স্কুলে এনসিসি ট্রেনিং এর পরেই অসুস্থ হলো প্রায় ১৫ জন ছাত্রী। তৎক্ষণাৎ চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় স্থানীয় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হলে তিনজন ছাত্রীকে থানান্তরিত করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার খাল বোয়ালিয়া উচ্চ বিদ্যালযয়ে।
স্কুলে এনসিসি ট্রেনিং এর পরেই অসুস্থ হলো প্রায় ১৫ জন ছাত্রী। তৎক্ষণাৎ চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় স্থানীয় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে। দুপুরে হঠাৎই প্রথমে এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে বিদ্যালয়ে। এরপর কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা শুরু হয় ওই ছাত্রীর। তারপর ওই বিদ্যালয়ে আরও ২৫ থেকে ২৬ জন ছাত্রী একইভাবে অসুস্থ বোধ করে, তড়িঘড়ি তাদেরকেও নিয়ে যাওয়া হয় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে। এক ঘণ্টার মধ্যে হাসপাতালে রোগীর সংখ্যা দাঁড়ায় ৩০। তবে তার মধ্যে কয়েকজন ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানান্তর করা হয় কৃষ্ণনগর জেলা হাসপাতালে। যদিও গ্রামীণ হাসপাতালের চিকিৎসকের দাবি, একজন ছাত্রী অসুস্থ হওয়ায় অন্যান্য ছাত্রীরাও আতঙ্কে অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এক ছাত্রী অসুস্থ হওয়ার পর অন্য ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ায় প্রাথমিক অনুমান প্যানিক। ওই বিদ্যালয়ের সন্নিকটে রয়েছে অস্বাস্থ্যকর পরিত্যক্ত শৌচালয় ও পুকুর। তার দুর্গন্ধ থেকে এই ঘটনা ঘটতে পারে। শুধুমাত্র প্যানিকের বিষয় হতে পারে না। ঘটনার খবর পেয়ে বিদ্যালয়ে পৌঁছায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।
অসুস্থ ছাত্রীদের বক্তব্য, প্রতিদিনের মতো এদিনের স্কুলে শুরু হয় পঠন-পাঠন। আজ মেয়ে এনসিসি ট্রেনিং চলছিল, ট্রেনিং চলাকালীন প্রথমে একজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। প্রথমে একজন অসুস্থ হয় তাকে দেখতে গিয়েই পরপর অনেকেই অসুস্থ হয়ে পরে। সকলেরই সমস্যা শ্বাসকষ্ঠ আর বমি ভাব। এখন চিকিৎসার পর অনেকটাই সুস্থ বোধ করছে।
বিদ্যালয়ের শিক্ষক সুবীর ঘোষ বলেন, একজন ছাত্রী প্রথমে শ্বাসকষ্টে অসুস্থ হওয়ায় আমরা তাড়াতাড়ি কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করি ছাত্রীকে। তারপর আস্তে আস্তে ছাত্রীদের অসুস্থতা বাড়তে থাকে, প্রায় ৩০ জন হাসপাতালের চিকিৎসাধীন।
কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসককে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে কর্তব্যরত চিকিৎসক জ্ঞান প্রকাশ বলেন, এক ছাত্রী অসুস্থ হওয়ার পর অন্য ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ায় প্রাথমিক অনুমান প্যানিক। এই ঘটনায় কৃষ্ণগঞ্জ ব্লক জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নদিয়ার কৃষ্ণগঞ্জের খালবোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের অসুস্থতার ঘটনায়।
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...
Read more












Discussion about this post