• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
পাকিস্তান আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ কী

পাকিস্তান আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ কী

Susanta Khan by Susanta Khan
1 year ago
in খেলাধুলা
A A
0
ADVERTISEMENT
0
SHARES
9
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

পরিস্থিতি বুঝে সুর নরম পাকিস্তানের,গত কয়েক দিন ধরেই সমাধানসূত্র খোঁজার জন্য প্রচুর চেষ্টা করা হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান হলেও পাঁচটি ম্যাচ দুবাইয়ে হবে। যে সমাধানসূত্র বেরিয়েছে তাতে বিসিসিআই, আইসিসি এবং পিসিবি— তিন পক্ষই সন্তুষ্ট বলে সূত্রের খবর। বহু আগেই ঢাকে কাঠি পড়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির, কিন্তু এখনও কেউ জানতে পারলো না ক্রিড়াসূচি এবং কোন খেলা কোথায় হবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের  প্রাক্তন সচিব জয় শাহ আইসিসির চেয়ারম্যানের কার্যভার গ্রহণ করেছেন গত ১ ডিসেম্বর। তার আগে পর্যন্ত আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারত-পাকিস্তানের মতপার্থক্য দূর করতে পারেননি আইসিসি কর্তারা। ফলে ঘোষণা করা যায়নি প্রতিযোগিতার সূচিও।সিদ্ধান্ত নিতে পারছে না ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল । ফলে এখনও অচলাবস্থা চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ঘিরে, যদিও পরিস্থির চাপে সুর নরম করতে শুরু করেছে পাকিস্তান। তবে এখনও অমীমাংসিত ভারত-পাকিস্তান দ্বন্দ্ব। ২২ গজ ছেড়ে ভারত-পাকিস্তান ক্রিকেটের লড়াই রাজনীতির ঠান্ডা ঘরে। এখন দুই দেশের ক্রিড়া সংস্থা নয়, খেলার বিষয়টি সমাধান করতে পারে, দুই দেশের সরকার। আর সমস্যা সমাধানের আশায় ক্রিকেটপ্রেমীরা।পিসিবি প্রথমে জানায় তারা হাইব্রিড মডেল মানবে না। কিন্তু আইসিসিও হাইব্রিড মডেলের উপর জোর দেয়। পরিস্থিতি তাদের পক্ষে নেই বুঝে সুর নরম করে, হাইব্রিড মডেলে রাজি হয়েছে পিসিবি। তবে সঙ্গে জুড়ে দিয়েছে পাল্টা শর্ত।পিসিবির শর্ত, তারা হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে রাজি। তবে ২০৩১ সাল পর্যন্ত ভারতে আইসিসির যে চারটি প্রতিযোগিতা হওয়ার কথা, সেগুলিও হাইব্রিড মডেলে আয়োজন করতে হবে। উল্লেখ্য, ২০২৫ সালে মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপের আয়োজক ভারত। ২০২৬ সালে ভারত এবং শ্রীলঙ্কা যৌথ ভাবে আয়োজন করবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ভারত। আর ২০৩১ সালে এক দিনের বিশ্বকাপ, বাংলাদেশের সঙ্গে যৌথ ভাবে আয়োজন করবে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চাপে পড়ে যাওয়া পিসিবি, মান বাঁচাতে ভারতের উপর পাল্টা শর্ত চাপানোর চেষ্টা করছে। উল্লেখ্য, ভারতের এই অবস্থানের জন্য গত বছরের এশিয়া কাপও হাইব্রিড মডেলে আয়োজন করতে বাধ্য হয়েছিল পিসিবি।পাকিস্তানের দেওয়া শর্ত ঘিরে তৈরি হওয়া নতুন জটিলতা কাটছে বলেই মনে করছেন ক্রিড়ামহলের অনেকেই । অনেকেই আবার বলছেন আগামী শনিবারই চূড়ান্ত হয়ে যেতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ। নতুন আইসিসি চেয়ারম্যান জয় শাহের মধ্যস্থাতেই সমাধানসূত্র পাওয়া গিয়েছে বলে দাবি করা হয়েছে। শনিবার আইসিসি-র শীর্ষকর্তারা পাক বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। সেখানে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়টি চূড়ান্ত হয়ে যাওয়ার কথা।পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, ভারত এবং পাকিস্তান কেউই আইসিসি প্রতিযোগিতা খেলতে একে অপর দেশে যাবে না। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম পাকিস্তান ম্যাচ হবে দুবাইয়েই। প্রতিযোগিতায় আটটি দল খেলবে। চারটি দলের দু’টি গ্রুপ হবে। মোট ১৫টি ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচ দুবাইয়ে হবে। ভারত সবক’টি ম্যাচই দুবাইয়ে খেলবে।পাক বোর্ড আগেই বলেছিল, তারা হাইব্রিড মডেলে রাজি একটি শর্তে। যদি ভারতে অনুষ্ঠেয় আইসিসি প্রতিযোগিতাতে পাকিস্তানের ক্ষেত্রেও হাইব্রিড মডেলে খেলা আয়োজন করা হয়। আইসিসি এবং বিসিসিআই তাতে আপাতত রাজি হয়েছে। ফলে পরের বছর মহিলাদের এক দিনের বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না পাকিস্তান। তাদের ম্যাচগুলি নিরপেক্ষ মাঠে হবে। ২০২৬ সালে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলি হবে শ্রীলঙ্কায়, যারা প্রতিযোগিতার সহ-আয়োজক।আইসিসি-র এক কর্তা পিটিআই-কে বলেছেন, “শুক্রবার ভার্চুয়াল বৈঠক হওয়ার কথা রয়েছে। ব্রিসবেন থেকে জয় শাহও যোগ দেবেন। তার পরেই যাবতীয় ঘোষণা করতে পারে আইসিসি।” তবে হাইব্রিড মডেলে রাজি হওয়ার জন্য পাক বোর্ডকে কোনও ক্ষতিপূরণ দেবে না আইসিসি। ফলে পাকিস্তান তাদের অবস্থান বদল করে কিনা সেটাই দেখার।

ADVERTISEMENT

 

RelatedPosts

আই পি এলের ইতিহাসে এমন সিদ্ধান্ত এই প্রথম, যুদ্ধের মুখেই কি এমন সিদ্ধান্ত বোর্ডের ?

জার্সিতে পাকিস্তানের নামে না বিসিসিআইএর? হুঁশিয়ারি আইসিসি-র!

সৌরভের মত মাঠে ফেরার অদম্য জেদই শামির শক্তি

Author

  • Susanta Khan
    Susanta Khan

    View all posts

Previous Post

ওড়িশা ম্যাচ হেরে রেফারিং নিয়ে ক্ষিপ্ত ব্রুজো

Next Post

‘ব্ল্যাক কমান্ডো’ হামলা শুরু করে দিল বাংলাদেশে, কালঘাম ছুটলো সেনাপ্রধানের

Susanta Khan

Susanta Khan

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

আই পি এলের ইতিহাসে এমন সিদ্ধান্ত এই প্রথম, যুদ্ধের মুখেই কি এমন সিদ্ধান্ত বোর্ডের ?

by Sumana Sarkar
May 9, 2025
0
57
আই পি এলের ইতিহাসে এমন সিদ্ধান্ত এই প্রথম, যুদ্ধের মুখেই কি এমন সিদ্ধান্ত বোর্ডের ?

বৃহস্পতিবার ধর্মশালায় অনুষ্ঠিত হয় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ। কিন্তু হামলার আশঙ্কায় ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। প্রথম...

Read more

জার্সিতে পাকিস্তানের নামে না বিসিসিআইএর? হুঁশিয়ারি আইসিসি-র!

by Susanta Khan
January 22, 2025
0
81
জার্সিতে পাকিস্তানের নামে না বিসিসিআইএর? হুঁশিয়ারি আইসিসি-র!

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...

Read more

সৌরভের মত মাঠে ফেরার অদম্য জেদই শামির শক্তি

by Susanta Khan
January 22, 2025
0
61
সৌরভের মত মাঠে ফেরার অদম্য জেদই শামির শক্তি

সৌরভ গাঙ্গুলি বার বার দলের বাইরে থেকেছেন বিভিন্ন রকম রাজনীতির জাঁতাকলে পড়ে। আর মহম্মদ শামি বার বার মাঠের বাইরে থেকেছেন...

Read more

কেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই সঞ্জু, কী বললেন সঞ্জুর বাবা?

by Susanta Khan
January 21, 2025
0
101
কেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই সঞ্জু, কী বললেন সঞ্জুর বাবা?

ধারাবাহিক ভাবে রান পাওয়ার পরও দলে জায়গা পাননি সঞ্জু, তাই নিয়ে অবাক অনেকেই। অনেকেই অনেক রকম মত তুলে ধরেছেন, কিন্তু...

Read more

সৌরভের বিশ্বাস চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট রোহিত চমক দেখাবে

by Susanta Khan
January 21, 2025
0
35
সৌরভের বিশ্বাস চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট রোহিত চমক দেখাবে

গতকাল সিএবি-তে মহিলাদের অনূর্ধ্ব-১৫ দলের সংবর্ধনা অনুষ্ঠানে এসেছিলেন সৌরভ।ঝুলন, মিতালিদের সঙ্গে একটি টক শোয়ে অংশ নেন তিনি। প্রসঙ্গ ওঠে বিরাট...

Read more

কেন গম্ভীরের শুরুতেই ‘গম্ভীর’ ভারতীয় ক্রিকেট?

by Susanta Khan
January 6, 2025
0
32
কেন গম্ভীরের শুরুতেই ‘গম্ভীর’ ভারতীয় ক্রিকেট?

ভারতের এই অবস্থার জন্য কাকে দায়ী করা উচিৎ হবে তা বলা মুশকিল। যদি বলা হয় ঘরোয়া ক্রিকেটে ভারতীয় সিনিয়র ক্রিকেটাররা...

Read more

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়কের ভূমিকায় হার্দিক?

by Susanta Khan
January 4, 2025
0
70
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়কের ভূমিকায় হার্দিক?

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯শে ফেব্রুয়ারি থেকে।আর ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে। প্রতিযোগিতার মূল আয়োজক পাকিস্তান হলেও, ভারতীয়...

Read more

সন্তোষ জয়ী দলের বাংলার তরুণদের নিয়ে দড়ি টানাটানি, রবি হাঁসদা কোন ক্লাবে?

by Raja Majumder
January 3, 2025
0
26
সন্তোষ জয়ী দলের বাংলার তরুণদের নিয়ে দড়ি টানাটানি, রবি হাঁসদা কোন ক্লাবে?

দীর্ঘ সময় পর ফুটবলে ভারত সেরা হয়েছে বাংলা। দিন কয়েক আগেই বাংলার ফুটবলররা কেরলকে হারিয়ে সন্তোষ ট্রফি জিতে কলকাতায় ফিরেছে।...

Read more

গম্ভীরের জমানায় – বিদায়ী টেস্ট খেলার সুযোগ পাবেন রোহিত?

by Susanta Khan
January 3, 2025
0
27
গম্ভীরের জমানায় – বিদায়ী টেস্ট খেলার সুযোগ পাবেন রোহিত?

শেষ টেস্ট ম্যাচ কি খেলে ফেলেছেন রোহিত। অনেকেই বলছেন টেস্টে আর হয়তো রোহিতকে ভারতীয় জার্সিতে দেখা যাবে না।তার কারণ টস...

Read more

জোড়া ধাক্কায় বেসামাল শুভমন গিলের ক্রিকেট জীবন

by Susanta Khan
January 2, 2025
0
45
জোড়া ধাক্কায় বেসামাল শুভমন গিলের ক্রিকেট জীবন

আবার কী কলঙ্কিত হতে চলেছে ভারতীয় ক্রিকেট।কারণ বিভিন্ন ভাবে এই মহুর্তে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট। সেটা অস্ট্রেলিয়াতে...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি