পাথরপ্রতিমা ব্লক, ১৫ টি গ্রাম পঞ্চায়েতের নটি গ্রাম পঞ্চায়েত চতুর দিকে নদী বেষ্টিত এলাকা, যাদের পারাপারের একমাত্র ভরসা নৌকা। রাজ্য সরকার পাথরপ্রতিমায় বেশ কয়েকটি পল্টন জেটির উদ্বোধন হলেও নিত্যযাত্রীদের অবস্থা যা ছিল তাই, লাভের লাভ হয়নি কিছুই।
দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লক, ১৫ টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত, যার মধ্যে নটি গ্রাম পঞ্চায়েত চতুর দিকে নদী বেষ্টিত এলাকা,যাদের পারাপারের একমাত্র ভরসা নৌকা।
এলাকার ভূমিপুত্র পাথরপ্রতিমার বিধায়ক সমীর কুমার জানার উদ্যোগে ৫টি জায়গায় পল্টন জেটি হয়েছে একটি হচ্ছে। যার মধ্যে ৪টি মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর উদ্বোধন করেছেন বেশ কয়েক মাস আগে, মাঝে মাঝে পল্টন জেটি দিয়ে পার হচ্ছে কখনো যাত্রার বাস, কখনো আবার পরিবহনের লরি।
কিন্তু যে সমস্ত যাত্রীরা নিত্যপ্রয়োজনে প্রতিদিন কলকাতা রামগঙ্গা পাথরপ্রতিমা যাতায়াত করে, কেউ অসুস্থতার জন্য কেউ আবার বিভিন্ন কাজের জন্য, তাদের কোন উপকার হয়েছে বলে মনে করছে না তারা, কারণ পল্টন জেটি দিয়ে পার হতে গেলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় কখন গাড়ি আসবে তবে। তাই নৌকায় পারাপার এখনো ভরসা রয়েছে এলাকাবাসীর। এলাকাবাসীর দাবি পল্টন জেটিতে যদি সাধারণ মানুষের পারাপারের ব্যবস্থা থাকত তাহলে সুবিধা হতো।
তবে শাসক দলের বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে পল্টন জেটি দিয়ে কেবলমাত্র গাড়ি পারাপারের জন্য সাধারণ মানুষ পারাপারের জন্য নয়।
তবে এই পল্টন যেটি হোয়ায় প্রচুর খুশি এলাকার মানুষ। সবসময় যাত্রীরা পার হতে না পারলেও গাড়িই তো পার হচ্ছে ।
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...
Read more












Discussion about this post