আরজি কর কান্ডের প্রতিবাদের এবার ধর্নায় বসতে চেয়ে আদালতের দ্বারস্থ নিহত আনিস খানের বাবা সালেম খান। শ্যামবাজারে ধর্না অবস্থানে বসার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। আগামী ৭ ই সেপ্টেম্বর থেকে ১৩ ই সেপ্টেম্বর পর্যন্ত ধর্নার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। দুপুর ২টো থেকে রাত ৯ টা পর্যন্ত ধর্নার অনুমতি মিলেছে। তবে মঞ্চ ইচ্ছে মতো নয়। ১২ ফুট বাই ১৫ ফুটের মঞ্চ বানানোর অনুমতি দেওয়া হয়েছে। ৩০০ লোক নিয়ে অবস্থানে বসতে পারবেন সালেম খান। মানতে হবে শব্দবিধিও নির্দেশ হাইকোর্টের। প্রসঙ্গত, আরজিকর কান্ডের প্রতিবাদে ধর্মতলায় ধর্নায় বসে বিজেপি। এই ধর্নার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। উল্লেখ্য, ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি হাওড়ায় বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হয় ছাত্রনেতা আনিস খানের। এই ঘটনায় আঙুল ওঠে পুলিশের বিরুদ্ধেও। রাজ্য সরকারের তরফে সিট গঠন করে তদন্ত শুরু করা হলেও সিবিআই তদন্তের দাবি জানায় পরিবার। এরপর হাইকোর্টের দ্বারস্থ হয় মৃত ছাত্রনেতার পরিবার। তবে হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চ সিবিআই তদন্তের আর্জি খারিজ করে দিয়েছিল। রাজ্যের তদন্তকারী সংস্থার উপরেই আস্থা রেখেছিল আদালত।
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...
Read more












Discussion about this post