মালদা জেলা তৃণমূল কংগ্রেস মহিলা সংগঠনের সভাপতির নামে সোশ্যাল মিডিয়ায় কুরুচি কর মন্তব্য। সংগঠনের সভাপতি সাগরিকা সরকারের গাজোল থানায় অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় মন্তব্য পোস্টকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্কিত।
মালদা জেলা তৃণমূল কংগ্রেস মহিলা সংগঠনের সভাপতি সাগরিকা সরকারের নামে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য। সোশ্যাল মিডিয়ায় সেই পোস্টে লেখা অফার অফার অফার প্রথমে ১৮ লক্ষ টাকা দিয়ে আট বছর পর চাকরি কেন? তার আট বছর পর ৩৬ লক্ষ টাকা ফেরত দাও, আর জিতে নাও হাজার টাকা মূল্যের লক্ষীর ভান্ডার। পোস্টকে কেন্দ্র করে বিতর্কিত শুরু হয়েছে মালদা জেলায়। মালদা জেলার গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মহিলা সভাপতি সাগরিকা সরকার। এই দিন উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের জেলার সভানেত্রী সাগরিকা সরকার , গাজোল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শিখা মন্ডল সরকার, পুরাতন মালদা ব্লক সভানেত্রী অনুশূয়া মন্ডল, গাজোল ব্লক সভানেত্রী মিনু সাহা, ইংরেজবাজার টাউন সভানেত্রী অর্পিতা চ্যাটার্জী সহ অন্যান্য নেতৃত্বরা
তৃণমূল কংগ্রেস মহিলা সংগঠনের সভাপতি সাগরিকা সরকার জানালেন, লক্ষীর ভান্ডারের নাম করে শুধু আমাকে নয় অপমান করা হয়েছে রাজ্যের উন্নয়ন মূলক প্রকল্প সহ রাজ্যের মুখ্যমন্ত্রীকেও। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানালেন পুলিশের কাছে।
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...
Read more











Discussion about this post