সব ধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত জানাতে খুব একটা ভাবতে হয়নি ঋদ্ধিমানকে। কারণ অনেক আগে থেকেই তিনি ঠিক করে রেখেছিলেন এটাই তার শেষ মরসুম হতে চলেছে। সিদ্ধান্তটা ঠিক করে ফেলেছিলেন গত আইপিএল এর সময়ে ।তাই এবারের আইপিএল এর নিলামে নিজের নাম নথিভুক্ত করেননি। চাইলে হয়তো আরও একটা আইপিএল খেলেই দিতে পারতেন কিন্তু অনেক আগে থেকেই ঠিক করে নিয়েছিলেন ক্রিকেট থেকে অবসর নিলে সব ফর্ম্যাট থেকেই একসঙ্গে অবসর নেবেন ।বেছে বেছে কোন ফরম্যাটে তিনি খেলবেন না। ঘনিষ্ঠ মহল থেকে খবর নিয়ে জানা গেল ঋদ্ধি ঠিক করে নিয়েছিলেন যে আইপিএলের নিলাম এর আগেই তিনি সরকারিভাবে অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেবেন। তাছাড়া সামনেই বাংলার সৈয়দ মুস্তাক আলী টি-টোয়েন্টি আর ওয়ানডে রয়েছে। বঙ্গ টিম ম্যানেজমেন্ট কেও তিনি কোনো রকম ধোঁয়াশায় রাখতে চাননি। তাই আগেভাগেই জানিয়ে দিলেন যে তিনি শুধু রঞ্জিত ট্রফি খেলবেন। সাদা বলের কোন ফরম্যাটেই তিনি খেলবেন না। ক্রিকেট থেকে অবসরের পর ক্রিকেট এর সঙ্গে যুক্ত থাকতে চান তিনি ।সেটা কোচ হিসাবে ।কোন রাজ্য সংস্থা থেকে কোচিংয়ের প্রস্তাব এলে তিনি সেটা গ্রহণ করতে আগ্রহী ।তা ভারতীয় উইকেট কিপার ব্যাটার ঘনিষ্ঠ মহলে খোঁজ নিয়ে জানা গেল । তাই অবসরের পর আর কোন ধরনের ক্রিকেটে দেখা যাবে না। ক্রিকেট থেকে অবসরের পর অনেকেই এখন লিজেন্ডস লিগ খেলছেন ।আপাতত ঋদ্ধির সেরকম কোন ইচ্ছা নেই। কারণ সব রকম ক্রিকেট থেকেই অবসর নিচ্ছেন। তাই অবসরের পর আর কোন ধরনের ক্রিকেট লিগেই ফিরতে চান না ।
বৃহস্পতিবার ধর্মশালায় অনুষ্ঠিত হয় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ। কিন্তু হামলার আশঙ্কায় ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। প্রথম...
Read more












Discussion about this post