২০২৫ সালে পৌঁছেও পানীয় জলের সমস্যায় ভূগছে বাঁকুড়ার জঙ্গল মহল ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি। রানীবাঁধের আমডাঙ্গা গ্রামের অন্তত ২০ টি পরিবার খালের পাশে ‘চুয়া’ তৈরী করে পানীয় জল সংগ্রহ করে দিনযাপন করেন।
ভোটের আগে সব রাজনৈতিক দলগুলির নেতাদের তরফে জল সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিলেও ভোট শেষে তা পূরণে তাগিদা থাকেনা তাদের। বাঁকুড়ার প্রত্যন্ত এলাকা গুলিতে পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের, এটা অজানা নয় কোন রাজনৈতিক দলের নেতাদের। ভোটের আগে সব রাজনৈতিক নেতারা নিজেদের প্রতীকে ভোট টানতে প্রত্যন্ত এলাকার এই মানুষদের প্রতিশ্রুতির বণ্যায় ভাষিয়ে দেন। কিন্তু ভোটের পর প্রতিশ্রুতির কথা তো দুরেই থাক মানুষ গুলির খবরও কেউ নেয় না। আজ এটা ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি, ২০২৫ সালে পৌঁছেও পানীয় জলের সমস্যায় ভূগছে বাঁকুড়ার জঙ্গল মহলের সাধারন মানুষ। রানীবাঁধের আমডাঙ্গা গ্রামের অন্তত ২০ টি পরিবার খালের পাশে ‘চুয়া’ তৈরী করে পানীয় জল সংগ্রহ করে দিনযাপন করেন।
গ্রামবাসীদের তরফে জানানো হয়েছে, এখানে বসতি শুরুর পর থেকেই পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা নেই। গ্রামে টিউবওয়েল থাকলেও সেই জল ব্যবহার করা যায়না। অগত্যা ভরসা গ্রাম থেকে খানিক দূরের খালের পাশের ‘চুয়া’র জল।
সিপিআইএম নেতা তথা ডুবুখানা গ্রাম সংসদের সদস্য নকুল চন্দ্র সর্দার বলেন, পানীয় জলের সমস্যা সমাধানে আমি উদ্যোগী হয়েছি। এবিষয়ে পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসন সর্বত্র জানানো হয়েছে বলে দাবী তার।
বাঁকুড়া জেলা বিজেপির সম্পাদক দেবাশীষ লায়েকের দাবি, এই ঘটনাই প্রমাণ করে জঙ্গল মহল হাসছেনা। এখানকার মানুষ যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরী বলেও তিনি দাবি করেন।
রানীবাঁধ ব্লক তৃণমূল সভাপতি, বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ চিত্ত মাহাতোর দাবি, বিষয়টি সর্বৈব মিথ্যা। সর্বত্র জল পৌঁছে গেছে। ওই চুয়ার জল শুধুমাত্র ডাল সেদ্ধ করার জন্য মানুষ সংগ্রহ করেন বলে তিনি দাবি করেন।
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...
Read more












Discussion about this post