• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
প্রাক সুবর্ণজয়ন্তীর আগে দাঁড়িয়েও ফারাক্কা বাঁধ নিয়ে বিতর্ক কম নয়

প্রাক সুবর্ণজয়ন্তীর আগে দাঁড়িয়েও ফারাক্কা বাঁধ নিয়ে বিতর্ক কম নয়

Raja Majumder by Raja Majumder
2 years ago
in Top Story, রাজ্যে, স্পেশাল স্টোরি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
52
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

স্বাধীনতা পরবর্তী সময়ে ভারতের প্রথম সর্ববৃহৎ প্রকল্প বলা যায় ফারাক্কা বাঁধ নির্মানকে। যা পশ্চিমবঙ্গের মুর্শইদাবাদ জেলায় ফারাক্কা শহরে অবস্থিত। যা পড়শি দেশ বাংলাদেশ থেকে মাত্র ১৮ কিলোমিটার দূরে অবস্থিত। ভারতের দীর্ঘতম নদী গঙ্গা অববাহিকায় সেচের জলের উন্নত পরিকাঠামো তৈরি এবং কলকাতা বন্দরকে পলিমুক্ত করে জলের জোগান বাড়ানোর উদ্দেশ্যে গঙ্গায় একটি বাঁধ নির্মানের পরিকল্পনা সেই ব্রিটিশ আমলেই হয়েছিল। ১৮৫১ থেকে ১৯৪৬ সালের মধ্যে মোট পাঁচটি সমীক্ষাও করে তৎকালীন ব্রিটিশ সরকার। কিন্তু পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আগেই ভারত স্বাধীনতা লাভ করে। এরপর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু গঙ্গায় একটি বাঁধ নির্মানের প্রকল্প হাতে নেন। মুর্শিদাবাদ জেলার ফারাক্কাতেই এই বাঁধ নির্মানের রূপরেখা তৈরি হয়। আর এই বিশাল বাঁধ নির্মানের বরাত দেওয়া হয় সেই সময়ের রাষ্ট্রায়ত্ব সংস্থা হিন্দুস্থান কনস্ট্রাকশন কোম্পানিকে। ফারাক্কা বাঁধের নির্মানকাজ শুরু হয় ১৯৬৫ সালে। পুরো কাজ শেষ হতে সময় লেগে যায় ১০ বছর। ১৯৭৫ সালের ২১ এপ্রিল ফারাক্কা বাঁধ জনগণের উদ্দেশ্যে খুলে দেওয়া হয়। কিন্তু সমস্যা তৈরি হয় বাংলাদেশের সঙ্গে জলবন্টন নিয়ে।

গঙ্গানদীর মূল ধারা ফারাক্কা থেকে সোজা বাংলাদেশে ঢুকে পদ্মা নামে বঙ্গোপসাগরের দিকে বয়ে গিয়েছে। অপর ধারাটি হুগলি নদী নামে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে কলকাতা বন্দরের দিকে প্রবাহিত হয়েছে। ফলে জলের অভাবে কলকাতা বন্দরে নাব্যতা কমতে থাকে এবং পলি জমতে শুরু করে। বিশেষ করে গরমের মরশুমে হুগলি নদীর নাব্যতা অনেক কমে যায়। এই সময় কলকাতা বন্দরে চুরান্ত সমস্যার সৃষ্টি হতো। ফারাক্কা বাঁধ নির্মানের পর প্রতি বছর গরমের সময় ৪০ হাজার কিউসেক জল হুগলি নদীতে চালনা করা হয়। এতে নদীর নাব্যতা বজায় থাকে। জলের অভাবে বসে যেতে থাকা হুগলি ও ভাগীরথী ফের গঙ্গার জলে পুষ্ট হতে শুরু করে। পাশাপাশি ফারাক্কা বাঁধের বিভিন্ন ফিডার ক্যানেলগুলি দিয়ে পানীয় জল এবং সেচের জল সরবরাহ করা হচ্ছে। ফারাক্কায় ছোট-বড় মিলিয়ে ৬০টি ফিডার ক্যানেল রয়েছে। এছাড়া রয়েছে এনটিপিসির তাপবিদ্যুৎ কেন্দ্রে জল সরবরাহ করা। তবে ফারাক্কা ব্যারেজ নির্মানের মূল উদ্দেশ্যই হল, ড্রেজিং ছাড়া কলকাতা বন্দরে পলি জমা আটকাতে প্রতি সেকেন্ডে ১,৮০০ ঘণ মিটার জল হুগলি নদীকে সরবরাহ করা।

কিন্তু ফারাক্কা বাঁধ নির্মানে অনেকগুলি সুবিধা হওয়ার পরও কিছু সমস্যা দেখা দিতে শুরু করে পরবর্তী সময়ে। ফারাক্কা বাঁধের উপর একটি সড়ক এবং একটি রেল সেতুও তৈরি হয়েছে। এই দুটি ফলে সাবেক ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে দক্ষিণের সঙ্গে উত্তরবঙ্গের সরাসরি রেল এবং সড়ক যোগাযোগ স্থাপন করা গিয়েছে। কিন্তু অপরদিকে বাংলাদেশের সঙ্গে জলবন্টন নিয়ে সমস্যা দেখা দিয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেই তৎকালীন পাকিস্তান সরকার ফারাক্কা বাঁধ নির্মানের বিরোধীতা করে। কিন্তু ভারত সেই বিরোধীতা কানে না তুলেই বাঁধ নির্মান চালিয়ে যায়। পরবর্তী সময় ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সেই দেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি ফারাক্কা পয়েন্টে জলবন্টন নিয়ে বৈঠক করেন। এই বৈঠক শেষে দুই দেশের প্রধানমন্ত্রী যৌথ বিবৃতিও দিয়েছিলেন। তাতে ঠিক হয়, দুই দেশের মধ্যে জলবন্টনের পাকাপাকি চুক্তি না হওয়া পর্যন্ত ফারাক্কা বাঁধ চালু করা হবে না। কিন্তু ১৯৭৫ সালে শেখ মুজিবর হত্যার পরই ভারত একতরফাভাবে ফারাক্কা বাঁধ চালু করে দেয়। ১৯৭৬ সালে গরমের সময় গঙ্গা নদী থেকে ভারত ১১৩০ কিউসেক জল হুগলি এবং ভাগিরথী নদীতে ছাড়তে শুরু করে। এরই বিরোধীতা করে ১০৭৭ সালে বাংলাদেশ রাষ্ট্রসংঘে নালিশ জানায়।

এর ২০ বছর পর অবশেষে ভারত এবং বাংলাদেশ ফারাক্কার জলবন্টন নিয়ে ঐক্যমতে পৌঁছতে পারে। ১৯৯৬ সালে দুই দেশের মধ্যে ফারাক্কার জলবন্টন নিয়ে ৩০ বছরের চুক্তি সাক্ষর হয়েছিল। যদিও এতে বাংলাদেশ বা ভারতকে নিঃশর্ত ন্যূনতম পরিমাণ জল সরবরাহ করার জন্য কোনও গ্যারান্টি ক্লজ ছিল না। ফলে আজও বাংলাদেশের একাংশ একে ব্যার্থ চুক্তি বলেই আখ্যা দিচ্ছেন। ফলে ফারাক্কা বাঁধ আজও দুই দেশের সম্পর্কে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। ফারাক্কা বাঁধ নিয়ে শুধু বাংলাদেশে নয়, ভারতের ভিতরেও রয়েছে অসন্তোষ। ফি বছর বিহারের বন্যার জন্য বিশেষজ্ঞদের একাংশ ফারাক্কা বাঁধকেই দায়ি করেন। উল্লেখ্য, গত কয়েক বছরে জুলাই-আগস্ট মাসে সুখা মরশুমেও বিহারে বন্যা পরিস্থিতি তৈরি হয়। এর জন্য ফারাক্কা বাঁধ অনেকাংশেই দায়ি বলে মনে করেন। কারণ হিসেবে বলা হয়, পশ্চিমবঙ্গের ফারাক্কা বাঁধ গঙ্গার মূল প্রবাহকে নিয়ন্ত্রণ করে। ফারাক্কা বাঁধ নির্মানের ফলে উত্তরপ্রদেশের বালিয়া জেলা থেকে বিহারের ভাগলপুর জেলার মধ্যে প্রচুর পলি জমা হয়ে যায়। এর ফলে গঙ্গা নদীর তলদেশের উচ্চতা বৃদ্ধি পেয়েছে। তাই বিহারে রেকর্ড পরিমাণ বন্যা দেখা যাচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি মুর্শিদাবাদ, মালদহ জেলার বিভিন্ন অংশে গঙ্গা তীরের ভাঙনও এই বাঁধের জেরেই হচ্ছে বলে মনে করেন অনেকে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

প্রাকৃতিক বিপর্যয়ে নষ্ট হয়েছে বৈদ্যুতিক সরঞ্জাম? কীভাবে রাখবেন সুরক্ষিত, জানুন …

Next Post

যাবজ্জীবন কারাদণ্ড থেকে বেকসুর খালাস ‘স্বঘোষিত’ ধর্মগুরু রাম রহিম

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

by Rupendu Das
March 12, 2026
0
11
পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

কপাল বা ভাগ্য বলে একটি কথা আছে? অনেকে ধরে নিয়েছিল তারাই সরকার গঠন করবে। এমনকী জামাতও সেটাই বিশ্বাস করেছিল। কিন্তু...

Read more

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

by Rupendu Das
March 9, 2026
0
20
ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...

Read more

হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

by Rupendu Das
March 4, 2026
0
21
হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

প্রধানমন্ত্রী পদে আসীন হতে না হতেই মারাত্মক চাপে পড়ে গিয়েছে তারেক রহমান এবং সরকার। চাপ ঘরে এবং বাইরে। ঘরে যে...

Read more

এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

by Susanta Khan
February 14, 2026
0
26
এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

সারজিস আলম নাসিরউদ্দিনরা বিএনপিকে হুমকি দিচ্ছে এক মাঘে শীত যায় না। তারা আবার আন্দোলোন করে বিএনপিকেও আওয়ামীলীগের মত দেশ ছাড়া...

Read more

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

by Susanta Khan
January 20, 2026
0
19
যুদ্ধের লক্ষ্যে  ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা  সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

বাংলাদেশের  সেনাপ্রধানকে নিয়ে ভারতের সেনাপ্রধান মুখ খুলতেই কি নড়েচড়ে বসল, ইউনূসের জামাতী সরকার। ভারতের সেনাপ্রধানের আশ্বাস এবং বিশ্বাস ছিল দুই...

Read more

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

by Partha Hazra
January 10, 2026
0
24
দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক  প্রতিরক্ষায় গলায় গলায়  পাকিস্তান-বাংলাদেশ।

সন্তান বিপদে পড়লে সে তো বাবার কাছে যাবেই এটাই স্বাভাবিক। কিন্তু যে সন্তানের জন্ম আটকাতে বাবার বড় ভূমিকা থাকে পরবর্তীতে...

Read more

এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত। আঃলীগ ফিরলে কি হবে?

by Susanta Khan
January 10, 2026
0
21
এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত।  আঃলীগ ফিরলে কি হবে?

এনসিপি তৈরী  করেছিল জামাত। মানে শিক্ষিত মার্জিত ছাত্রদের সামনে রেখে পিছন থেকে আন্দোলোন চালিয়ে গিয়েছিল জামাত। তার জন্য তারা এই...

Read more

বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

by Susanta Khan
January 9, 2026
0
11
বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

এনসিপির অবস্থা এখন জলে কুমির আর ডাঙায় বাঘ। তাদের এখন বাঁচার মরিয়া চেষ্টা। কিন্তু যার কাছে আশ্রয় নিতে যায়, সেই...

Read more

হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

by Rupendu Das
December 4, 2025
0
20
হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

বঙ্গোপসাগরে ব্রহ্মোসের গর্জন। সোমবার ভারতীয় সেনা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের পরীক্ষা চালিয়েছে। ভারতীয় সেনার ব্রহ্মস ইউনিটে দক্ষিণ কম্যান্ড এবং তিন...

Read more

হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

by Rupendu Das
November 21, 2025
0
28
হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

দিল্লির কেল্লাকাণ্ডের তদন্ত রিপোর্টে ভারতের গোয়েন্দা সংস্থা স্পষ্ট উল্লেখ করে যে পাক সন্ত্রাসীরা বাংলাদেশের মাটি ব্যবহার করেছিল। সেই রিপোর্টে তদারকি...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি