রাজ্য সরকারের প্রকল্প ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ ও ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পকে ভিক্ষে বলে কড়া সমালোচনা করলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। বাঁকুড়ায় বিজেপি নেতা ও কর্মীদের সঙ্গে নিয়ে কর্মী সম্মেলন করে দলের নেতা কর্মীদের উদ্যেশ্যে মিঠুন চক্রবর্তীর বার্তা কোনো ভিক্ষে নিয়ে কোনো কাজ করবেন না। ভাইরাল এই ভিডিওর বক্তব্যকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
বাঁকুড়ায় বিজেপির নেতা কর্মীদের নিয়ে কর্মী সম্মেলন করেন মিঠুন চক্রবর্তী। এদিন কর্মী সম্মেলন শেষে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যে ভিডিওতে মিঠুন চক্রবর্তীকে মাইক হাতে বলতে শোনা যাচ্ছে “আমাদের পাড়া আমাদের সমাধান, লক্ষ্মীর ভান্ডার এইসব ভিক্ষে দিতে রাজি নয় বিজেপি। কোনো ভিক্ষে নিয়ে কোনো কাজ করবেন না। সম্মানের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়ে লড়ব আমরা। এসব ভিক্ষে নিয়ে কাজ করার দরকার নেই, এসব ভিক্ষে ছাড়া কিছু নয়।
বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও ঠিক কি বলেছিলেন কর্মীদের উদ্দেশ্যে শুনুন……
যদিও মিঠুন চক্রবর্তীর এই বক্তব্যকে সমর্থন জানিয়েছে জেলা বিজেপি নেতা কর্মীরা। বিজেপির নেতা কর্মীদের দাবি, বিভিন্ন সরকারি প্রকল্প দিয়ে আসলে রাজ্যের মানুষকে বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত করছে রাজ্য সরকার। বিভিন্ন প্রকল্প শুধু নিলেই হবে না তার বাস্তবায়ন দরকার। এই কথাই বোঝাতে চেয়েছেন মিঠুন চক্রবর্তী।
তবে তৃনমূলের পক্ষে এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে। তৃনমূলের দাবি মানুষের জন্যই মিঠুন চক্রবর্তী অভিনয় জগতে এই জায়গা পেয়েছেন। এসব বলে তিনি বাংলার মানুষকে অপমান করছেন।
সিপিএম এর কটাক্ষ মিঠুন চক্রবর্তী কোন দলে আছেন সেটাই বোঝা মুশকিল। আসলে তৃনমূল ও বিজেপি ভেতরে সেটিং থাকলেও বাইরে এভাবে একে অপরের সঙ্গে লড়াই করছে মানুষ সব বুঝতে পারছে।












Discussion about this post