হাইকোর্টের নির্দেশে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল হয়। সেই নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের নির্দেশ ছিল গোটা প্যানেলের মধ্যে থেকে কারা যোগ্য কারা অযোগ্য তার ফারাক বোঝাতে হবে। এবার চাকরিহারা শিক্ষক- শিক্ষিকাদের তথ্য সংগ্রহের কাজ শুরু করে দিল সিবিআই। সম্প্রতি এই সংক্রান্ত বিষয়ে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বেশ কিছু ক্ষেত্রে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের তলব করা হচ্ছে বলে সিবিআই সূত্রে খবর। ইতিমধ্যে উত্তরবঙ্গের বেশ কিছু শিক্ষককে জেরা করা হয়েছে। এ ক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তদের তলব করে তথ্য সংগ্রহ করা হচ্ছে সিবিআইয়ের দপ্তর নিজাম প্যালেস থেকে। জানা যাচ্ছে, নিয়োগ সংক্রান্ত সাতটি নথি সংগ্রহ করার কাজ শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দারা। বেশ কিছু ক্ষেত্রে শিক্ষা কর্মীদের নথি জমা দিতে বলা হচ্ছে। শিক্ষক পদে চাকরিপ্রাপকদের এসএসসির তরফ থেকে দেওয়া অ্যাডমিট কার্ড, পরীক্ষার রেজাল্ট, ইন্টারভিউ এবং শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শংসাপত্র সংগ্রহ করছে সিবিআই।
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...
Read more












Discussion about this post