ক্যাব চালকের সন্দেহ সত্যি করে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে ট্রলি ব্যাগের ভিতর থেকে উদ্ধার হল মৃতদেহ। কুমোরটুলির পর এবার ঘোলা থানার ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের মহিষপোতায় ধারে ট্রলি ব্যাগে মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য এলাকায়।
মঙ্গলবার রাতে দমদম নাগেরবাজার থেকে অ্যাপ ক্যাবে ওঠেন দুই যুবক তাদের সঙ্গে ছিল একটি ট্রলি ব্যাগ ও একটি বস্তা উদ্যেশ্য ঘোলার মহিষপোতা সংলগ্ন কল্যাণী এক্সপ্রেসওয়ে। নির্দিষ্ট গন্তব্য পৌছাতেই ক্যাবে চালককে গাড়ি থামাতে বলে ক্যাবে আরহী দুই যুবক। নির্জন এলাকায় গাড়ি থামানোর নির্দেশ এবং গাড়ির থেকে ট্রলি ব্যাগ নামান। ব্যাগের অস্বাভাবিক ওজন দেখে সন্দেহ হয় চালকের। ক্যাবে চালক জানতে চান, ব্যাগের ভেতর কী রয়েছে, কেনই বা নির্জন জায়গায় নামতে বলা হলো।
এরপরই বচসা শুরু হয় দুই যুবকের সঙ্গে, ঠিক সেই মুহূর্তেই ঘোলা থানার টহলদারি পুলিশের গাড়ি সেখানে পৌঁছে যায়। পুলিশ দেখতেই পালিয়ে যায় এক যুবক, অপর যুবককে ধরে ফেলে পুলিশ। পুলিশী জেরায় উন্মচন হয় রহস্য, পুলিশের সামনেই ট্রলি ব্যাগ খুলতেই দেখা যায় ট্রলি ব্যাগ ভেতরে একটি যুবকের দেহ। যার মুখ, দুই-পা, দুই হাত মোড়ানো ছিল সেলোটেপ দিয়ে। ঘটনাস্থলে ঘোলা থানার পাশাপাশি নাগেরবাজার থানার বিশাল পুলিশ বাহিনী পৌছায়। ব্যাগের ভেতর থেকে মৃতদেহ ছাড়াও উদ্ধার হয় নগদ ৬৫ হাজার টাকা ও রক্ত মাখা ধারালো অস্ত্র।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মৃত বেক্তি রাজস্থানের পালির বাসিন্দা ভাগারাম সিং কলকাতার মুক্তা রামবাবু স্ট্রিটের একটি কাপড়ের গুদামে কাজ করতেন। সেখানেই প্রথমে ছুরি দিয়ে তার গলা কেটে হয়, তারপর নাইলনের দড়ি দিয়ে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে অভিযুক্তরা। এরপর দেহটি ট্রলি ব্যাগে ভরে গুদামে রেখে দেয় এবং স্বাভাবিক ভাবেই নিজেদের ভঙ্গিতে পোশাক বিক্রি করতে থাকে। দুই অভিযুক্ত কৃষ্ণরাম সিং ও করণ সিং রাতে দেহ লোপাটের পরিকল্পনা করে। অভিযুক্ত প্রথমে ট্রলি ব্যাগটি নিয়ে মুক্তা রামবাবু স্ট্রিট থেকে নাগেরবাজারে যায়, সেখান থেকে একটি অ্যাপ ক্যাব ভাড়া করে ঘোলায় কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে খেপলির বিলের দিকে রওনা হয়।
ঘটনাস্থল থেকে ঘোলা থানার বিশাল পুলিশ বাহিনী মৃতদেহটি উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে ঘোলা ও নাগেরবাজার থানার পুলিশ।
নিউজ বর্তমান
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...
Read more












Discussion about this post