রক্ষণে দীর্ঘদেহী স্টিফেন এজে একাই প্রচুর আক্রমণ প্রতিহত করেছেন।জামশেদপুরের বিরুদ্ধে দশটি গোলের সুযোগ তৈরি করেছিল ইস্টবেঙ্গল। সারা ম্যাচে ছ’টি শট লক্ষ্যে ছিল তাদের। প্রতিপক্ষের গোলকিপার আলবিনো গোমস পাঁচটি অবধারিত গোল সেভ করেছেন। আনোয়ার আলি ও পিভি বিষ্ণুর শট পোস্ট এবং বারে লেগে ফিরেছে। মাত্র এক গোলে জেতায় হতাশ অস্কারও। বলেছেন, “আরও বেশি গোলে জেতা উচিত ছিল। ম্যাচের পর দেখছিলাম আমরা দশটা গোলের সুযোগ তৈরি করেছি। তবু বলব প্রতিপক্ষের বক্সে মাথা ঠান্ডা রাখতে পেরেছে দলের ছেলেরা। ফিনিশিংও ভাল হয়েছে। তবে এখনও অনেক জায়গায় উন্নতি করতে হবে।”তিনি ইস্টবেঙ্গলের কোচ হয়ে আসার সময় দল আইএসএলে একটাও পয়েন্ট অর্জন করতে পারেনি। ছ’টি ম্যাচের ছ’টিতেই হেরে বসেছিল। সেই অস্কার ব্রুজ়ো ইস্টবেঙ্গলের খেলাই পুরো বদলে দিয়েছেন। ফলে একের পর এক ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় উঠে চলেছে ইস্টবেঙ্গল। শনিবার ১২তম ম্যাচে চতুর্থ জয়ের পর সেই ইস্টবেঙ্গল উঠে এসেছে দশ নম্বরে। সংগ্রহে ১৩ পয়েন্ট। অস্কার জানিয়েছেন, বাকি মরসুমেও তাঁরা আগ্রাসী ফুটবল খেলতে চান। পাশাপাশি জামশেদপুর ম্যাচে সমালোচিত ফুটবলার নন্দকুমারের পাশে দাঁড়িয়েছেন তিনি।জামশেদপুরকে হারিয়েই হায়দরাবাদ ম্যাচ নিয়ে ভাবতে শুরু করেছেন অস্কার। ম্যাচের পরেই বলেছেন, “বিপক্ষের মাঠে গিয়েও মানসিকতা বদলাব না। খেলা শুরুর থেকেই আক্রমণাত্মক খেলার চেষ্টা করছি। ভার্টিকাল ফুটবল খেলছি, ট্রানজিশনও ভাল করছি এবং প্রতিপক্ষকে চাপে রাখার চেষ্টা করছি। হায়দরাবাদেও একই মানসিকতা নিয়ে খেলব আমরা। প্রথমে গোল করতে চাই। সে যত কঠিন ম্যাচই হোক।”জামশেদপুর ম্যাচে নন্দকুমার প্রচুর গোল মিস করেছেন। তবে তামিলনাড়ুর ফুটবলার পাশে পেলেন কোচকে। অস্কার বলেছেন, “গোল মিস করতে গেলেও গোলের কাছে পৌঁছতে হয়। নন্দ সমানে চেষ্টা করে যাচ্ছে। যে দিন ওর ভাগ্য ওর সঙ্গ দেবে সে দিন ও সফলও হবে। আমার কাজ ওর প্রশংসা করা, উৎসাহ দেওয়া। নন্দ দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। তবে এটা ঠিক, ওকে এখনও উন্নতি করতে হবে।”অস্কার দলের দায়িত্ব নেওয়ার পর আটটি ম্যাচে তিন ধাপ ওপরে উঠেছে লাল-হলুদ বাহিনী। আরও উপরে উঠতে ধারাবাহিক পারফরম্যান্স বজায় রাখতে হবে বলে মনে করেন ইস্টবেঙ্গল কোচ। বলেছেন, “আমাদের দলের মধ্যে যে ইতিবাচক মনোভাব এবং আত্মবিশ্বাস এসেছে, তা বজায় থাকলে ক্রমশ টেবলের ওপরের দিকে উঠব। কাজটা সোজা নয়। কারণ আট ম্যাচে শূন্য পয়েন্ট থেকে শুরু করতে হয়েছে আমাদের। আরও ওপরে উঠতে হবে। যারা লিগের শুরু থেকেই সাফল্য পেয়েছে তাদের সঙ্গে আমাদের দূরত্ব আরও কমাতে হবে।”চোট সারিয়ে শনিবার প্রথম একাদশে ফিরেছিলেন দিমিত্রিয়স দিয়ামানতাকোস। তবে দ্বিতীয়ার্ধে তিনি গোল করার পাঁচ মিনিট পরেই তুলে নেন কোচ। এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে অস্কার বলেছেন, “দিমি যে হেতু সদ্য চোট সারিয়ে ফিরেছে, তাই ও ৬০ মিনিটের বেশি খেলতে পারত না। প্রথম ৪৫ মিনিট নিজেকে উজাড় করে দিয়েছে। দ্বিতীয়ার্ধে ওকে একটু ক্লান্ত মনে হচ্ছিল। গোলটা পেয়ে যাওয়ার পর সাবধানতা অবলম্বন করার জন্যই ওকে আর মাঠে রাখার ঝুঁকি নিইনি। আর দু’-তিন দিন বিশ্রাম পেলে ও পুরনো ফর্মে ফিরবে।”জামশেদপুরের বিরুদ্ধে নজর কেড়েছেন আনোয়ার। প্রথমে মাঝমাঠে খেলার পর মহম্মদ রাকিপার চোটের কারণে রাইট ব্যাকে খেলতে হয়েছে। অস্কার বলেছেন, “আনোয়ার দুর্দান্ত ফুটবলার। পজ়িশন বদলানো নিয়ে কখনও কোনও অভিযোগ করেনি। ও খুব ভাল করে জানে দলের ওকে যে ভূমিকায় প্রয়োজন, ও সেটাই পালন করবে। যে পজ়িশনেই খেলানো হোক ও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে। ওর মতো একজন খেলোয়াড়কে দলে পেয়ে আমরা গর্বিত।”ব্রাজিলীয় ফরোয়ার্ড ক্লেটন সিলভাও ক্রমশ ছন্দে ফেরায় খুশি লাল-হলুদ কোচ বলেছেন, “ক্লেটনের ক্ষেত্রে খুব বেশি বদল করিনি। দলে ওর যেটা কাজ, তাতে একটু বদল করা হয়েছে। ক্লেটন সাধারণত নাম্বার নাইনের কাজটা করত। আমাদের দলে দু’জন নাম্বার নাইন রয়েছে। তাই দু’জনকেই একই জায়গায় খেলানোর পক্ষপাতী নই আমি। একজনকে একটু নেমে খেলতে বলি। গত দুই ম্যাচে ক্লেটন নিজের ভূমিকা খুব ভাল বুঝতে পেরেছে। ক্রমশ আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে ও। ছন্দেও ফিরছে। এই ক্লেটনকেই দেখতে চেয়েছিলাম আমরা।”

ADVERTISEMENT

Author

  • Susanta Khan
    Susanta Khan

    View all posts

Previous Post

ভারতের অনুশীলনেও পিচ বিতর্ক

Next Post

আরাকান আর্মির ভয়ে কাঁপছে বাংলাদেশ, সেনাবিদ্রোহের মুখে পড়ে খেলা শেষ ইউনূসের

Susanta Khan

Susanta Khan

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

আই পি এলের ইতিহাসে এমন সিদ্ধান্ত এই প্রথম, যুদ্ধের মুখেই কি এমন সিদ্ধান্ত বোর্ডের ?

by Sumana Sarkar
May 9, 2025
0
57
আই পি এলের ইতিহাসে এমন সিদ্ধান্ত এই প্রথম, যুদ্ধের মুখেই কি এমন সিদ্ধান্ত বোর্ডের ?

বৃহস্পতিবার ধর্মশালায় অনুষ্ঠিত হয় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ। কিন্তু হামলার আশঙ্কায় ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। প্রথম...

Read more

জার্সিতে পাকিস্তানের নামে না বিসিসিআইএর? হুঁশিয়ারি আইসিসি-র!

by Susanta Khan
January 22, 2025
0
81
জার্সিতে পাকিস্তানের নামে না বিসিসিআইএর? হুঁশিয়ারি আইসিসি-র!

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...

Read more

সৌরভের মত মাঠে ফেরার অদম্য জেদই শামির শক্তি

by Susanta Khan
January 22, 2025
0
61
সৌরভের মত মাঠে ফেরার অদম্য জেদই শামির শক্তি

সৌরভ গাঙ্গুলি বার বার দলের বাইরে থেকেছেন বিভিন্ন রকম রাজনীতির জাঁতাকলে পড়ে। আর মহম্মদ শামি বার বার মাঠের বাইরে থেকেছেন...

Read more

কেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই সঞ্জু, কী বললেন সঞ্জুর বাবা?

by Susanta Khan
January 21, 2025
0
101
কেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই সঞ্জু, কী বললেন সঞ্জুর বাবা?

ধারাবাহিক ভাবে রান পাওয়ার পরও দলে জায়গা পাননি সঞ্জু, তাই নিয়ে অবাক অনেকেই। অনেকেই অনেক রকম মত তুলে ধরেছেন, কিন্তু...

Read more

সৌরভের বিশ্বাস চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট রোহিত চমক দেখাবে

by Susanta Khan
January 21, 2025
0
35
সৌরভের বিশ্বাস চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট রোহিত চমক দেখাবে

গতকাল সিএবি-তে মহিলাদের অনূর্ধ্ব-১৫ দলের সংবর্ধনা অনুষ্ঠানে এসেছিলেন সৌরভ।ঝুলন, মিতালিদের সঙ্গে একটি টক শোয়ে অংশ নেন তিনি। প্রসঙ্গ ওঠে বিরাট...

Read more

কেন গম্ভীরের শুরুতেই ‘গম্ভীর’ ভারতীয় ক্রিকেট?

by Susanta Khan
January 6, 2025
0
32
কেন গম্ভীরের শুরুতেই ‘গম্ভীর’ ভারতীয় ক্রিকেট?

ভারতের এই অবস্থার জন্য কাকে দায়ী করা উচিৎ হবে তা বলা মুশকিল। যদি বলা হয় ঘরোয়া ক্রিকেটে ভারতীয় সিনিয়র ক্রিকেটাররা...

Read more

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়কের ভূমিকায় হার্দিক?

by Susanta Khan
January 4, 2025
0
70
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়কের ভূমিকায় হার্দিক?

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯শে ফেব্রুয়ারি থেকে।আর ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে। প্রতিযোগিতার মূল আয়োজক পাকিস্তান হলেও, ভারতীয়...

Read more

সন্তোষ জয়ী দলের বাংলার তরুণদের নিয়ে দড়ি টানাটানি, রবি হাঁসদা কোন ক্লাবে?

by Raja Majumder
January 3, 2025
0
26
সন্তোষ জয়ী দলের বাংলার তরুণদের নিয়ে দড়ি টানাটানি, রবি হাঁসদা কোন ক্লাবে?

দীর্ঘ সময় পর ফুটবলে ভারত সেরা হয়েছে বাংলা। দিন কয়েক আগেই বাংলার ফুটবলররা কেরলকে হারিয়ে সন্তোষ ট্রফি জিতে কলকাতায় ফিরেছে।...

Read more

গম্ভীরের জমানায় – বিদায়ী টেস্ট খেলার সুযোগ পাবেন রোহিত?

by Susanta Khan
January 3, 2025
0
27
গম্ভীরের জমানায় – বিদায়ী টেস্ট খেলার সুযোগ পাবেন রোহিত?

শেষ টেস্ট ম্যাচ কি খেলে ফেলেছেন রোহিত। অনেকেই বলছেন টেস্টে আর হয়তো রোহিতকে ভারতীয় জার্সিতে দেখা যাবে না।তার কারণ টস...

Read more

জোড়া ধাক্কায় বেসামাল শুভমন গিলের ক্রিকেট জীবন

by Susanta Khan
January 2, 2025
0
45
জোড়া ধাক্কায় বেসামাল শুভমন গিলের ক্রিকেট জীবন

আবার কী কলঙ্কিত হতে চলেছে ভারতীয় ক্রিকেট।কারণ বিভিন্ন ভাবে এই মহুর্তে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট। সেটা অস্ট্রেলিয়াতে...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি