• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
আওয়ামী লীগের ফয়সালা কি দিল্লিতেই হবে, নাকি ঢাকার রাজপথে? হাসিনাকে চেয়ে আবারও অভ্যুত্থানের পথে বাংলাদেশ

আওয়ামী লীগের ফয়সালা কি দিল্লিতেই হবে, নাকি ঢাকার রাজপথে? হাসিনাকে চেয়ে আবারও অভ্যুত্থানের পথে বাংলাদেশ

Raja Majumder by Raja Majumder
11 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
16
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

 ডঃ মুহাম্মদ ইউনূস গত বছরের আগস্ট মাসের শুরুর দিকে সুদূর ফ্রান্স থেকে বাংলাদেশে আসেন একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে যোগ দিতে। তার আগে বাংলাদেশে ঘটে গিয়েছে রাজনৈতিক পালাবদল। জুন-জুলাইয়ের বিপ্লব থেকে শুরু করে ৫ আগস্টের গণঅভ্যুত্থান। সবমিলিয়ে বাংলাদেশে ১৫ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার পতন এবং ডঃ ইউনূসের উত্থান। কিন্তু অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ কি পেল? একজন প্রখ্যাত অর্থনীতিবিদের হাতে বাংলাদেশের আর্থিক হাল কতটা ফিরল? দেশের আইন-শৃঙ্খলা কতটা ফিরল? কতটা স্বাভাবিক হল দেশ? বাংলাদেশের আম জনতার মনে এখন এই প্রশ্নগুলিই ঘুরপাক খাচ্ছে। এমনকি কোনও কোনও অংশ থেকে এই দাবিও উঠতে শুরু করেছে ডঃ ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকারটাই অবৈধ। সমাজের একটা বড় অংশের মানুষ বলতে শুরু করেছেন, আগের হাসিনা জমানাই ভালো ছিল। সেই সরকারের পরিবর্তন করে আমরা ভুল করেছি। যা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সিঁদুরে মেঘ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এটা যে তাঁদের ক্ষমতায় থাকার অন্তরায়, সেটা হাড়ে হাড়ে বুঝেছেন ইউনূসবাহিনী। তাই বিচারের নামে প্রহসন শুরু হয়েছে বাংলাদেশে। শেখ হাসিনাকে গণহত্যার দায়ে ফাঁসি-কাঠে ঝোলাতে চায় ইউনূসের সরকার। কিন্তু হাসিনাকে তাঁরা পাবেন কোথা থেকে? কারণ শেখ হাসিনা তো এখন বহাল তবিয়তে দিল্লিতে অবস্থান করছেন। আর নয়া দিল্লি যে তাঁকে বাংলাদেশে ফেরত পাঠাবে এমন সম্ভাবনাও নেই বললেই চলে। তাহলে কিসের বিচার?

ADVERTISEMENT

বাংলাদেশের রাজনৈতিক মহলের অভিমত, আওয়ামী লীগকে এত সহজে দমানো যাবে না। কারণ, আওয়ামী লীগ শুধু বাংলাদেশের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দলই নয়, সে দেশের স্বাধীনতা যুদ্ধেও তাঁদের অবদান অনস্বীকার্য। মুহাম্মদ ইউনূস সরকার যতই আওয়ামী লীগকে নিষিদ্ধ করুক না কেন, মানুষের মন থেকে এত সহজে মুছে ফেলতে পারবে না। ইতিমধ্যেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার শুরু হয়েছে ঢাকার আন্তর্জাতিক ট্রাইবুনালে। তাঁর বিরুদ্ধে মূলত অভিযোগ, জুলাই-অগস্টের গণআন্দোলনে ‘মানবতাবিরোধী অপরাধের’। তবে শুধু হাসিনা নন, একই অপরাধে বাংলাদেশের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধেও জারি হয়েছে পরোয়ানা। যদিও চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ইতিমধ্যেই জেলবন্দি, বাকিরা পলাতক। আাগমী ১৬ জুন তিনজনকেই আদালতে হাজির হওয়ার নির্দেশিকা জারি হয়েছে। আইনজ্ঞরা বলছেন, শেখ হাসিনা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ছাড়াই এই বিচার প্রক্রিয়া চলবে। এমনকি সাজাও ঘোষণা হতে পারে। ফলে সবটাই প্রহসন। কারণ, ভারত শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দেবে না। কেউ কেউ বলছেন, হাসিনার ভাগ্য দিল্লিই ঠিক করবে।
এই মুহূর্তে শেখ হাসিনা এবং আওয়ামী নেতাদের পাশে একমাত্র ভারতই আছে। ইউরোপ ও আমেরিকার দেশগুলিও এখন আওয়ামী লীগের পাশে নেই। এর কারণ হল, মুহাম্মদ ইউনূস ও বর্তমান সরকারের তরফে ক্রমাগত আওয়ামী লীগের পাশে যে হত্যাকারী তকমা লাগিয়ে চলেছে তাতে অনেকটাই পশ্চিমা দেশগুলি বিশ্বাস করতে শুরু করেছে। এখন আওয়ামী লীগের প্রয়োজন, ইউরোপ ও আমেরিকায় তাঁদের শাখা সংগঠনগুলিকে আরও সক্রিয় করে তোলা। যাতে ইউনূসের বিরুদ্ধে পাল্টা প্রচার করে নতুন করে আওয়ামী লীগের পালে হাওয়া টেনে আনা যায়। আওয়ামী লীগের জন্য একটাই আশার আলো নয়া দিল্লির ছত্রছায়া। ভারতের প্রায় সবকটি রাজনৈতিক দল, বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের সঙ্গে শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো। ফলে হাসিনার গায়ে আঁচও কাটতে পারবে না বাংলাদেশ। আওয়ামী লীগ যতদিন বাংলাদেশের ক্ষমতায় ছিল, নয়া দিল্লিও নিশ্চিন্ত ছিল। হাসিনা তথাকথিত ধর্মনিরপেক্ষ, তাই সে দেশে সংখ্যালঘু হিন্দুরাও নিরাপদে ছিল। ইউনূসের আমলে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে। পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে শেখ হাসিনা বরাবরই দিল্লির লাইন মেনে চলছিলেন। তাঁর আমলে বহু জঙ্গি নেতাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল। ক্ষমতায় এসেই যাদের ছেড়ে দিয়েছে ইউনূসের তদারকি সরকার। এটাও হাসিনার পক্ষে যাচ্ছে। ফলে দিল্লি চাইছে, হাসিনাকেই ফের ক্ষমতায় নিয়ে আসতে। যদিও এই কাজটা সহজ নয়। শেখ হাসিনার বিরুদ্ধে যাচ্ছে নেত্রীর অনড় মনোভাব। আওয়ামী লীগের বহু দুর্নীতিগ্রস্ত নেতা-নেত্রীদের তিনি আড়াল করার চেষ্টা করে চলেছেন। যাদের বিরুদ্ধে ভূড়ি ভূড়ি দুর্নীতির অভিযোগ, তাঁদের দল থেকে বহিস্কার করে যদি তিনি নতুন রণনীতি ঘোষণা করতেন, তাহলে বাংলাদেশের মানুষের মনে ফের সহানুভূতির হাওয়া আসতো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

কিন্তু বর্তমান সরকারের কর্মকাণ্ড, বিশেষ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা, বা জঙ্গি তকমা দিয়ে ছাত্র লীগকে নিষিদ্ধ ঘোষণা হাসিনার পক্ষেই যাচ্ছে। আবার মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার যে উদ্যোগ ইউনূস সরকার নিয়েছে। একের পর এক অধ্যাদেশ জারি করে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকেই হেয় করার অপচেষ্টা চলছে। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকেই মুক্তিযোদ্ধার সম্মান ছিনিয়ে নেওয়ার যে আদেশ জারি হয়েছে সেটাও মেনে নিতে পারছেন না অধিকাংশ সাধারণ মানুষ। এই মুহূর্তে যদি শেখ হাসিনা বাংলাদেশের অভ্যন্তরেই ফের পরিবর্তনের ডাক দিয়ে নতুন করে ঝাঁপায়, তাহলে তিনি সফল হবেন বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

বীরভূমে ‘ভয়ঙ্কর খেলা’ হাত গুটিয়ে বসে পুলিশ অনুব্রতর ওপর আস্থা হারাচ্ছেন তৃণমূল নেতারাই

Next Post

ইতিহাস মুছতে ২৩ হাজার কোটির খরচ বাংলাদেশের। দেশ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন ইউনূস!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
38
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
33
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
45
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
27
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
16
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
16
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
32
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
54
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
19
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ইতিহাস মুছতে ২৩ হাজার কোটির খরচ বাংলাদেশের। দেশ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন ইউনূস!

ইতিহাস মুছতে ২৩ হাজার কোটির খরচ বাংলাদেশের। দেশ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন ইউনূস!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি