বীরভূমের নলহাটি -১ নম্বর ব্লকের কুরুমগ্রাম পঞ্চায়েতের মেহেগ্রাম। গ্রামে নেই জলের কোন পাইপ লাইন। গ্রামে পাঁচটি টিউবয়েল থাকলেও সবকটি বিকল। বিগত কয়েক মাস ধরেই গ্রামে অব্যাহত পানীয় জলের সমস্যা, বলে অভিযোগ। একবার নয়, টিউবয়েল সারানোর জন্য বারংবার স্থানীয় পঞ্চায়েতে জানিয়েও মেলেনি কোনও সুরাহা। অবশেষে মঙ্গলবার পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ মহিলাদের। মেহেগ্রামে তেজহাটি-বুজুং রাস্তা অবরোধ করেন বিক্ষোভকারীদের। রাস্তা আটকানোর জেরে যাত চলাচল ব্যাহত হয় গ্রামীণ ওই এলাকায়। গ্রামবাসীদের সঙ্গে এদিন প্রতিবাদী বিক্ষোভে সামিল ছিলেন এলাকার বিজেপি পঞ্চায়েত সদস্যাও। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। বেশ কিছুক্ষণ পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারী মহিলারা।।
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...
Read more












Discussion about this post