• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
গর্বের মরশুম বাংলার, এবার কলকাতায় এল দেশের সব বড় ট্রফি

গর্বের মরশুম বাংলার, এবার কলকাতায় এল দেশের সব বড় ট্রফি

Raja Majumder by Raja Majumder
2 years ago
in খেলাধুলা
A A
0
ADVERTISEMENT
0
SHARES
18
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

আই পি এলের ইতিহাসে এমন সিদ্ধান্ত এই প্রথম, যুদ্ধের মুখেই কি এমন সিদ্ধান্ত বোর্ডের ?

জার্সিতে পাকিস্তানের নামে না বিসিসিআইএর? হুঁশিয়ারি আইসিসি-র!

সৌরভের মত মাঠে ফেরার অদম্য জেদই শামির শক্তি

বাঙালি নাকি রাজনীতির ময়দানে যতটা এগিয়ে, খেলাধুলার ময়দানে ততটাই পিছিয়ে। এটাই কার্যত মিথে পরিনত হয়েছে। তবে একটা সময় ছিল, খেলাধুলার জগতে বাংলার নাম প্রথম সারিতেই থাকতো। বিশেষ করে ফুটবলে। বাঙালির ফুটবল নিয়ে উন্মাদনা এতটাই যে, ফুটবল সম্রাট পেলে একসময় কলকাতায় খেলে গিয়েছেন তাঁর বিখ্যাত কসমস ক্লাবের হয়ে। কিংবদন্তি জার্মান অধিনায়ক অলিবার কান কলকাতায় তাঁর শেষ ম্যাচ খেলেছেন। কলকাতার তিন প্রধান, মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহমেডান স্পোর্টিং তো শতাব্দী প্রাচীন ক্লাব। অপরদিকে, সৌরভ গাঙ্গুলির মতো তারকা ক্রিকেটার দীর্ঘদিন ভারত অধিনায়ক ছিলেন। কলকাতার ইডেন আজও ক্রিকেটের নন্দনকানন বলা হয়, যেখানে টেস্ট ম্যাচেও প্রায় লক্ষ দর্শকের ভীড় হতো। তবুও বিগত কয়েক দশক ফুটবল বা ক্রিকেটে অনেকটা ভাঁটার টান লক্ষ্য করা যাচ্ছিল। তবে বাঙালির সেই আক্ষেপ সুদে আসলে মিটিয়ে দিল ২০২৩-২৪ মরশুম। আইএসএল শিল্ড, ডুরান্ড কাপ, সুপার কাপ, আই লিগ এবং আইপিএল! দেশের প্রায় সব বড় ট্রফিই এবার কলকাতা তথা বাংলায় এল।

এবার ফুটবল মরশুম শুরু হয়েছে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ দিয়ে। ভারতীয় ফুটবল ফেডারেশন ডুরান্ড কাপকে এবার আলাদা মর্যাদা দেওয়ায় দেশের সমস্ত বড় ক্লাব খেলেছিল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ডুরান্ড কাপ ফাইনালে উঠেছিল বাংলার দুই যুযুধান ক্লাব ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপারজায়ান্ট। হাড্ডাহাড্ডি লড়ায়ের পর ওই ম্যাচে জেতে মোহনবাগান সুপার জায়ান্ট, একমাত্র গোলদাতা পেত্রাতোস। যদিও সর্বাধিক ডুরান্ড কাপ জেতার রেকর্ড রয়েছে ইস্টবেঙ্গলের দখলে। কিন্তু দীর্ঘ ট্রফির আকালের পরও এই মরশুমে ডুরান্ড কাপের ফাইনালে উঠে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয় লাল-হলুদ বাহিনীকে। তবে ডূরান্ড কাপ কলকাতাতেই থেকে গেল মোহনবাগানের সৌজন্যে।

ইস্টবেঙ্গলের ট্রফির আকাল মিটতে যদিও বেশিদিন সময় লাগেনি। চলতি মরশুমের সুপার কাপের শিরোপা দখল করে লাল-হলুদ বাহিনী। ভারতের দুটি বড় ফুটবল টুর্নামেন্ট আইএসএল এবং আইলিগের শীর্ষ সারির দলগুলিকে নিয়ে এই নকআউট প্রতিযোগীতা হয়। তারকা কোচ কার্লোস কুয়াদ্রাতের নেতৃত্বে ইস্টবেঙ্গল ফুটবলাররা অদম্য জেদ এবং মানসিকতা নিয়ে সুপার কাপ জিতে দীর্ঘ ১২ বছরের ট্রফির খরা কাটিয়ে দেয় লাল-হলুদ সমর্থকদের। ফলে সুপার কাপও কলকাতায় আসে।

ভারতীয় ফুটবল ফেডারেশন আইএসএল চালু করার পর এবার একটা ট্রফি যোগ করেছে। সেটি হল আইএসএল লিগ শিল্ড। আইএসএলের প্লে অফের দৌঁড়ে যে ক্লাবের পয়েন্ট সর্বোচ্চ থাকে, অর্থাৎ লিগ টেবিলের শীর্ষে থাকে সেই দলকে দেওয়া হয় লিগ শিল্ডের খেতাব। ২০২৩-২৪ মরশুমের আইএসএলে লিগ শিল্ড খেতাব দখল করে মোহনবাগান সুপার জায়ান্ট। যদিও তাঁরা আইএসএল খেতাবি লড়াইয়ে মুম্বই এফসির কাছে পরাস্ত হয়েছে। তবুও লিগ শিল্ড জিতে বাংলার মুখ উজ্জ্বল করে।

আইএসএলের পর ভারতীয় ফুটবলের দ্বিতীয় বড় টুর্নামেন্ট হল আইলিগ। এই টুর্নামেন্টে দেশের দ্বিতীয় সারির দলগুলি খেলে। আইলিগ চ্যাম্পিয়ন দল আইএলএলে উত্তীর্ণ হয়। সদ্য শেষ হওয়া মরশুমে আই লিগ ট্রফিও এল কলকাতায়। চ্যাম্পিয়ন হল কলকাতারা তৃতীয় প্রধান ক্লাব মহমেডান স্পোর্টিং। ফলে পরের মরশুমে কলকাতার তিন প্রধানই আইএসএব খেলবে। সবচেয়ে বড় বিষয় হল, আই লিগ ট্রফিও এবার কলকাতায় আসা।

ফুটবলের পর চলতি মরশুমে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট আইপিএল চ্যাম্পিয়ন হল কলকাতা নাইট রাইডার্স। রবিবার যখন কলকাতায় ঘূর্ণিঝড় রেমাল দাপট দেখাচ্ছে, তখনই সুদূর চেন্নাইয়ের মাঠে দাপট দেখাল কেকেআর ক্রিকেটাররা। বিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটারদের সব বিভাগেই পরাস্ত করে হেলায় জিতে নিল আইপিএল শিরোপা। ফলে আই লিগ, আইএসএল লিগ শিল্ড, সুপার কাপ এবং ডুরান্ড কাপের পর আইপিএল ট্রফিও বাংলা তথা কলকাতায় এল।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

শান্তনু ঠাকুর কে গাছে বেঁধে রাখার নিদান তৃনমূল নেতা বিশ্বজিৎ দাসের

Next Post

কেন দেওয়া হয় ঘূর্ণিঝড়ের নাম? কারা কারা করে এই নামকরণ?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

আই পি এলের ইতিহাসে এমন সিদ্ধান্ত এই প্রথম, যুদ্ধের মুখেই কি এমন সিদ্ধান্ত বোর্ডের ?

by Sumana Sarkar
May 9, 2025
0
61
আই পি এলের ইতিহাসে এমন সিদ্ধান্ত এই প্রথম, যুদ্ধের মুখেই কি এমন সিদ্ধান্ত বোর্ডের ?

বৃহস্পতিবার ধর্মশালায় অনুষ্ঠিত হয় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ। কিন্তু হামলার আশঙ্কায় ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। প্রথম...

Read more

জার্সিতে পাকিস্তানের নামে না বিসিসিআইএর? হুঁশিয়ারি আইসিসি-র!

by Susanta Khan
January 22, 2025
0
83
জার্সিতে পাকিস্তানের নামে না বিসিসিআইএর? হুঁশিয়ারি আইসিসি-র!

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...

Read more

সৌরভের মত মাঠে ফেরার অদম্য জেদই শামির শক্তি

by Susanta Khan
January 22, 2025
0
63
সৌরভের মত মাঠে ফেরার অদম্য জেদই শামির শক্তি

সৌরভ গাঙ্গুলি বার বার দলের বাইরে থেকেছেন বিভিন্ন রকম রাজনীতির জাঁতাকলে পড়ে। আর মহম্মদ শামি বার বার মাঠের বাইরে থেকেছেন...

Read more

কেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই সঞ্জু, কী বললেন সঞ্জুর বাবা?

by Susanta Khan
January 21, 2025
0
108
কেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই সঞ্জু, কী বললেন সঞ্জুর বাবা?

ধারাবাহিক ভাবে রান পাওয়ার পরও দলে জায়গা পাননি সঞ্জু, তাই নিয়ে অবাক অনেকেই। অনেকেই অনেক রকম মত তুলে ধরেছেন, কিন্তু...

Read more

সৌরভের বিশ্বাস চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট রোহিত চমক দেখাবে

by Susanta Khan
January 21, 2025
0
35
সৌরভের বিশ্বাস চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট রোহিত চমক দেখাবে

গতকাল সিএবি-তে মহিলাদের অনূর্ধ্ব-১৫ দলের সংবর্ধনা অনুষ্ঠানে এসেছিলেন সৌরভ।ঝুলন, মিতালিদের সঙ্গে একটি টক শোয়ে অংশ নেন তিনি। প্রসঙ্গ ওঠে বিরাট...

Read more

কেন গম্ভীরের শুরুতেই ‘গম্ভীর’ ভারতীয় ক্রিকেট?

by Susanta Khan
January 6, 2025
0
36
কেন গম্ভীরের শুরুতেই ‘গম্ভীর’ ভারতীয় ক্রিকেট?

ভারতের এই অবস্থার জন্য কাকে দায়ী করা উচিৎ হবে তা বলা মুশকিল। যদি বলা হয় ঘরোয়া ক্রিকেটে ভারতীয় সিনিয়র ক্রিকেটাররা...

Read more

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়কের ভূমিকায় হার্দিক?

by Susanta Khan
January 4, 2025
0
73
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়কের ভূমিকায় হার্দিক?

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯শে ফেব্রুয়ারি থেকে।আর ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে। প্রতিযোগিতার মূল আয়োজক পাকিস্তান হলেও, ভারতীয়...

Read more

সন্তোষ জয়ী দলের বাংলার তরুণদের নিয়ে দড়ি টানাটানি, রবি হাঁসদা কোন ক্লাবে?

by Raja Majumder
January 3, 2025
0
29
সন্তোষ জয়ী দলের বাংলার তরুণদের নিয়ে দড়ি টানাটানি, রবি হাঁসদা কোন ক্লাবে?

দীর্ঘ সময় পর ফুটবলে ভারত সেরা হয়েছে বাংলা। দিন কয়েক আগেই বাংলার ফুটবলররা কেরলকে হারিয়ে সন্তোষ ট্রফি জিতে কলকাতায় ফিরেছে।...

Read more

গম্ভীরের জমানায় – বিদায়ী টেস্ট খেলার সুযোগ পাবেন রোহিত?

by Susanta Khan
January 3, 2025
0
29
গম্ভীরের জমানায় – বিদায়ী টেস্ট খেলার সুযোগ পাবেন রোহিত?

শেষ টেস্ট ম্যাচ কি খেলে ফেলেছেন রোহিত। অনেকেই বলছেন টেস্টে আর হয়তো রোহিতকে ভারতীয় জার্সিতে দেখা যাবে না।তার কারণ টস...

Read more

জোড়া ধাক্কায় বেসামাল শুভমন গিলের ক্রিকেট জীবন

by Susanta Khan
January 2, 2025
0
47
জোড়া ধাক্কায় বেসামাল শুভমন গিলের ক্রিকেট জীবন

আবার কী কলঙ্কিত হতে চলেছে ভারতীয় ক্রিকেট।কারণ বিভিন্ন ভাবে এই মহুর্তে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট। সেটা অস্ট্রেলিয়াতে...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি