রাজ্যে ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হওয়ায় রাজ্য জুড়ে আন্দোলন চলছে বিভিন্ন অ়ঞ্চলে। এবার এরই মাঝে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে রামপুরহাট মহকুমা পার্শ্ব শিক্ষক ও শিক্ষিকা সংগঠন। মহকুমা শাসকের কাছে একটি দাবিপত্র জমা দেন তারা।
রাজ্যে ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হওয়ার পর রাজ্য জুড়ে আন্দোলন চলছে বিভিন্ন স্তরে। চাকরি হারার শিক্ষকরা এসএসসি ভবনে লাগাতার বিক্ষোভে শামিল হয়েছে। এরই মাঝে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করলেন বীরভূম জেলার রামপুরহাট মহকুমা পার্শ্ব শিক্ষক ও শিক্ষিকা সংগঠন। বীরভূমের রামপুরহাট পাঁচমাথা মোড় থেকে মিছিল করে বিক্ষোভ প্রদর্শন করেন পার্শ্ব শিক্ষক ও শিক্ষিকা সংগঠনের সদস্যরা। মিছিল শেষে রামপুরহাট মহকুমা শাসকের কাছে একটি দাবিপত্র জমা দেন তারা।
পার্শ্ব শিক্ষক ও শিক্ষিকাদের দাবী ২০০৪ সাল থেকে সর্বশিক্ষা মিশনের পক্ষ থেকে পার্শ্ব শিক্ষক ও শিক্ষিকাদের নিয়োগ করা হয়েছিলো। বর্তমান সরকার যা সান্মাণিক তাদের দেয় সেটা উপযুক্ত নয়। অথচ তাদের স্কুলের স্থায়ী শিক্ষকদের মতো ক্লাস করা থেকে খাতা দেখা সবই করতে হয় পার্শ্ব শিক্ষকদের। তাই তাদের বেতন বৃদ্ধি করার দাবিতে ক্লাস বয়কটের পাশাপাশি আন্দোলনে সামিল হয়েছেন তারা।
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...
Read more











Discussion about this post