শনিবার তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন ঘিরে উত্তেজনা ছড়াল তমলুকে। শনিবার তমলুক রাজ ময়দান থেকে হাসপাতাল মোড় পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার মিছিল করে মনোনয়ন জমা দেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থী। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে এদিন মনোনয়ন জমা দিতে যান গাঙ্গুলী। অভিজিৎবাবু বলেন, মানুষের সাড়া দেখে আমি আপ্লুত। এত মানুষের সমর্থন পাবো কখনও ভাবিনি। এরই মাঝে ভেসে এলো চোর স্লোগান। এদিনের মিছিল হাসপাতাল মোড়ে পৌঁছতেই এসএসসি নিয়োগ দুর্নীতিতে চাকরিহারারা তৃণমূল সমর্থিত মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীকে উদ্দেশ করে ‘চোর’ ‘চোর’ স্লোগান দিতে শুরু করে। পাল্টা স্লোগান দিতে শোনা যায় বিজেপি কর্মীদেরও। এতে পরিস্থিতি মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে। স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষ এক সময় হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...
Read more












Discussion about this post