সরকারি হাসপাতালের মানবিকতায় পুত্র সন্তান লাভ করলো প্রতিবন্ধী মা। প্রসব যন্ত্রণায় ছটফট করলেও স্বামী প্রতিবন্ধী হওয়ায় দিশাহীন হয়ে পড়ে পরিবার। তৎক্ষণাত্মক সরকারি হাসপাতালে এসে স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের দক্ষতাই প্রসব হয় পুত্র সন্তান।
নদীয়ার শান্তিপুর বাগ আঁচড়া এলাকার বাসিন্দা সন্তু সাঁতরা তিনি বিশেষভাবে সক্ষম, তার স্ত্রী গঙ্গা মন্ডলেরও একই অবস্থা। গত দুদিন আগে বাড়িতেই প্রসব যন্ত্রণায় ছটফট করে গৃহবধূ গঙ্গা মন্ডল, তৎক্ষণিক সময়ে স্ত্রীকে কোথায় নিয়ে যাবেন বুঝে উঠতে পারছিলেন না প্রতিবন্ধী স্বামী সন্তু সাঁতরা। ছুটে আসেন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে সেখানেই স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর পবিত্র ব্যাপারী সাথে সাথেই ভর্তি করে নেন ওই অন্তঃসত্ত্বা গৃহবধূকে, এরপর মেডিকেল টিম গঠিত করে শুরু হয় তার চিকিৎসা। সফল অস্ত্রোপচারের মধ্যে দিয়ে পুত্র সন্তান লাভ করে ওই গৃহবধূ। স্বাভাবিকভাবেই সরকারি হাসপাতালের অতি সক্রিয়তায় খুশি গৃহবধূ গঙ্গা মণ্ডল ও তার স্বামী সন্তু সাঁতরা।
গৃহবধূ গঙ্গা মন্ডল জানান, আর্থিক সচ্ছলতা না থাকায় প্রসব যন্ত্রণায় ছটফট করছিলেন তড়িঘড়ি তাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকদের তৎপরতায় অস্ত্রোপচারের মধ্যে দিয়ে পুত্র সন্তানের জন্ম হয়, এতে খুশি পরিবার।
চিকিৎসক পবিত্র বেপারী বলেন, স্বামী স্ত্রী দুজনেই প্রতিবন্ধী হওয়ার কারণে খুবই সমস্যায় পড়েছিলেন তারা। অন্যত্র স্থানান্তর করলে হয়রানির শিকার হতে হতো তাদের। অস্ত্রোপচারে একটু ঝুঁকিপূর্ণ থাকলেও এখন মা ও পুত্র সন্তান দুজনেই সুস্থ রয়েছে। শুধু তাই নয়, পরবর্তীতে মা ও সন্তানের চিকিৎসার ক্ষেত্রে সবসময় পাশে থাকবেন বলে জানিয়েছেন চিকিৎসক।
নদীয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল এর আগেও একাধিক জটিল অস্ত্রোপচার করে প্রাণ বাঁচিয়েছে অনেক প্রান্তিক মানুষদের। আবারো এক প্রতিবন্ধী অন্তঃসত্ত্বা গৃহবধূর অস্ত্র প্রচার করে মুখে হাসি ফোটালো পরিবারের। এখন পুত্র সন্তান লাভ করার পর চওড়া হাসি মায়ের মুখে।












Discussion about this post