• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ভারতের ম্যাচ বাঁচানোর ব্যর্থতায় দায়ী কী ঋষভই, উঠছে প্রশ্ন

ভারতের ম্যাচ বাঁচানোর ব্যর্থতায় দায়ী কী ঋষভই, উঠছে প্রশ্ন

Susanta Khan by Susanta Khan
1 year ago
in খেলাধুলা
A A
0
ADVERTISEMENT
0
SHARES
24
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

অস্ট্রেলিয়াতে ধারাবাহিক ভাবে ব্যর্থ হচ্ছে ভারতীয় দল। এখন যে যাকে পারছে দোষ দিচ্ছে। কিন্তু বাস্তব হল সবাই খারাপ খেলছে। আর সব থেকে বড় কথা যারা অনেকদিন ধরে টেস্ট খেলছে, বা অস্ট্রেলিয়াতে যাদের ব্যাটিং গড় ভালো তারাও ভালো খেলতে পারছে না। তুলনায় নতুনরা ভালো খেলছে। তবে গত টেস্ট ম্যাচে ভুল খেলে আউট হওয়ার জন্য প্রায় সকলেই ঋষভের দিকে আঙুল তুলেছেন। অনেকেই বলছেন টেস্ট ম্যাচে ব্যাটিং করার মানসিকতা দেখা যাচ্ছে না তাঁর মধ্যে। প্রতি ইনিংসে অযথা আগ্রাসী শট খেলতে গিয়ে আউট হচ্ছেন। প্রথম ইনিংসে পুল মারতে গিয়ে আউট হওয়ার পর পন্থের তীব্র সমালোচনা করেছিলেন সুনীল গাওস্কর। তাঁকে ‘স্টুপিড’ বা বোকা বলেছিলেন। দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়ার পাতা ফাঁদে পা দিয়ে পুল করে আউট হলেন পন্থ।

ADVERTISEMENT

 

RelatedPosts

আই পি এলের ইতিহাসে এমন সিদ্ধান্ত এই প্রথম, যুদ্ধের মুখেই কি এমন সিদ্ধান্ত বোর্ডের ?

জার্সিতে পাকিস্তানের নামে না বিসিসিআইএর? হুঁশিয়ারি আইসিসি-র!

সৌরভের মত মাঠে ফেরার অদম্য জেদই শামির শক্তি

পার্থ টেস্টে অফ স্টাম্পের বাইরের বল পুল করে ছয় মেরেছিলেন। তার পর থেকে সেই একই শট খেলে আউট হয়ে চলেছেন। সমালোচনাতেও নিজেকে শোধরানোর চেষ্টা করতে দেখা যাচ্ছে না পন্থকে। একই ভাবে আউট হলেন টেস্টের গুরুত্বপূর্ণ পঞ্চম দিনেও। দলের প্রয়োজনের সময়ও ধরে খেলার চেষ্টা বা মানসিকতা দেখা গেল না তাঁর মধ্যে।মেলবোর্ন টেস্টে ভারতের পরাজয়ের প্রধান কারণ ব্যাটিং ব্যর্থতা। রান পাচ্ছেন না বিরাট কোহলি, রোহিত শর্মারা। তবে দলকে ডোবানোর অভিযোগ উঠছে ঋষভ পন্থের বিরুদ্ধে। মেলবোর্নে ভারতের ইনিংসের ছন্দ নষ্ট হওয়ার জন্য আঙুল উঠছে পন্থের দিকেই। সেই অযথা পুল মারতে গিয়ে উইকেট ছুড়ে দিলেন তিনি। তাও থিতু হয়ে যাওয়ার পর।কম দিন টেস্ট খেলছেন না পন্থ। মেলবোর্নে নিজের ৪১তম টেস্ট খেলে ফেললেন। ছ’বছর ধরে টেস্ট খেলছেন তিনি। যথেষ্ট অভিজ্ঞতা অর্জনের পরও এমন দায়িত্বজ্ঞানহীন ক্রিকেট সমর্থন করা যায় না। লাল বলের ক্রিকেটের সঙ্গে সাদা বলের ক্রিকেটের পার্থক্য বোঝা উচিত। সোমবার করলেন ১০৪ বলে ৩০ রান। অর্থাৎ ২২ গজে অনেকক্ষন সময় কাটানোর পরও ট্রেভিস হেডের মতো বোলারের বলে এ ভাবে উইকেট ছুড়ে দেওয়ায় মানসিকতা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। তিনি আউট হওয়ার আগে ভারতের রান ছিল ৩ উইকেটে ১২১। তাঁর অবিবেচক ক্রিকেট দলকে সমস্যায় ফেলে দেয় এবং অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা বৃদ্ধি করে।প্রথম ইনিংসে ৩৭ বলে ২৮ রান করে আউট হয়ে যান পন্থ। তিনি অফ স্টাম্পের বাইরের বল স্কুপ করে ফাইন লেগের দিক পাঠাতে গিয়েছিলেন।

 

কিন্তু তাঁর ব্যাটের কানায় লেগে বল চলে যায় থার্ড ম্যানে দাঁড়ানো নাথান লায়নের হাতে। যে সময় ভারতীয় দলের ইনিংস গড়ার প্রয়োজন ছিল, সেই সময় ওই ভাবে উইকেট দিয়ে আসা মেনে নিতে পারেননি গাওস্কর। তিনি বলেন, “জঘন্য শট। যে যে জায়গায় ফিল্ডার দাঁড়িয়ে রয়েছে, তাতে এই শট খেলা যায় না। স্টুপিডের মতো খেলছে। পন্থ দু’ভাবে খেলতে জানে, এক, বল পেলেই মারো আর দুই, এই ধরনের শট খেলা। টেস্টে এই ভাবে রান করা যায় না। এই ভাবে খেললে পাঁচ নম্বরে ব্যাট করা যায় না। আরও নীচে নামানো উচিত পন্থকে। তা হলে কখনও কখনও রান করে দেবে পন্থ।”
গাওস্করের সমালোচনাতেও বোধদয় হয়নি পন্থের। যাঁর প্রমাণ সোমবার তাঁর আউট হওয়ার ধরন। পন্থ হয়তো ধরে নিয়েছেন ভারতীয় দলের প্রথম একাদশে তাঁর জায়গা পাকা। নিজের পছন্দ মতো খেলার স্বাধীনতা থাকলেও দলগত খেলায় দলের স্বার্থকে প্রাধান্য দেওয়াও গুরুত্বপূর্ণ। বোঝা দরকার ম্যাচের পরিস্থিতিও। অন্তত আট বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলা এক জনের থেকে এ টুকু আশা করাই যায়।

Author

  • Susanta Khan
    Susanta Khan

    View all posts

Previous Post

টম এবং জেরির বিরাট স্বপ্ন পূরণ

Next Post

বালি মাটি থেকে কি আকাশে উড়বে শুশীলাদের উড়ান?

Susanta Khan

Susanta Khan

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

আই পি এলের ইতিহাসে এমন সিদ্ধান্ত এই প্রথম, যুদ্ধের মুখেই কি এমন সিদ্ধান্ত বোর্ডের ?

by Sumana Sarkar
May 9, 2025
0
58
আই পি এলের ইতিহাসে এমন সিদ্ধান্ত এই প্রথম, যুদ্ধের মুখেই কি এমন সিদ্ধান্ত বোর্ডের ?

বৃহস্পতিবার ধর্মশালায় অনুষ্ঠিত হয় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ। কিন্তু হামলার আশঙ্কায় ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। প্রথম...

Read more

জার্সিতে পাকিস্তানের নামে না বিসিসিআইএর? হুঁশিয়ারি আইসিসি-র!

by Susanta Khan
January 22, 2025
0
81
জার্সিতে পাকিস্তানের নামে না বিসিসিআইএর? হুঁশিয়ারি আইসিসি-র!

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...

Read more

সৌরভের মত মাঠে ফেরার অদম্য জেদই শামির শক্তি

by Susanta Khan
January 22, 2025
0
61
সৌরভের মত মাঠে ফেরার অদম্য জেদই শামির শক্তি

সৌরভ গাঙ্গুলি বার বার দলের বাইরে থেকেছেন বিভিন্ন রকম রাজনীতির জাঁতাকলে পড়ে। আর মহম্মদ শামি বার বার মাঠের বাইরে থেকেছেন...

Read more

কেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই সঞ্জু, কী বললেন সঞ্জুর বাবা?

by Susanta Khan
January 21, 2025
0
102
কেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই সঞ্জু, কী বললেন সঞ্জুর বাবা?

ধারাবাহিক ভাবে রান পাওয়ার পরও দলে জায়গা পাননি সঞ্জু, তাই নিয়ে অবাক অনেকেই। অনেকেই অনেক রকম মত তুলে ধরেছেন, কিন্তু...

Read more

সৌরভের বিশ্বাস চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট রোহিত চমক দেখাবে

by Susanta Khan
January 21, 2025
0
35
সৌরভের বিশ্বাস চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট রোহিত চমক দেখাবে

গতকাল সিএবি-তে মহিলাদের অনূর্ধ্ব-১৫ দলের সংবর্ধনা অনুষ্ঠানে এসেছিলেন সৌরভ।ঝুলন, মিতালিদের সঙ্গে একটি টক শোয়ে অংশ নেন তিনি। প্রসঙ্গ ওঠে বিরাট...

Read more

কেন গম্ভীরের শুরুতেই ‘গম্ভীর’ ভারতীয় ক্রিকেট?

by Susanta Khan
January 6, 2025
0
35
কেন গম্ভীরের শুরুতেই ‘গম্ভীর’ ভারতীয় ক্রিকেট?

ভারতের এই অবস্থার জন্য কাকে দায়ী করা উচিৎ হবে তা বলা মুশকিল। যদি বলা হয় ঘরোয়া ক্রিকেটে ভারতীয় সিনিয়র ক্রিকেটাররা...

Read more

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়কের ভূমিকায় হার্দিক?

by Susanta Khan
January 4, 2025
0
70
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়কের ভূমিকায় হার্দিক?

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯শে ফেব্রুয়ারি থেকে।আর ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে। প্রতিযোগিতার মূল আয়োজক পাকিস্তান হলেও, ভারতীয়...

Read more

সন্তোষ জয়ী দলের বাংলার তরুণদের নিয়ে দড়ি টানাটানি, রবি হাঁসদা কোন ক্লাবে?

by Raja Majumder
January 3, 2025
0
27
সন্তোষ জয়ী দলের বাংলার তরুণদের নিয়ে দড়ি টানাটানি, রবি হাঁসদা কোন ক্লাবে?

দীর্ঘ সময় পর ফুটবলে ভারত সেরা হয়েছে বাংলা। দিন কয়েক আগেই বাংলার ফুটবলররা কেরলকে হারিয়ে সন্তোষ ট্রফি জিতে কলকাতায় ফিরেছে।...

Read more

গম্ভীরের জমানায় – বিদায়ী টেস্ট খেলার সুযোগ পাবেন রোহিত?

by Susanta Khan
January 3, 2025
0
27
গম্ভীরের জমানায় – বিদায়ী টেস্ট খেলার সুযোগ পাবেন রোহিত?

শেষ টেস্ট ম্যাচ কি খেলে ফেলেছেন রোহিত। অনেকেই বলছেন টেস্টে আর হয়তো রোহিতকে ভারতীয় জার্সিতে দেখা যাবে না।তার কারণ টস...

Read more

জোড়া ধাক্কায় বেসামাল শুভমন গিলের ক্রিকেট জীবন

by Susanta Khan
January 2, 2025
0
47
জোড়া ধাক্কায় বেসামাল শুভমন গিলের ক্রিকেট জীবন

আবার কী কলঙ্কিত হতে চলেছে ভারতীয় ক্রিকেট।কারণ বিভিন্ন ভাবে এই মহুর্তে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট। সেটা অস্ট্রেলিয়াতে...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি