বাড়ির সামনেই যুবককে গলা কেটে ও মাথায় কুপিয়ে খুন। পুরনো একটি খুনের মামলায় অভিযুক্ত ছিল যুবক সঞ্জয় রাজবংশী। ঘটনার তদন্ত শুরু করেছে চুঁচুড়া থানার পুলিশ।
বাড়ির সামনেই যুবককে গলা কেটে ও মাথায় কুপিয়ে খুনের অভিযোগ। ২০১৯ সালে একটি খুনের মামলায় অভিযুক্ত ছিল যুবক সঞ্জয় রাজবংশী। জেল থেকে ছাড়া পাওয়ার পর উত্তর প্রদেশের অযোধ্যায় দিদির বাড়িতেই থাকত সে। কিছুদিন আগেই হুগলিতে ফিরে অটো চালিয়ে সংসার চালাচ্ছিল সঞ্জয়। গতকাল রাতে বাড়ি থেকে বেড়িয়েছিল পুজোর ভোগ খেতে যাচ্ছি বলে, এরপর বাড়ির সামনে শব্দ পেয়ে বেরিয়ে আসে লোকজন। তারা দেখেন রক্তাক্ত অবস্থায় রাস্তাতে পড়ে রয়েছে সঞ্জয়। তখনই তাকে ইমামবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার তদন্ত শুরু করেছে চুঁচুড়া থানার পুলিশ, ঘটনাস্থল ঘিরে বসানো হয়েছে পুলিশ পিকেট। তবে কিকারনে খুন বা খুনের সাথে কে বা কারা যুক্ত তা এখনও স্পস্ট নয়। তবে পুলিশের প্রাথমিক অনুমান পুরোনো শত্রুতার জেরে খুন হতে পারে সঞ্জয়।
বাড়ির সামনেই কে বা কারা সঞ্জয়কে খুন করলো তাদের চিহ্নিত করে দোষের উপযুক্ত শাস্তি দাবি করেছে মৃত যুবকের পরিবার।
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...
Read more












Discussion about this post