প্রকাশ্যে জমি মাফিয়াদের দৌরাত্ম জমি নিয়ে বিবাদের জেরে রণক্ষেত্র পরিস্থিতি মালদার হরিশ্চন্দ্রপুর থানার জগন্নাথপুরের পশ্চিমপাড়া এলাকায়। ইটবৃষ্টি থেকে শুরু করে চলল গুলি. একে অপরের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ঘটনায় আহত দুই পক্ষের ৫ জন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।
মালদার হরিশ্চন্দ্রপুর থানার জগন্নাথপুরের পশ্চিমপাড়ার স্থানীয় বাসিন্দা মহম্মদ শফিকুল আলমের সঙ্গে আজাহার আলী ১৪ শতক জমির মধ্যে ৯ শতক জমি নিয়ে বিবাদ চলছিল। এর আগেও সংঘর্ষ হয় একাধিক বার। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ এদিন দুই পক্ষের একজন করে অভিযুক্তকে গ্রেফতার করে। এরপরই পুলিশ যেতেই এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জমি নিয়ে বিবাদের জেরে রণক্ষেত্র হল ইটবৃষ্টি চলল গুলি। একে অপরের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায় আহত দুই পক্ষের ৫জন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকা জুড়ে চলছে পুলিশী টহল।
শফিকুল আলমের অভিযোগ পুলিশ যাওয়ার পর তাদের বাড়িতে হামলা হয়। বাড়ি ভাঙচুর করা হয়। গুলি চালানো হয়। ইটের আঘাতে তাদের পক্ষের চারজন আহত হয়েছে। পাল্টা গুলি চালানোর অভিযোগ অপর পক্ষেরও। দুই পক্ষই তৃণমূলের সঙ্গে যুক্ত।
এদিকে এই ঘটনা সামনে আসতে বিজেপির অভিযোগ আইন-শৃঙ্খলার পরিস্থিতির বিশাল অবনতি হচ্ছে। বারবার জমি নিয়ে এই ধরনের ঘটনা ঘটছে। পুলিশ প্রশাসনের উপর ভরসা নেই সাধারন মানুষের, কোথা থেকে আসছে এতো অস্ত্র প্রশ্ন বিজেপির। এর মধ্যে তৃণমূলের সক্রিয় মদত রয়েছে বলে দাবী বিজেপি নেতার।
ঘটনায় মদত রয়েছে এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব, তাদের দাবি বিজেপি শাসিত পার্শ্ববর্তী বিহার থেকে অস্ত্র আসছে তবে সক্রিয় পুলিশ উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে অভিযুক্তদের বিরুদ্ধে।












Discussion about this post