সপ্তাহের শুরুতে ফের কলকাতা শহরের শিয়ালদহ স্টেশন উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করল কলকাতা পুলিশের এসটিএফ বাহিনী। গ্রেফতার হাসান শেখ নামের মালদার বাসিন্দা। ধৃতের কাছ থেকে ৬টি আগ্নেয়াস্ত্র সহ ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে কলকাতা পুলিশের এসটিএফ বাহিনী।
সপ্তাহের শুরুতে ফের কলকাতা শহরের শিয়ালদহ স্টেশন উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করল কলকাতা পুলিশের এসটিএফ বাহিনী। গ্রেফতার হাসান শেখ নামের মালদার বাসিন্দা। ধৃতের কাছ থেকে ৬টি আগ্নেয়াস্ত্র সহ ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে কলকাতা পুলিশের এসটিএফ বাহিনী। ধৃত হাসান শেখ বিহারের মানসিং জেলা থেকে আগ্নেয়াস্ত্র গুলি সড়কপথে মালদহে নিয়ে আসে, এরপর হাটেবাজারে এক্সপ্রেসে শিয়ালদহ স্টেশনে পৌঁছয়। ভোর সাড়ে পাঁচটা নাগাদ শিয়ালদা স্টেশনের বাইরে হাসান শেখ সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিল সন্দেহ গভীর হওয়ায় তাকে আটক করেন এসটিএফ সদস্যরা। এরপর তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালান তন্তকারীরা, ব্যাগে প্রচুর জামা কাপড়ের মধ্যে লোকানো ছিল একাধিক আগ্নেয়াস্ত্র। গুনে দেখা যায়, মোট ৬টি বন্দুক ছিল সেই ব্যাগে। এই বেআইনি অস্ত্রগুলি বিহার থেকে সে নিয়ে এসেছিল বলে জানা গিয়েছে। এরপর মালদার কালিয়াচক থেকে ট্রেনে উঠেছিল হাসান। শিয়ালদা স্টেশনের কাছেই সেই সব বন্দুক এবং গুলির সিজার লিস্ট তৈরি করেন এসটিএফ সদস্যরা। সেই সময় সামনেই বসিয়ে রাখা হয়েছিল হাসানকে। এদিকে ধৃত হাসানকে জেরা করে জানা গিয়েছে, বিহারের খাগাড়িয়ায় তৈরি করা হয়েছিল এই আগ্নেয়াস্ত্রগুলি। সেখান থেকে সড়কপথে মানসিং নিয়ে আসা হয়েছিল সেগুলি। আর এরপর ট্রেনে করে হাসান সেগুলি কলাতায় নিয়ে আসা হয়েছিল। আজ, সোমবারই আদালতে পেশ করা হবে অভিযুক্তকে। তবে এই বিপুল অস্ত্রশস্ত্র হাসান কার কাছে নিয়ে যাচ্ছিল, তা এখনও জানা যায়নি। এই আবহে ধৃতকে জেরা করছেন গোয়েন্দারা। আজ আদালতে হাসানকে নিজেদের হেফাজতে চাইতে পারেন গোয়েন্দারা।












Discussion about this post