তিনি প্রায় সবসময় বিতর্কে থাকেন। পার্টি লাইনের বাইরে গিয়ে নানা মন্তব্য করে বসেন। তাতে অবশ্য একাধিকবার সমস্যাতেও করেছেন। শোকজ নোটিশ ধরানো হয়েছিল তাকে। কিন্তু তারপরও হুমায়ুন কবীর রয়েছেন হুমায়ুন কবীরেই। তিনি দলে অনুমতি না নিয়েই, মুসলিমদের মন বুঝতে নিজের উদ্যেগেই করছেন একটি সমীক্ষা। জানা যাচ্ছে, বাছাই করা মুসলিম ভোটার অর্ধ্যশিত এলাকা গুলিতে সমীক্ষা চালাচ্ছেন। এর জন্য তিনি তৈরি করে দিয়েছেন একটি স্পেশাল টিম। এই কথা আগে তিনিই জানিয়েছিলেন। যা নিয়ে তুমুল বিতর্ক সৃষ্টি হয়। এবার আরো একবার বিতর্ক দানা বাঁধলো তার বিস্ফোরক মন্তব্যে। হুমায়ুন কবীর কি কংগ্রেসের যোগ দিচ্ছেন? কারণ ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে কান পাতলেই শোনা যাচ্ছে, প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে যোগাযোগ করেছেন হুমায়ুন কবীর। যদিও এই প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে,তিনি জানিয়ে দেন। তারা আমার সঙ্গে যোগাযোগ করে। আমার কোনও প্রয়োজন নেই। আর এই জল্পনার কথা শুনে অবাক হয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি স্পষ্ট ভাষায় বলেন, এই বিষয়ে আমার জানা নেই। তিনি বলেছেন, প্রিয়াঙ্কা গান্ধীর মত একজন নেত্রী কেন হুমায়ুন কবীরকে নিয়ে মাথা ব্যাথা করবেন, সেটা একেবারেই অবান্তর। তিনি বলেন এটা আমার ব্যাখ্যার বাইরে। তবে এত জল্পনার মাঝে বিশেষ খোলসা করেননি ভরতপুরের তৃণমূল বিধায়ক। তৃণমূল বিধায়ক বলেন, আমাকে যদি কেউ অবজ্ঞা করে, আমাকে যদি যোগ্য সম্মান কেউ না দেয়, তবে আমি অন্য পথ অবলম্বন করতে পারি। তার এই মন্তব্য নিয়েই শুরু হয়েছে চর্চা।
উল্লেখ্য, বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে যদি তৃণমূল বিধায়ক দলবদল করেন, তবে দলের জন্য অত্যন্ত বড় একটি ধাক্কা। কারণ পরিসংখ্যান দেখলে দেখা যাবে, ২০২১ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৪৮.২% ভোট। বিজেপি পেয়েছিল ৩৮.১৫ শতাংশ ভোট।2024 সালে লোকসভা ভোটে তৃণমূলের ভোট কমে হয় ৪৫.৭৬ শতাংশ ভোট। বিজেপির ভোট বেড়ে দাঁড়ায় ৩৯.৮% ভোট। এখানেই রাজনৈতিক বিশ্লেষকরা, যদি কোনভাবে মুসলিম ভোটের কিছু শতাংশ তৃণমূলের থেকে ছিটকে যায় তবে বড় লাভ হবে বিজেপির। এই পরিস্থিতিতে তৃণমূলের মুসলিম ভোট ধরে রাখায় বড় চ্যালেঞ্জ। আর সেই জায়গায় দাঁড়িয়ে যদি কোন ভাবে হুমায়ুন কবীর দল বদল করেন তবে দলের জন্য বড়সড়ো ধাক্কা, তার বলার অপেক্ষায় রাখে না। তবে হুমায়ুন কোভিদ দলের ওপর ক্ষোভ রয়েছে সেটা তিনি বিভিন্ন সময় আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন। ১৫ই মার্চ স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন, ২৬ শে নির্বাচনে দল বললে আমি লড়বো। তবে দল যদি জায়গা না দেয়, তবে আমি নিজে দল খুলে লড়বো। এখন দেখার, শেষমেষ কোন দিকে জল গড়ায়।












Discussion about this post