• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ভারতের অনুশীলনেও পিচ বিতর্ক

ভারতের অনুশীলনেও পিচ বিতর্ক

Susanta Khan by Susanta Khan
1 year ago
in খেলাধুলা
A A
0
ADVERTISEMENT
0
SHARES
35
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

আই পি এলের ইতিহাসে এমন সিদ্ধান্ত এই প্রথম, যুদ্ধের মুখেই কি এমন সিদ্ধান্ত বোর্ডের ?

জার্সিতে পাকিস্তানের নামে না বিসিসিআইএর? হুঁশিয়ারি আইসিসি-র!

সৌরভের মত মাঠে ফেরার অদম্য জেদই শামির শক্তি

অস্ট্রেলিয়া বরাবরই মরিয়া থাকে জেতার জন্য, আর তার প্রস্তুতি শুরু করে দেয় বহু আগের থেকেই। এবারও ভারত যখন অন্য দেশের সঙ্গে খেলায় ব্যস্ত, তখন থেকেই ভারতীয় ক্রিকেটারদের নিয়ে বিভিন্ন মন্তব্য করতে দেখা গেছে, অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে বর্তমান জাতীয় দলে থাকা ক্রিকেটারদের থেকে। সে বিরাটের টেস্ট সেঞ্চুরি নিয়ে হোক বা বিশ্ব একাদশে ভারতের কোন ক্রিকেটারের দলে না রাখার মন্তব্য করা নিয়ে হোক। এখন সঙ্গে জুড়েছে অনুশিলনে খারাপ পিচ দিয়ে ভারতীয় বোলারদের বিভ্রান্ত করার নতুন কৌশল। এখন সিরিজ় ১-১ ব্যবধানে রয়েছে। ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্ট খেলতে নামবে ভারত। এই ম্যাচ জিততে মরিয়া ভারত। সেই ছবিই দেখা গেল নেটে। মেলবোর্নে ভারতের অনুশীলনে দেখা গেল তিন নতুন কোচকে। দর্শকের ভূমিকায় ছিলেন প্রধান কোচ গৌতম গম্ভীর।মেলবোর্নে অনুশীলনের সময় সিনিয়র খেলোয়াড়েদেরই কোচের ভুমিকা পালন করতে দেখা গেল। শুরুটা করেছিলেন অধিনায়ক রোহিত শর্মা। মহম্মদ সিরাজ তাঁকে একটি বাউন্সার করেছিলেন। সেই বলটি পুল মারেন রোহিত। তার পরেই তিনি বলেন, “নীচের দিকে তাকানো দেখেই আমি বুঝতে পেরেছি বাউন্সার করবি।” রোহিতের কথা থেকে পরিষ্কার, তিনি আগেই সিরাজের বল বুঝে গিয়েছিলেন।অধিনায়কের কথা শুনে কিছু ক্ষণ ভাবেন সিরাজ। তার পরে আবার বল করতে যান। তার পরে নেটে সিরাজ যে কয়েকটি বাউন্সার করেন, তার একটিতেও নীচের দিকে তাকাননি তিনি। সিরাজের সেই বদল দেখে হাসি ফোটে রোহিতের মুখে। মেলবোর্নে বল করার সময়ও হয়তো রোহিতের কথা মাথায় রাখবেন সিরাজ। শুধু সিরাজ নন, ওয়াশিংটন সুন্দরকেও ভুল ধরিয়ে দেন রোহিত।একই কাজ করতে দেখা যায় বিরাট কোহলিকে। তিনি যখন ব্যাট করছিলেন তখন পাশের নেটে ছিলেন যশস্বী জয়সওয়াল। নিজের ব্যাটিং থামিয়ে যশস্বীকে কিছু বলতে দেখা যায় তাঁকে। কোহলির কথা শুনে মাথা নাড়েন যশস্বী।ভারতের বোলিং আক্রমণের নেতা যশপ্রীত বুমরাকেও দেখা যায় কোচের ভূমিকায়। যশস্বী ও লোকেশ রাহুলকে বল করছিলেন তিনি। যে কয়েকটি বল তাঁদের ব্যাটের কাছ দিয়ে যায়, প্রতিটি বলের পরে বুমরা বলেন, “আরে রে রে।” তিনি বোঝাতে চান, আর একটু হলেই খোঁচা দিতেন তাঁরা। বুমরার একটি বলে খোঁচা মারেন যশস্বী। কিন্তু সে বার বুমরা বলেন, “ঠিক আছে। স্লিপের হাতে বল যেত না।” ভারতীয় ব্যাটারের মনোবল বাড়াতে দেখা যায় তাঁকে।মেলবোর্ন টেস্টের আগে শনি ও রবিবার অনুশীলন করে ভারতীয় দল। সেখানে তাদের যে পিচ দেওয়া হয়েছিল তার বাউন্স খুব কম ছিল। বাউন্সার করার জন্য পেসারদের অনেক পরিশ্রম করতে হচ্ছিল। খুব কম বলই কোমরের উচ্চতায় উঠছিল। পিচের ছবি দেখে বোঝা যাচ্ছিল, বেশ কয়েকটি জায়গা কালো হয়ে গিয়েছে। অর্থাৎ, তা নতুন পিচ নয়।পিচ নিয়ে প্রশ্ন তোলেন ভারতের পেসার আকাশ দীপ। তিনি বলেন, “দেখে মনে হচ্ছিল ওটা সাদা বলের উইকেট। বাউন্স ছিল না। পিচে অনেক ফাটল ছিল। পেসারদের খুব পরিশ্রম করতে হয়েছে। ম্যাচে যে উইকেট থাকে তার সঙ্গে এই উইকেটের অনেক তফাত।”নেটে অনেক ক্ষণ অনুশীলন করে ভারত। কিন্তু মেলবোর্নের উইকেটে বাউন্স খুব কম। কয়েকটি বলই কোমরের উপরে ওঠে। অনেক পরিশ্রম করতে হচ্ছিল পেসারদের। কয়েকটি বল অবশ্য ব্যাটারদের গায়ে লাগে। রোহিতের প্যাডে একটি বল লাগার পরে দেখা যায়, ব্যাটিং ছেড়ে হাঁটুতে আইস প্যাক বেঁধে বসে রয়েছেন তিনি। পরে অবশ্য হোটেলে ফেরার সময় রোহিতকে দেখে মনে হয়নি কোনও সমস্যা হচ্ছে তাঁর।সোমবার অনুশীলন ছিল না ভারতের। সে দিন অনুশীলন করে অস্ট্রেলিয়া। দেখা যায়, পিচ বদলে গিয়েছে। অনেক তাজা উইকেটে অনুশীলন করে অস্ট্রেলিয়া। তাতে ফাটল ছিল না। বলের গতি ও বাউন্সও অনেক বেশি ছিল। দু’টি পিচের ছবি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। শুরু হয়েছে বিতর্ক। অনেকে বলেন, অস্ট্রেলিয়া নিজেদের খেলা শুরু করে দিয়েছে। ম্যাচ জিততে তারা এতটা মরিয়া হয়ে উঠেছে যে বিপক্ষকে অনুশীলনের জন্য ভাল পিচও দিতে চাইছে না।এই বিতর্কের মাঝে মেলবোর্নের পিচ প্রস্তুতকারক ম্যাট পেগ জানিয়েছেন, এটি খুব সাধারণ একটি ঘটনা। টেস্ট শুরুর তিন দিন আগেই অনুশীলনে নতুন উইকেট দেওয়া হয়। তিনি বলেন, “ভারত আমাদের আগেই জানিয়েছিল কবে অনুশীলন করবে। আমরা সাধারণত ম্যাচ শুরুর তিন দিন আগে অনুশীলনে নতুন উইকেট দিই। সেটাই এ বারও করা হয়েছে। এতে অস্বাভাবিক কিছু নেই।”। পেগ জাই বলুন না কেন, এটা যে অস্ট্রেলিয়ার নতুন চালাকি তা বুঝতে বাকি নেই কারো।

ADVERTISEMENT

Author

  • Susanta Khan
    Susanta Khan

    View all posts

Previous Post

কেন ভারতীয় ক্রিকেটারদের আক্রমন? অস্ট্রেলিয় সংবাদ মাধ্যমের

Next Post

ইস্টবেঙ্গল সমর্থকদের মতই, আগ্রাসী ফুটবল চান কোচও

Susanta Khan

Susanta Khan

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

আই পি এলের ইতিহাসে এমন সিদ্ধান্ত এই প্রথম, যুদ্ধের মুখেই কি এমন সিদ্ধান্ত বোর্ডের ?

by Sumana Sarkar
May 9, 2025
0
57
আই পি এলের ইতিহাসে এমন সিদ্ধান্ত এই প্রথম, যুদ্ধের মুখেই কি এমন সিদ্ধান্ত বোর্ডের ?

বৃহস্পতিবার ধর্মশালায় অনুষ্ঠিত হয় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ। কিন্তু হামলার আশঙ্কায় ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। প্রথম...

Read more

জার্সিতে পাকিস্তানের নামে না বিসিসিআইএর? হুঁশিয়ারি আইসিসি-র!

by Susanta Khan
January 22, 2025
0
81
জার্সিতে পাকিস্তানের নামে না বিসিসিআইএর? হুঁশিয়ারি আইসিসি-র!

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...

Read more

সৌরভের মত মাঠে ফেরার অদম্য জেদই শামির শক্তি

by Susanta Khan
January 22, 2025
0
61
সৌরভের মত মাঠে ফেরার অদম্য জেদই শামির শক্তি

সৌরভ গাঙ্গুলি বার বার দলের বাইরে থেকেছেন বিভিন্ন রকম রাজনীতির জাঁতাকলে পড়ে। আর মহম্মদ শামি বার বার মাঠের বাইরে থেকেছেন...

Read more

কেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই সঞ্জু, কী বললেন সঞ্জুর বাবা?

by Susanta Khan
January 21, 2025
0
101
কেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই সঞ্জু, কী বললেন সঞ্জুর বাবা?

ধারাবাহিক ভাবে রান পাওয়ার পরও দলে জায়গা পাননি সঞ্জু, তাই নিয়ে অবাক অনেকেই। অনেকেই অনেক রকম মত তুলে ধরেছেন, কিন্তু...

Read more

সৌরভের বিশ্বাস চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট রোহিত চমক দেখাবে

by Susanta Khan
January 21, 2025
0
35
সৌরভের বিশ্বাস চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট রোহিত চমক দেখাবে

গতকাল সিএবি-তে মহিলাদের অনূর্ধ্ব-১৫ দলের সংবর্ধনা অনুষ্ঠানে এসেছিলেন সৌরভ।ঝুলন, মিতালিদের সঙ্গে একটি টক শোয়ে অংশ নেন তিনি। প্রসঙ্গ ওঠে বিরাট...

Read more

কেন গম্ভীরের শুরুতেই ‘গম্ভীর’ ভারতীয় ক্রিকেট?

by Susanta Khan
January 6, 2025
0
32
কেন গম্ভীরের শুরুতেই ‘গম্ভীর’ ভারতীয় ক্রিকেট?

ভারতের এই অবস্থার জন্য কাকে দায়ী করা উচিৎ হবে তা বলা মুশকিল। যদি বলা হয় ঘরোয়া ক্রিকেটে ভারতীয় সিনিয়র ক্রিকেটাররা...

Read more

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়কের ভূমিকায় হার্দিক?

by Susanta Khan
January 4, 2025
0
70
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়কের ভূমিকায় হার্দিক?

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯শে ফেব্রুয়ারি থেকে।আর ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে। প্রতিযোগিতার মূল আয়োজক পাকিস্তান হলেও, ভারতীয়...

Read more

সন্তোষ জয়ী দলের বাংলার তরুণদের নিয়ে দড়ি টানাটানি, রবি হাঁসদা কোন ক্লাবে?

by Raja Majumder
January 3, 2025
0
26
সন্তোষ জয়ী দলের বাংলার তরুণদের নিয়ে দড়ি টানাটানি, রবি হাঁসদা কোন ক্লাবে?

দীর্ঘ সময় পর ফুটবলে ভারত সেরা হয়েছে বাংলা। দিন কয়েক আগেই বাংলার ফুটবলররা কেরলকে হারিয়ে সন্তোষ ট্রফি জিতে কলকাতায় ফিরেছে।...

Read more

গম্ভীরের জমানায় – বিদায়ী টেস্ট খেলার সুযোগ পাবেন রোহিত?

by Susanta Khan
January 3, 2025
0
27
গম্ভীরের জমানায় – বিদায়ী টেস্ট খেলার সুযোগ পাবেন রোহিত?

শেষ টেস্ট ম্যাচ কি খেলে ফেলেছেন রোহিত। অনেকেই বলছেন টেস্টে আর হয়তো রোহিতকে ভারতীয় জার্সিতে দেখা যাবে না।তার কারণ টস...

Read more

জোড়া ধাক্কায় বেসামাল শুভমন গিলের ক্রিকেট জীবন

by Susanta Khan
January 2, 2025
0
45
জোড়া ধাক্কায় বেসামাল শুভমন গিলের ক্রিকেট জীবন

আবার কী কলঙ্কিত হতে চলেছে ভারতীয় ক্রিকেট।কারণ বিভিন্ন ভাবে এই মহুর্তে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট। সেটা অস্ট্রেলিয়াতে...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি