বিভিন্ন খেলায় বাংলার প্রতিনিধিরা ভিন্ন ভিন্ন ডিজাইন এবং রংয়ের জার্সি পড়ে খেলেন ।এবার সেই বিষয়ে সাম্য আনার ক্ষেত্রে উদ্যোগী হতে চলল বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন। রাজ্যের সব দলের জন্য একই ডিজাইন এবং রংয়ের জার্সি তৈরি বিষয়টিতে খতিয়ে দেখছে তারা। বুধবার নেতাজি ইনডোর স্টেডিয়াম সংলগ্ন অফিসে এসে কাজ শুরু করলো বি ও এর নবনির্বাচিত কমিটি সভাপতি চন্দন রায়চৌধুরী সচিব জহর দাস, কোষাধক্ষ কমল মৈত্র সহ-সভাপতি বিশ্বরূপ দে সহ অন্যরাও উপস্থিত ছিলেন ।জানা গিয়েছে ২৯ শে নভেম্বর বি ও এর নবনির্বাচিত পদধিকারীদের সঙ্গে বৈঠকে বসে কিছু পরামর্শ দিয়েছেন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস । তার মধ্যেই অন্যতম ‘এক রাজ্য এক জার্সি ‘যে পদক্ষেপ প্রসঙ্গে সভাপতির চন্দন বলেন ,”ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে তিনি বিভিন্ন বিষয়ে আমাদের পরামর্শ দিয়েছেন। তার মধ্যে বিভিন্ন খেলায় যেসব দল রাজ্যের প্রতিনিধিত্ব করবে তাদের জন্য একইরকম জার্সি তৈরি করা। আমরা ক্রীড়া মন্ত্রীর পরামর্শে বাস্তবায়নে বিষয়ে উদ্যোগী হব”। শুধু জার্সি নয় বন্ধ হয়ে থাকা রাজ্য গেমস ফের শুরুর বিষয়টিও খতিয়ে দেখছে নতুন কমিটি। প্রাক্তন সভাপতি স্বপন বন্দোপাধ্যায়ের নতুন কমিটিকে শুভেচ্ছা জানাতে বি ও এ অফিসে আসেন। অন্যদিকে বিওএর শতবর্ষ উপলক্ষে অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে নতুন কমিটি। সহ-সভাপতি বিশ্বরূপ বলেন,” হীরক জয়ন্তী উপলক্ষে হিরো কাপ অনুষ্ঠিত হয়েছিল ৬০ বছর পূর্তিরও দু’বছর পর ।ফলে শতবর্ষ অনুষ্ঠান দেরিতে হলেও করা যেতে পারে। আমরা এই বিষয়ে দ্রুত পদক্ষেপ করব ।”আগামী জানুয়ারির শেষে উত্তরাখণ্ডে অনুষ্ঠিত হবে জাতীয় গেমস। এখানে বাংলার দলের সেফ দ্যা মিশন হিসাবে নির্বাচিত হয়েছেন বিশ্বরূপ।
বৃহস্পতিবার ধর্মশালায় অনুষ্ঠিত হয় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ। কিন্তু হামলার আশঙ্কায় ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। প্রথম...
Read more












Discussion about this post