• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
দেশে “যুদ্ধাবস্থা” ঘোষণা করে চিন পালালেন ইউনূস! জেনারেল ওয়াকারের সামনে “ফাঁকা মাঠ”, গোল দেবেন কী?

দেশে “যুদ্ধাবস্থা” ঘোষণা করে চিন পালালেন ইউনূস! জেনারেল ওয়াকারের সামনে “ফাঁকা মাঠ”, গোল দেবেন কী?

Raja Majumder by Raja Majumder
1 year ago
in bangladesh, Top Story, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
53
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশে নাকি কোনও অশান্তি নেই, অরাজকতা নেই, কোনও হিংসা নেই, প্রতিহিংসা নেই। এমনকি বাংলাদেশের সংখ্যালঘুরা সবচেয়ে নিরাপদ। যা বলা হচ্ছে, অভিযোগ আসছে সবটাই নাকি গুজব ও মিথ্যা রটনা। বাংলাদেশের প্রধান উপদেষ্টা তথা শান্তির নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকেই এই দাবি করে আসছেন। আর তাঁর দাবির সপক্ষে সুর মেলানোর জন্য তিনি বাংলাদেশে ডেকে এনেছিলেন রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার শাখার প্রতিনিধি দল এবং পরে রাষ্ট্রপুঞ্জের মহাসচিবকে। যা রাষ্ট্রপুঞ্জ দীর্ঘকাল ধরে হয়ে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে পারেনি, ইজরায়েল-হামাস, ইজরায়েল-সিরিয়া যুদ্ধ থামাতে পারেনি, সেই রাষ্ট্রপুঞ্জই বাংলাদেশে এসে বলে গেলেন “সবকুছ ঠিক হ্যায়”। সবচেয়ে আশ্চর্যের বিষয়, মুহাম্মদ ইউনূসের প্রেসক্রিপশন অনুযায়ী রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার শাখা এক রিপোর্টও পেশ করে ফেলল, যার প্রতিটি ছত্রে শেখ হাসিনাকে দোষী প্রমান করার ব্যবস্থা রয়েছে। অথচ, হাসিনা পরবর্তী সময়ের কোনও দলিল সেভাবে তুলে ধরা হয়নি। যে দশ দিনের হিসেব-নিকেশ সেই রিপোর্টে ছিল, সেটাও কম ভয়াবহ নয়। কিন্তু মহাসচিব অ্যান্তোনিও গুতারেস সে বিষয়ে আশ্চর্যজনকভাবে নীরব।

২৬ মার্চ বাংলাদেশে স্বাধীনতা দিবস উদযাপিত হল। তাঁর আগের সন্ধ্যায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। তাঁর ভাষণে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের কথা যত না ছিল, তার থেকে চার-পাঁচ গুণ বেশি ছিল জুলাই গণ আন্দোলনের কথা, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার কথা। নির্বাচন নিয়ে কথা বলতে তিনি যত কম সংখ্যাক সময় ব্যায় করেছেন, ততধিক বেশি সময় ব্যায় করেছিলেন শেখ হাসিনাকে কাঠগড়ায় তুলতে। আর সেই সঙ্গে ঘুরেয়ে ভারত ও ভারতীয় গণমাধ্যমকে কাঠগড়ায় তুলতে। ইউনূসের দাবি, বাংলাদেশ নিয়ে যা খবর ছড়িয়ে পড়ছে তা সবটাই গুজব ও রটনা। আর এই গুজব ছড়াচ্ছে আওয়ামী লীগ এবং ভারতীয় মিডিয়া। যদিও বুদ্ধিমান ইউনূস, কারও নাম উচ্চারণ করেননি, সবটাই আকারে ইঙ্গিতে বলেছেন। তবে তাঁর কথায় কে বা কারা টার্গেট, সেটা বুঝতে কারও সমস্যা হওয়ার কথা নয়। যেমন প্রাক স্বাধীনতা দিবসের ভাষণে ইউনূস আবারও বললেন, আপনারা জানেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় গুজবের যেন এক মহোৎসব চলছে। দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। অভিনব সব প্রক্রিয়ায় গুজব ছড়ানো হচ্ছে।

টেলি প্রম্পটারে ফুটে ওঠা লিখিত ভাষণ পড়ছিলেন প্রধান উপদেষ্টা। সেখানে তিনি নাম না করেই সুকৌশলে কাঠগড়ায় তুললেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে। পাশাপাশি কাঠগড়ায় তুললেন ভারতীয় গণমাধ্যমকেও। কারণ, এর আগে বহুবার তাঁর নেতৃত্বাধীন তদারকি সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা এবং তাঁর ধামাধারী ছাত্র নেতারা বহুবার ভারতীয় মিডিয়াকূলের ওপর এই অভিযোগ জানিয়ে এসেছেন। তবে এতকিছু করেও মুহাম্মদ ইউনূস লুকোতে পারলেন না দেশের প্রকৃত চিত্রটি। দেশ যে অস্থিতিশীল অবস্থায় রয়েছে, দেশে অরাজক পরিস্থিতি রয়েছে সেটা বলেই ফেললেন। তাঁর মুখেই শোনা গেল, দেশ এখন যুদ্ধাবস্থায় আছে।

এখানেই প্রশ্ন উঠছে, দেশে যদি যুদ্ধাবস্থাই থাকে, তাহলে তিনি কেন নিশ্চিন্তে চিনের উদ্দেশ্যে উড়ে গেলেন? তাহলে কি তিনি সেনাপ্রধানের হাতেই দেশকে সঁপে দিয়ে গেলেন? বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যেখানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান তিন দিন ধরে একের পর এক বৈঠক করলেন। দেশের সমস্ত ছোট-মাঝারি-বড় সেনাকর্তাদের সঙ্গে আলোচনা করলেন। সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ করলেন দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে। দ্রুত নির্বাচনের অনুকূল পরিস্থিতি তৈরি করতে সেনাপ্রধান যখন উদ্যোগী, তখন প্রধান উপদেষ্টা চিন সফর করছেন। যেখানে তিনি আদৌ কোনও সুবিধা আদায় করতে পারবেন, তার নিশ্চিয়তা নেই। তবে কি সেনাপ্রধানকে ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য ছেড়ে গেলেন মুহাম্মদ ইউনূস? জেনারেল ওয়াকার উজ জামান কি এই সুযোগ কাজে লাগিয়ে জঙ্গি-জিহাদিদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে পারবেন? উত্তর সময়ই দেবে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

গৃহযুদ্ধের মুখে দাঁড়িয়ে বাংলাদেশ, নলের মুখে টার্গেট সবাই! প্রশ্নবিদ্ধ শুধুই সেনাবাহিনী?

Next Post

গ্রাম পঞ্চায়েতে চুরি ছড়ালো রাজনৈতিক উত্তাপ

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
38
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
32
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
45
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
27
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
21
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
16
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
16
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
32
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
54
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি