বাঁকুড়া ২ নম্বর ব্লকের মগরা হাইস্কুলের পরিচালন সমিতির সভাপতি পদে থাকা ব্লকের তৃনমূল যুব নেতা বুদ্ধদেব শর্মার সঙ্গে যোগসাজস করে স্কুলের লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠল স্কুলের প্রধান শিক্ষক মুকেশ পাত্রের বিরুদ্ধে। অবশ্য গোটা ঘটনার পিছনে রাজনৈতিক ষড়যন্ত্রের ছায়া দেখছে শাসকদল তৃনমূল কংগ্রেস।
বাঁকুড়া জেলার বড় স্কুল গুলির মধ্যে অন্যতম বাঁকুড়া ২ নম্বর ব্লকের মগরা হাইস্কুল। এই স্কুলে বিভিন্ন বেনিয়মের অভিযোগ তুলে দীর্ঘদিন ধরেই প্রতিবাদ জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকেরা। এবার স্কুলের পরিচালন সমিতির সভাপতি পদে থাকা ব্লকের তৃনমূল যুব নেতা বুদ্ধদেব শর্মার সঙ্গে যোগসাজস করে স্কুলের লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠল স্কুলের প্রধান শিক্ষক মুকেশ পাত্রর বিরুদ্ধে। স্থানীয় অভিভাবকদের দাবী ২০১৯ সাল থেকে ধাপে ধাপে স্কুলের নতুন ক্লাসরুম তৈরী, সীমানা পাঁচিল তৈরী ও পুরানো ভবন সংস্কারের জন্য মোট ৫২ লক্ষ টাকা অনুদান পেয়েছে স্কুলটি। অভিভাবকদের অভিযোগ সেই টাকায় স্কুলের কোনো কাজ না করে পরিচালন সমিতির সঙ্গে যোগসাজস করে ওই বিপুল পরিমাণ টাকা আত্মসাত করে নিয়েছেন প্রধান শিক্ষক মুকেশ পাত্র। টাকা আত্মসাতের ঘটনা ধামাচাপা দিয়ে রাখতে স্কুলে গত তিনবছর ধরে অডিট না করানোর অভিযোগও তোলেন অভিভাবকেরা। এই অভিযোগ সামনে রেখে গতকাল বিকালে অভিভাবকেরা একত্রিত হয়ে স্কুলের প্রধান শিক্ষকের কাছে ওই টাকার হিসাব চাইতে যান। প্রধান শিক্ষক সেই হিসাব দেখাতে না পারায় বিকাল ৩ টা থেকে প্রধান শিক্ষক সহ স্কুলের সমস্ত শিক্ষককে ঘেরাও করে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকেরা। ঘটনার খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরেও বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। পরে প্রধান শিক্ষক অসুস্থ বোধ করায় অভিভাবকদের বুঝিয়ে প্রধান শিক্ষককে উদ্ধার করে পুলিশ।
বাঁকুড়ার জেলা স্কুল পরিদর্শকের দাবী ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত দফায় দফায় স্কুলটিকে ৫৪ লক্ষ ৫৬ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছিল। বারেবারে স্কুলকে সেই টাকা খরচ করার কথা বলা হলেও স্কুল সেই টাকা খরচ করেনি। সেই টাকা কোথায় আছে তা খতিয়ে দেখে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দাবী অভিভাবকদের অভিযোগ সর্বৈব সত্য, অবিলম্বে ওই প্রধান শিক্ষক ও পরিচালন সমিতিকে গ্রেফতার করার দাবী জানিয়েছেন তিনি।
ঘটনায় স্কুল পরিচালন সমিতির সভাপতির দায়িত্বে থাকা বাঁকুড়া দু নম্বর ব্লকের তৃনমূল যুব সভাপতি বুদ্ধদেব শর্মার নাম জড়ানো রাজনৈতিক ষড়যন্ত্রের ছায়া দেখছে তৃনমূল।
কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তী রক্ষাকবচ তুলে নিয়েছে। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন শুভেন্দু...
Read more












Discussion about this post