শহরের শরু রাস্তায় যথাযথ পরিকল্পনা ছাড়াই বহুতল নির্মাণ হচ্ছে, যা ভবিষ্যতে মারাত্মক সমস্যার সৃষ্টি করতে পারে। ঐতিহ্যবাহী মল্ল রাজাদের শহর বিষ্ণুপুরে ফ্ল্যাট নির্মাণ নিয়ে অভিযোগ তুলল বিজেপি।
পুরসভার নির্দিষ্ট আইন না মেনেই একের পর এক ফ্ল্যাট নির্মাণের অনুমতি দিয়ে চলছে বিষ্ণুপুর পুরসভায়, অভিযোগ বিজেপির। বিশেষ করে সংকীর্ণ গলিতে তৈরি হওয়া এসব বহুতলে আগুন লাগলে ফায়ার ব্রিগেডের গাড়ি পৌঁছানো সম্ভব হবে না, তাছাড়া এই ফ্ল্যাট গুলির কোন নিকাশী ব্যবস্থাও নেই। তৃণমূল পরিচালিত বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী মল্ল রাজাদের শহর ফ্ল্যাট নির্মাণের অনুমতি দেওয়া হচ্ছে অভিযোগ তুলল বিজেপি।
আইনজীবী তথা বিজেপি কাউন্সিলরের দাবি, ফ্ল্যাট নির্মাণের প্ল্যান এস্টিমেট করিয়ে অনুমোদন নেওয়া হলেও বাস্তবে নির্মাণ কাজে সেই প্ল্যান মানা হচ্ছে না। অধিকাংশ ক্ষেত্রেই নির্মাণের পরও কম্পলিশন সার্টিফিকেটও মিলছে না। যা নির্মাণের গুণগতমান ও আইনি বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন কাউন্সিলর।
যদিও বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান এসব অভিযোগ উড়িয়ে দিয়ে জানান, সমস্ত নির্মাণ হচ্ছে আইন মেনেই এবং পুরসভার পক্ষ থেকে যথাযথ নজরদারিও রাখা হচ্ছে সমস্ত নির্মাণের ক্ষেত্রে।
তবে বিষ্ণুপুরে নির্মাণ সংক্রান্ত এই অভিযোগ নিয়ে ক্রমেই বিতর্ক বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, এখনই বিষয়টি গুরুত্ব না দিলে ভবিষ্যতে বড় বিপর্যয়ের মুখে পড়তে পারে শহরবাসী।
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...
Read more












Discussion about this post