চলতি অর্থবর্ষ শেষের মুখে গ্রাম পঞ্চায়েতে চুরির ঘটনাকে কেন্দ্র করে এবার রাজনৈতিক উত্তাপ ছড়ালো বাঁকুড়ার হীড়বাঁধ গ্রাম পঞ্চায়েতে। প্রকল্পের তথ্য ও নথি লোপাট করতেই পঞ্চায়েতে চুরি, দাবী তুলে বিজেপির বিক্ষোভ। বিজেপির অভিযোগ ওড়ালো তৃনমূল।
হাতে গোনা আর কয়েকদিন, তারপরেই শেষ হচ্ছে চলতি অর্থবর্ষ। তার আগেই বাঁকুড়ার হীড়বাঁধ গ্রাম পঞ্চায়েতে চুরির ঘটনা ঘটে। দুস্কৃতিরা পঞ্চায়েতে অফিসে ঢুকে আলমারি ভেঙে তছনছ করে দেয় নথিপত্র। চলতি অর্থবর্ষ শেষের মুখে গ্রাম পঞ্চায়েতে চুরির ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ছড়ালো বাঁকুড়ার হীড়বাঁধ গ্রাম পঞ্চায়েত এলাকায়। পঞ্চায়েত অফিসে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুস্কৃতিদের চিহ্নিত করে গ্রেফতারের দাবীতে পথে নামে বিজেপি। ঘটনার প্রতিবাদ জানিয়ে গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী সমর্থকেরা।
বিজেপির দাবী বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা নয়ছয় করেছে তৃনমূল পরিচালিত এই গ্রাম পঞ্চায়েত। এখন অর্থবর্ষের শেষে টাকা নয়ছয় ধরা পড়ে যাওয়ার ভয়েই তথ্য ও নথি লোপাট করার উদ্যেশ্যেই এই চুরির ঘটনা ঘটিয়েছে তৃণমূল। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দুস্কৃতিদের গ্রেফতার করলেই গোটা বিষয়টি পরিস্কার হয়ে যাবে। বলে দাবী তুলে আজ
তৃনমূলের হীড়বাঁধ ব্লক সভাপতি জানায় পঞ্চায়েতে চুরির ঘটনা নিয়ে অহেতুক রাজনীতি করার চেষ্টা করছে বিজেপি। বিজেপির এই দাবী সম্পূর্ণ ভিত্তিহীন। পঞ্চায়েত অফিসে চুরির ঘটনার তদন্ত করছে পুলিশ।












Discussion about this post