নদী থেকে বেআইনি বালি পাচারের অভিযোগ। বালি পাচারের অভিযোগে আটক ৫ টি মোষের গাড়ি। ঘটনায় গ্রেফতার ১। শুক্রবার ঘটনাটি ঘটেছে হুগলি আরামবাগের নৈসারার পারাদ্রা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযোগ দ্বারকেশ্বর নদের নৈসরার পারাদ্রা থেকে এদিন প্রকাশ্য অবৈধভাবে বালি পাচার হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে এলাকায় হানা দেয় আরামবাগ থানার পুলিশ। সেখান থেকে বস্তা ভর্তি বালি সহ ৫ টি মোষের গাড়িকে আটক করে পুলিশ। এলাকায় পুলিশের অভিযান দেখে ১ ব্যক্তি পালাতে গেলে, তাকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। জানা যায়, ধৃত ওই ব্যক্তির নাম শেখ সাবির হোসেন। বাড়ি নৈশারা এলাকায়। এদিন তাকে গ্রেফতার করে আরামবাগ মহকুমা হাসপাতালে পেশ করা হয়। ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায়।।
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...
Read more












Discussion about this post