মদ্যপানের আসরে জুয়া সেখান থেকেই মহিলাদের উদ্দেশ্য করে কটুক্তি। রাত নামলেই বহিরাগত দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত শুরু হয় সোদপুর মহেন্দ্রনগর এলাকায়। প্রতিবাদ করায় বাড়ি ভাঙচুরের পাশাপাশি আলমারি ভেঙে টাকা-গহনা লুঠ করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।
রাত নামলেই সোদপুরের মহেন্দ্রনগর এলাকায় বহিরাগত দুষ্কৃতীদের জুয়া খেলা ও মদ্যপানের আসর বসে, দীর্ঘদিন ধরে এমনটা চলছিল। মদ্যপানের আসর থেকে মহিলাদের কটুক্তি থেকে অকথ্য ভাষায় গালিগালাজও চলত বলে অভিযোগ। এই কারণে ওই এলাকা দিয়ে যাতায়াত করতে ভয় পেতেন স্থানীয় মহিলারা। এবার সেই মদ্যপান ও জুয়া খেলার বিরোধিতা করায় এলাকায় বাড়ি ভাঙচুরের পাশাপাশি বাসিন্দাদের ঘরের আলমারি ভেঙে নগদ ও গয়না লুঠের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। দুষ্কৃতীদের দৌরাত্ম্য নিয়ে একাধিকবার ঘোলা থানায় অভিযোগ জানানো হলেও কোনও কাজ হয়নি। আতঙ্কিত এলাকাবাসী রাতে ওই জায়গা দিয়ে চলাফেরা করতেই ভয় পাচ্ছেন।
স্থানীয় বাসিন্দা মিতা চন্দ্রে বসু, লতিকা মিত্রের অভিযোগ মদ্যপান ও জুয়া খেলার প্রতিবাদ করায় বাড়িতে ভাঙচুর সহ ঘরের আলমারি ভেঙ্গে নগদ টাকা ও গহনা লুঠ করেছ দুষ্কৃতীরা। অভিযোগ জানানো হয়েছে ঘোলা থানায়।
স্থানীয় কাউন্সিলার স্বপন কুণ্ডু সরব হয়েছেন দুষ্কৃতীদের এই বাড়বাড়ন্ত নিয়ে। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করার পাশাপাশি এলাকায় এই ধরণের অসামাজিক কাজকর্ম বন্ধের দাবিতে সোচ্চার হয়েছেন আতঙ্কিত এলাকাবাসী।
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...
Read more












Discussion about this post