• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বীরভূমে ‘ভয়ঙ্কর খেলা’ হাত গুটিয়ে বসে পুলিশ অনুব্রতর ওপর আস্থা হারাচ্ছেন তৃণমূল নেতারাই

বীরভূমে ‘ভয়ঙ্কর খেলা’ হাত গুটিয়ে বসে পুলিশ অনুব্রতর ওপর আস্থা হারাচ্ছেন তৃণমূল নেতারাই

Raja Majumder by Raja Majumder
8 months ago
in রাজনীতি, রাজ্যে
A A
0
ADVERTISEMENT
0
SHARES
38
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

অভিষেক গড়ে BLO আসলে তৃণমূল সভাপতি শুভেন্দুর অভিযোগে বিরাট পদক্ষেপে নির্বাচন কমিশনের

বোলপুর থানার আইসি-কে টেলিফোনে হুমকি ও গালিগালাজ দিয়ে অনু্ব্রত মণ্ডল ফের খবরের শিরোনামে। এ হেন অনুব্রত-সুলভ আচরণে নাকি ক্ষিপ্ত স্বয়ং তৃণমূল নেত্রী। তাই তড়িঘড়ি ক্ষমা চাইতে বলা হয় বীরভূমের দাপুটে নেতাকে। পুলিশও কড়া কড়া ধারায় মামলা দায়ের করেছিল। কিন্তু দুবার তলবের পর, শেষ পর্যন্ত একবারও হাজিরা দেননি অনুব্রত মণ্ডল। আর অুসস্থ কেষ্টকেও আর ঘাঁটায়নি পুলিশ। বরং নতুন নাটক মঞ্চস্থ হচ্ছে বীরভূমে।

কুকথা কাণ্ডের ছয়দিন পার, তবুও অধরা অনুব্রত মণ্ডল। তাঁকে ধরা তো দূর, দুবার তলবের পরও হাজিরা দেননি বীরভূমের কেষ্ট। বলাই যায়, অনুব্রত-প্রশ্নে এখনও হাত গুটিয়ে বসে আছে দিদির পুলিশ! একটা সময় ছিল, যখন বীরভূমে কান পাতলেই শোনা যেত, ‘কেষ্ট সহায় যার, কিছুতেই ভয় নাই তার’। এখনও কি তাঁর সেই দাপট রয়েছে? না হলে খোদ বোলপুর থানার আইসি-কে অকথ্য ভাষায় গালিগালাজ বা মা-স্ত্রীকে নিয়ে অশ্রাব্য ভাষায় আক্রমণ করার পরও পুলিশ কিচ্ছুটি করতে পারছে না। কেন? অনুব্রত মণ্ডল, তৃণমূল নেত্রী যাকে আদর করে কেষ্ট ডাকেন। সেই কেষ্টর বাণী, “ভয়ঙ্কর খেলা হবে” আজও তৃণমূল সমর্থকদের মুখে মুখে ফেরে। কিন্তু এবার বীরভূমে কান পাতলে অন্য একটি কথা শোনা যাচ্ছে। দোর্দন্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের রাশই নাকি আলগা হয়ে যাচ্ছে দিনে দিনে। তিনি নাকি আজকাল আর খেলা ঘোরাতে পারছেন না। বরং তাঁকেই পিছনের সারিতে ঠেলে এগিয়ে যাচ্ছেন একদা তাঁর অধস্তন এবং এখনকার দাপুটে নেতা কাজল শেখ। জানা যাচ্ছে, অনুব্রত অনুগামীরাই এখন ভিড় করছেন কাজলের আশেপাশে। তবে অনুব্রত প্রশ্নে পুলিশের এমন বৈরাগ্য প্রশ্নটা কিন্তু জিইয়ে রাখছেই। আদৌ কি জখম হয়েছেন বুড়ো বাঘ?

অসুস্থতার কারণ দেখিয়ে এর আগে দু’বার পুলিশি হাজিরা এড়িয়েছেন কেষ্ট। পুলিশ সূত্র বলেছিল, পরপর তিনবার হাজিরা এড়ালে আইনি পদক্ষেপ করা হতে পারে। কিন্তু তৃতীয় নোটিশ কবে জারি হবে সেটাই এখন ধোঁয়াশা। জানা যাচ্ছে, থানায় অনুব্রত মণ্ডল যে ডাক্তারি সার্টিফিকেট জমা করেছেন, তাতে চিকিৎসকরা পাঁচ দিনের বেড রেস্টের নির্দেশ দিয়েছেন। মনে করা হচ্ছে সেই সময়সীমা পার করেই তৃতীয় হাজিরার নোটিশ ধরানো হতে পারে। প্রশ্ন উঠছে, অনুব্রতকে সার্টিফিকেট দেওয়া চিকিৎসককে নিয়েও। পুলিশ সূত্রে খবর, অনুব্রতের যে মেডিক্যাল রিপোর্ট তদন্তকারীদের হাতে তুলে দেওয়া হয়েছে, সেটি শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের। ওই মেডিক্যাল রিপোর্টে সই রয়েছে হিটলার চৌধুরী নামে এক চিকিৎসকের। রামপুরহাট ১ ব্লক স্বাস্থ্য আধিকারিকের নামও হিটলার চৌধুরী। এখানেই দানা বেঁধেছে বিতর্ক। সরকারি পদে থেকে তিনি কিভাবে প্রাইভেটে রোগী দেখেন এবং মেডিকেল সার্টিফিকেট ইস্যু করেন, সেটা নিয়েও উঠছে প্রশ্ন। যাই হোক, পুলিশের মা-স্ত্রীকে নিয়ে অশ্রাব্য গালিগালাজ করেও অনুব্রত মণ্ডল অধরা, কিন্তু একই অপরাধে বুধবার সকালে সিউড়ি থানায় হাজিরা দিলেন কেষ্ট ঘনিষ্ট ছাত্র নেতা, টিএমসিপির প্রাক্তন জেলা সভাপতি বিক্রমজিৎ সাউ। প্রায় দু’ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশের কর্তারা। ঘটনাচক্রে দুজনের বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। কিন্তু দুজনই প্রকাশ্যে রয়েছেন, কিন্তু কেউই গ্রেফতার হননি। যদিও অনুব্রত এখন ঘরবন্দি, দাবি করছেন তিনি সম্ভবত করোনা আক্রান্ত। রাজনৈতিক মহলের মতে, এর আগেও বহু ক্ষেত্রে কোনও বেচাল করে ফেঁসে গিয়ে অসুস্থতার ভান করেছেন অনুব্রত। এবারও তার অন্যথা হল না। কিন্তু এবার যদি তাঁর বিরুদ্ধে পুলিশ কোনও কড়া পদক্ষেপ না করে, তাহলে পুলিশেরই নিচুতলার কর্মীদের মনোবল ভেঙে পড়বে। বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে তৃণমূলের নেতারা যেভাবে পুলিশকে আক্রমণ করছেন, সেই রেওয়াজ চলতে থাকলে একসময় পুলিশেই বিদ্রোহ দেখা দিতে পারে। এর ওপর আগামী ৯ জুন বীরভূমে মিছিলের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনুব্রতর গ্রেফতারির দাবিতেই তাঁর কর্মসূচি। ফলে পুলিশের ওপর চাপ আরও বাড়বে। এখন দেখার, ঘরে ও বাইরে প্রবল চাপে থাকা অনুব্রত মণ্ডল কি করেন। পুলিশই বা কি করে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

২৬ এ ভোটের টার্গেট বেঁধে দিলেন অমিত শাহ! বঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু?

Next Post

আওয়ামী লীগের ফয়সালা কি দিল্লিতেই হবে, নাকি ঢাকার রাজপথে? হাসিনাকে চেয়ে আবারও অভ্যুত্থানের পথে বাংলাদেশ

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

by Rani Chakraborty
October 30, 2025
0
7
রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR   বিরাট বার্তা কল্যাণের

কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তী রক্ষাকবচ তুলে নিয়েছে। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন শুভেন্দু...

Read more

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

by Rani Chakraborty
October 30, 2025
0
10
SIR NRC আতঙ্ক   পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে   TMC BJP তরজা তুঙ্গে

NRC এবং SIR কে ঘিরে তৈরি হওয়া আতঙ্কে SIR ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ২৪ পরগনার পানিহাটির বাসিন্দা প্রদীপ কর...

Read more

অভিষেক গড়ে BLO আসলে তৃণমূল সভাপতি শুভেন্দুর অভিযোগে বিরাট পদক্ষেপে নির্বাচন কমিশনের

by Rani Chakraborty
October 27, 2025
0
3
অভিষেক গড়ে BLO আসলে তৃণমূল সভাপতি   শুভেন্দুর অভিযোগে বিরাট পদক্ষেপে নির্বাচন কমিশনের

ফের একবার বিএলও নিয়োগে গুরুতর অনিয়ম প্রকাশ্যে আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে বুথ লেভেল অফিসার অর্থাৎ...

Read more

কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

by Sumana Sarkar
October 27, 2025
0
8
কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

দুর্গাপুজো করতে না পারার দুঃখ থেকেই জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। দুর্গাপুজো, দীপাবলির...

Read more

শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

by Sumana Sarkar
October 25, 2025
0
20
শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

২০২২ সালে শুভেন্দু অধিকারীকে দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট। যার ফলে তাঁর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি...

Read more

ভক্তদের সাথেই নাচেন মা বামা কালী ৫০০ বছর ধরে চলছে এই রীতি

by Rani Chakraborty
October 23, 2025
0
16
ভক্তদের সাথেই নাচেন মা বামা কালী   ৫০০ বছর ধরে চলছে এই রীতি

শান্তিপুর মানেই ঐতিহ্য ও ইতিহাস সাথে বামা কালী। বামা কালী এখন সকলের মুখে মুখে। বছরের পর বছর ধরে মায়ের অলৌকিক...

Read more

পার্থর আসনে শোভন। আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী দিদির প্রিয় কানন!

by Sumana Sarkar
October 22, 2025
0
27
পার্থর আসনে শোভন। আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী দিদির প্রিয় কানন!

ফের নতুন করে তৃণমূলের অন্দরে কি বদলে যাচ্ছে সমীকরণ? পার্থ চট্টোপাধ্যায়ের দীর্ঘদিনের জেল যাত্রার জন্যই কি পার্থর কেন্দ্রে এগিয়ে দেওয়া...

Read more

জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

by Rani Chakraborty
October 22, 2025
0
15
জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা  বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

জ্যোতি বসু এই মানুষটার নাম সকলেরই জানা। ১৯৭৭ থেকে ২০০০ টানা ২৩ বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০০ সালে...

Read more

মমতাকে অসুর দমনের ক্ষমতা দিন কালী মায়ের কাছে কল্যাণের আরতি

by Rani Chakraborty
October 22, 2025
0
16
মমতাকে অসুর দমনের ক্ষমতা দিন   কালী মায়ের কাছে কল্যাণের আরতি

রীতি - নীতি মেনে বাঁকুড়ায় দোলতলার মোলডুবকার বাড়িতে কালী পুজো করেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ১৯২৬ সালে পুজোটি শুরু...

Read more

নজরে রয়েছে একাধিক তৃণমূল নেতা কালীপুজোর পরেই কলকাতার নেতাদের পদের পরিবর্তন ঘটাবেন অভিষেক

by Rani Chakraborty
October 22, 2025
0
17
নজরে রয়েছে একাধিক তৃণমূল নেতা  কালীপুজোর পরেই কলকাতার নেতাদের পদের পরিবর্তন ঘটাবেন অভিষেক

আসন্ন ২৬ শের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিটি রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা ঝালিয়ে নিচ্ছে। প্রতিটি সাংগঠনিক জেলার সভাপতি, শাখা...

Read more
Next Post
আওয়ামী লীগের ফয়সালা কি দিল্লিতেই হবে, নাকি ঢাকার রাজপথে? হাসিনাকে চেয়ে আবারও অভ্যুত্থানের পথে বাংলাদেশ

আওয়ামী লীগের ফয়সালা কি দিল্লিতেই হবে, নাকি ঢাকার রাজপথে? হাসিনাকে চেয়ে আবারও অভ্যুত্থানের পথে বাংলাদেশ

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি