এবার প্রতারণার শিকার BLO কর্মীরা। রানাঘাট এক নম্বর ব্লকের জয়েন বিডিও-র নাম করে ফোন করে স্টেট ব্যাংকে চাকরির প্রলোভন দেখিয়ে হাজার হাজার টাকার প্রতারণার অভিযোগ। সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছে প্রতারিত BLO কর্মীরা।
রানাঘাট এক নম্বর ব্লকের জয়েন বিডিও-র নাম করে ফোন করে চাকরির প্রলোভন দেখিয়ে হাজার হাজার টাকার প্রতারণার অভিযোগ। ইতিমধ্যেই প্রতারণার শিকার হয়েছেন একাধিক BLO কর্মীরা। রানাঘাট এক নম্বর ব্লকের সমস্ত BLO কর্মীদের ফোন করে স্টেট ব্যাংকে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যেই প্রতারিত BLO কর্মীরা সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছে। বর্তমানে চিন্তিত BLO কর্মীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম ব্রাঞ্চ।
প্রতারিত চম্পা বিশ্বাস ও শিখা বিশ্বাস জানালেন, জয়েন বিডিও-র নাম করে ফোন করে স্টেট ব্যাংকে ছেলের চাকরি দেবার নাম করে প্রথমে ৪০০০, দ্বিতীয় দফায় ৪৪০০ তৃতীয় দফা ৪২০০ টাকা নিয়েছে প্রতারক। একই ভাবে এলাকার আরো ১২ থেকে ১৫ জনের সাথে প্রতারনা করেছে প্রতারক।
যদিও এ বিষয়ে ক্যামেরার সামনে কোন প্রতিক্রিয়া দেয় নি রানাঘাট এক নাম্বার ব্লকের জয়েন ভিডিও সুব্রত পাল। তবে তিনি মৌক্ষিক ভাবে জানান এই ঘটনার বিষয়টি তিনি জানতে পারেছেন, সাইবার ক্রাইমে অভিযোগ হয়েছে ঘটনার তদন্ত করবে প্রসাসন। তিনি আরো জানান, রানাঘাট এক নম্বর ব্লক জুড়ে এই প্রতারণার জাল ছড়িয়ে রয়েছে বলেই তিনি মনে করছেন। তদন্তের পরই জানা যাবে প্রতারণার সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে।
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...
Read more












Discussion about this post