প্রতিশ্রুতি অনুযায়ী বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করলেন ১০ শয্যা বিশিষ্ট ডায়ালিসিস ইউনিটের। হাসপাতালের ৫ শয্যা বিশিষ্ট ডায়ালিসিস ইউনিট বেড়ে হল ১০ শয্যা বিশিষ্ট। ডায়ালিসিস ইউনিট ১০ শয্যা বিশিষ্ট হওয়ায় খুশি রোগী সহ পরিজনেরা।
প্রশাসনিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষের সমস্যার কথা ভেবে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতাল নির্মানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতিশ্রুতি অনুযায়ী বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে মুখ্যমন্ত্রী মঙ্গলবার ভার্চুয়ালি উদ্বোধন করলেন ১০ শয্যা বিশিষ্ট ডায়ালিসিস ইউনিটের। উদ্বোধনের আগে বিষয়টি খতিয়ে দেখলেন জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী, বসিরহাট দক্ষিণের চিকিৎসক বিধায়ক ডাঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্যরা। এদিন বসিরহাট হাসপাতালে ১০ শয্যা বিশিষ্ট ডায়ালিসিস ইউনিটের পাশাপাশি এই জেলায় মোবাইল ফুড টেস্টিং ল্যাব ও ফুড সেফটি অন হুইলের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে আগেই ৫ শয্যা বিশিষ্ট ডায়ালিসিস বিভাগ ছিল। যেটা প্রয়োজনের তুলনায় কম ছিল। বসিরহাট জুড়ে ডায়ালিসিস রোগীর সংখ্যা অনেক যা হাসপাতালের ৫ শয্যা বিশিষ্ট ডায়ালিসিস বিভাগে তা সামাল দিতে পারছিলেন না হাসপাতাল কর্তৃপক্ষ। রোগী সহ পরিজনদের বহুদিনের চাহিদা ছিল বসিরহাট হাসপাতালে ডায়ালিসিস বিভাগের শয্যা সংখ্যা বাড়ানো হোক। রোগী সহ পরিজনেরা তাদের সেই সমস্যার কথা স্থানীয় বিধায়ক ডাঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে জানায়। প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ডায়ালিসিস বিভাগে শয্যা সংখ্যা বাড়ানো হবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী, বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডাঃ মেহেদী রহমান হোসেন মহকুমা শাসক আশিষ কুমার-সহ অনেকেই।
বিধায়ক ডাঃ সপ্তর্ষি জানান, সেই প্রতিশ্রুতি মত কয়েক কোটি টাকা ব্যায়ে ১০টি অত্যাধুনিক ডায়ালেসিস মেশিন বসানো হয়েছে। সেই অনুযায়ী ৫ থেকে বেড়ে ১০ শয্যা বিশিষ্ট ডায়ালিসিস বিভাগ তৈরি হয়ে গিয়েছে।
মঙ্গলবার মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি ইউনিটটির উদ্বোধন করেন। ফলে ডায়ালিসিস রোগীদের আর ওয়েটিং লিস্টে থাকতে হবে না। ফলে বসিরহাট মানুষের যথেষ্ট উপকার হবে। বসিরহাটের মানুষ মুখ্যমন্ত্রীর এই প্রতিশ্রুতি পূরণকে সাধুবাদ জানিয়েছেন।












Discussion about this post