• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
টম এবং জেরির বিরাট স্বপ্ন পূরণ

টম এবং জেরির বিরাট স্বপ্ন পূরণ

Susanta Khan by Susanta Khan
1 year ago
in খেলাধুলা
A A
0
ADVERTISEMENT
0
SHARES
14
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

ছোট বেলায় ভীষন দুষ্টু ছিলেন, আর পাঁচ জন শিশু যেমন হয়ে থাকে। কিন্তু অল্প বয়সেই তিনি বুঝে যান তার জন্য তার বাবা কি অপরিসীম কষ্ট এবং ত্যাগ বহন করে চলেছেন। যেদিন তিনি দেখলেন অর্থ কষ্টের কারণে বাবার চোখে জল, সেদিন তিনি ঠিক করলেন তাকে নিজেকে এমন কিছু হতে হবে, যা তার বাবাকে গর্বিত করবে। তখন থেকেই বদলাতে শুরু করেন নিজেকে। আজ সারা দেশবাসীর সঙ্গে নীতীশ কুমার রেড্ডির সাফল্যে গর্বিত তার বোনও। বক্সিং ডে টেস্টে মেলবোর্নে শতরান করেন ভারতীয় অলরাউন্ডার। তাঁর পরিবার মাঠে বসে সেই খেলা দেখেছে। বাবা মুতিয়ালা রেড্ডিকে দেখা গিয়েছিল প্রার্থনা করতে। সঙ্গে ছিলেন বোন তেজস্বীও। রবিবার মধ্যাহ্নভোজের সময় তাঁদের দেখা হয় সুনীল গাওস্কর এবং রবি শাস্ত্রীর সঙ্গে। সেই সময় তেজস্বী বলছিলেন তাঁর সঙ্গে নীতীশের সম্পর্কের কথা।

ADVERTISEMENT

মেলবোর্নে এর আগে কোনও ক্রিকেটার আট নম্বরে ব্যাট করতে নেমে শতরান করেননি। নীতীশই প্রথম। অস্ট্রেলিয়ার মাটিতে মাত্র ২১ বছর বয়সে শতরান করার নজিরও গড়েছেন তিনি। তাঁর সম্পর্কে বলতে গিয়ে বোন নাম নিলেন জোসেফ বারবেরা এবং উইলিয়াম হ্যানার তৈরি বিখ্যাত কার্টুন চরিত্র টম এবং জেরির। সেখানে একটি বেড়াল এবং ইঁদুরের মধ্যে রসায়ন দেখানো হয়। তারা একে অপরের সঙ্গে যেমন লড়াই করে, তেমনই আবার একে অপরকে ছাড়া থাকতেও পারে না। তেজস্বী বলেন, “আমাদের সম্পর্ক অনেকটা টম এবং জেরির মতো। তবে আমরা একে অপরকে খুব ভালবাসি। সেটা হয়তো আমরা প্রকাশ করি না। আমি খুবই গর্বিত। নীতীশ বার বার বলত, এক দিন দাদার জন্য আমি গর্ব করব। শনিবার ছিল সেই দিন।”

RelatedPosts

আই পি এলের ইতিহাসে এমন সিদ্ধান্ত এই প্রথম, যুদ্ধের মুখেই কি এমন সিদ্ধান্ত বোর্ডের ?

জার্সিতে পাকিস্তানের নামে না বিসিসিআইএর? হুঁশিয়ারি আইসিসি-র!

সৌরভের মত মাঠে ফেরার অদম্য জেদই শামির শক্তি

ভারতের জার্সিতে খেলার স্বপ্ন সত্যি হয়ে গিয়েছে। টেস্টে শতরান করার স্বপ্নও সত্যি হয়ে গিয়েছে। আর এই সবের মাঝে নীতীশ কুমার রেড্ডির আরও একটি স্বপ্ন সত্যি হয়েছে। বিরাট কোহলির থেকে প্রশংসা পেয়েছেন তিনি।
মেলবোর্নে বক্সিং ডে-র তৃতীয় দিনে শতরান করেন নীতীশ। ১৮৯ বলে ১১৪ রানের সেই ইনিংস ভারতকে ম্যাচে ফিরিয়ে আনে। যে ইনিংসের পর বিরাট তাঁর প্রশংসা করেছেন। নীতীশ বলেন, “ছোটবেলা থেকে বিরাট ভাইয়ের খেলা দেখছি। আমি ওর বিরাট ভক্ত। বড় হয়ে ওর সঙ্গে খেলার সুযোগ পেয়েছি। প্রথম টেস্টে বিরাট যখন শতরান করে, নন-স্ট্রাইকার ছিলাম আমি। দারুণ লাগছিল। আমি শতরান করার পর বিরাট আমার প্রশংসা করে। ও আমার কাছে এসে বলে, ‘খুব ভাল খেলেছ। দলকে তুমি ম্যাচে ফিরিয়ে এনেছ।’ সেই সময় দারুণ আনন্দ হচ্ছিল। আমার কাছে খুব স্মরণীয় মুহূর্ত ওটা।”

শনিবার নীতীশ যখন ৯৯ রান করে নন-স্ট্রাইকারের দিকে দাঁড়িয়ে ছিলেন, সেই সময় ব্যাট করছিলেন মহম্মদ সিরাজ। পর পর ওয়াশিংটন সুন্দর এবং জসপ্রীত বুমরাহ আউট হয়ে যাওয়ায় নীতীশ আর শতরান করতে পারবেন কি না তা নিয়েই সন্দেহ তৈরি হয়েছিল। ব্যাটার হিসাবে তেমন ভরসা করা যায় না সিরাজের উপর। কিন্তু প্যাট কামিন্সের ওভারের তিনটি বল তখনও বাকি। ওই তিন বল সিরাজ খেলতে না পারলে নীতীশের শতরান করা হত না। শতরানকারী ব্যাটার বলেন, “শেষ বলে সিরাজ ডিফেন্স করার পর দর্শক চিৎকার করছিল। আমার শতরানের পরেও অত চিৎকার শুনিনি, যতটা সিরাজের ওই ডিফেন্সের পর শুনেছিলাম। তবে সিরাজ যে ভাবে ওই তিনটে বল খেলেছিল, সেটা আমার ভাল লেগেছে। শতরান করার পর আমি ধন্যবাদ জানিয়েছিলাম সিরাজকে।” আর সব থেকে খুশি হয়েছেন নীতীশের বাবা, ছেলেকে ক্রিকেটার বানানোর জন্য চাকরি ছেড়েছেন আত্মীয়দের সমালোচনা শুনেছেন আজ তিনি নিজেকে সঠিক প্রমান করতে পেরেছেন। শুধু একটা সেঞ্চুরি দিয়ে সব কিছুর জবাব দেওয়া সম্বব নয়। এখনও অনেক পথ বাকি। তবে প্রথম আন্তর্জাতিক সিরিজেই তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি অনেক দুর যাবেন। তিনি লম্বা রেসের ঘোড়া।

Author

  • Susanta Khan
    Susanta Khan

    View all posts

Previous Post

অভাব,অনটন,গরিবি চোখের জলের ১০০

Next Post

ভারতের ম্যাচ বাঁচানোর ব্যর্থতায় দায়ী কী ঋষভই, উঠছে প্রশ্ন

Susanta Khan

Susanta Khan

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

আই পি এলের ইতিহাসে এমন সিদ্ধান্ত এই প্রথম, যুদ্ধের মুখেই কি এমন সিদ্ধান্ত বোর্ডের ?

by Sumana Sarkar
May 9, 2025
0
58
আই পি এলের ইতিহাসে এমন সিদ্ধান্ত এই প্রথম, যুদ্ধের মুখেই কি এমন সিদ্ধান্ত বোর্ডের ?

বৃহস্পতিবার ধর্মশালায় অনুষ্ঠিত হয় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ। কিন্তু হামলার আশঙ্কায় ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। প্রথম...

Read more

জার্সিতে পাকিস্তানের নামে না বিসিসিআইএর? হুঁশিয়ারি আইসিসি-র!

by Susanta Khan
January 22, 2025
0
81
জার্সিতে পাকিস্তানের নামে না বিসিসিআইএর? হুঁশিয়ারি আইসিসি-র!

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...

Read more

সৌরভের মত মাঠে ফেরার অদম্য জেদই শামির শক্তি

by Susanta Khan
January 22, 2025
0
61
সৌরভের মত মাঠে ফেরার অদম্য জেদই শামির শক্তি

সৌরভ গাঙ্গুলি বার বার দলের বাইরে থেকেছেন বিভিন্ন রকম রাজনীতির জাঁতাকলে পড়ে। আর মহম্মদ শামি বার বার মাঠের বাইরে থেকেছেন...

Read more

কেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই সঞ্জু, কী বললেন সঞ্জুর বাবা?

by Susanta Khan
January 21, 2025
0
102
কেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই সঞ্জু, কী বললেন সঞ্জুর বাবা?

ধারাবাহিক ভাবে রান পাওয়ার পরও দলে জায়গা পাননি সঞ্জু, তাই নিয়ে অবাক অনেকেই। অনেকেই অনেক রকম মত তুলে ধরেছেন, কিন্তু...

Read more

সৌরভের বিশ্বাস চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট রোহিত চমক দেখাবে

by Susanta Khan
January 21, 2025
0
35
সৌরভের বিশ্বাস চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট রোহিত চমক দেখাবে

গতকাল সিএবি-তে মহিলাদের অনূর্ধ্ব-১৫ দলের সংবর্ধনা অনুষ্ঠানে এসেছিলেন সৌরভ।ঝুলন, মিতালিদের সঙ্গে একটি টক শোয়ে অংশ নেন তিনি। প্রসঙ্গ ওঠে বিরাট...

Read more

কেন গম্ভীরের শুরুতেই ‘গম্ভীর’ ভারতীয় ক্রিকেট?

by Susanta Khan
January 6, 2025
0
35
কেন গম্ভীরের শুরুতেই ‘গম্ভীর’ ভারতীয় ক্রিকেট?

ভারতের এই অবস্থার জন্য কাকে দায়ী করা উচিৎ হবে তা বলা মুশকিল। যদি বলা হয় ঘরোয়া ক্রিকেটে ভারতীয় সিনিয়র ক্রিকেটাররা...

Read more

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়কের ভূমিকায় হার্দিক?

by Susanta Khan
January 4, 2025
0
70
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়কের ভূমিকায় হার্দিক?

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯শে ফেব্রুয়ারি থেকে।আর ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে। প্রতিযোগিতার মূল আয়োজক পাকিস্তান হলেও, ভারতীয়...

Read more

সন্তোষ জয়ী দলের বাংলার তরুণদের নিয়ে দড়ি টানাটানি, রবি হাঁসদা কোন ক্লাবে?

by Raja Majumder
January 3, 2025
0
27
সন্তোষ জয়ী দলের বাংলার তরুণদের নিয়ে দড়ি টানাটানি, রবি হাঁসদা কোন ক্লাবে?

দীর্ঘ সময় পর ফুটবলে ভারত সেরা হয়েছে বাংলা। দিন কয়েক আগেই বাংলার ফুটবলররা কেরলকে হারিয়ে সন্তোষ ট্রফি জিতে কলকাতায় ফিরেছে।...

Read more

গম্ভীরের জমানায় – বিদায়ী টেস্ট খেলার সুযোগ পাবেন রোহিত?

by Susanta Khan
January 3, 2025
0
27
গম্ভীরের জমানায় – বিদায়ী টেস্ট খেলার সুযোগ পাবেন রোহিত?

শেষ টেস্ট ম্যাচ কি খেলে ফেলেছেন রোহিত। অনেকেই বলছেন টেস্টে আর হয়তো রোহিতকে ভারতীয় জার্সিতে দেখা যাবে না।তার কারণ টস...

Read more

জোড়া ধাক্কায় বেসামাল শুভমন গিলের ক্রিকেট জীবন

by Susanta Khan
January 2, 2025
0
47
জোড়া ধাক্কায় বেসামাল শুভমন গিলের ক্রিকেট জীবন

আবার কী কলঙ্কিত হতে চলেছে ভারতীয় ক্রিকেট।কারণ বিভিন্ন ভাবে এই মহুর্তে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট। সেটা অস্ট্রেলিয়াতে...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি