কসবার ল কলেজে এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তোলপার ফেলে দিয়েছে কলকাতা ছাড়িয়ে গোটা রাজ্যে। আর এই ঘটনায় তেতে উঠেছে বঙ্গ রাজনীতি।
বুধবার রাসবিহারী থেকে কসবা পর্যন্ত বিজেপি যুব মোর্চার মিছিলে শামিল হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃষ্টিতে ভিজে তিনি মঞ্চের উপর থেকে হুংকার ছাড়েন। মিছিল থেকে তিনি জানালেন প্রয়োজন হলে প্রতিবাদ করে গুলি খেতেও তিনি রাজি আছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বৃষ্টি ভেজা বিরোধী দলনেতার এই ভাষণের ইঙ্গিত দিচ্ছে সু সময়ের। কারণ এই বৃষ্টি ভেজা মঞ্চে যারাই ভাষণ দিয়েছেন, তারাই জয়ী হয়েছেন। সেই তালিকায় রয়েছেন মহারাষ্ট্রের এনসিপির শরদ পাওয়ারের নাম রয়েছে, তেমন সেই তালিকায় রয়েছেন পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের নাম্বার টু নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেকে আবার বলছেন, বৃষ্টি মাথায় মমতা সরকারের পতনের জ্বালাময়ী ভাষনে শুভেন্দু অধিকারী। প্রথকে আসি শরদ পাওয়ারের কথায়।
শরদ পাওয়ার, ২০১৯ সালে লোকসভার ভোটে বিজেপির বিরুদ্ধে মহারাষ্ট্রে একা লড়ে ছিলেন। তখন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি তাকে কটাক্ষ করে বলেছিলেন, ইনার লোকসভা ভোটে দাঁড়ানোর ক্ষমতা নেই। আর সেই চ্যালেঞ্জকে মোকাবিলা করতেই শরদ পাওয়ার মোকাবিলা করেছিলেন। এবং তাকে দেখা গিয়েছিল, বৃষ্টিতে ভিজে ভাষণ দিতে। সেই ভাষণে দেখা গিয়েছিল, নরেন্দ্র মোদির চ্যালেঞ্জের মোকাবিলা করছেন। আর সেই বক্তব্য ভাইরালও হয়েছিল। শুধু তাই নয়, লোকসভা ভোটে এনসিপি বিজেপির থেকে ভালো ফল করেছিল। সেদিন ঠিক কি বলেছিলেন সেদিন শরদ পাওয়ার
অন্যদিকে ২০২৩ এর একুশে জুলাই এর মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছিল, বৃষ্টিকে মাথায় নিয়েই ভাষণ দিচ্ছেন। মানসিকভাবে দুমড়ে মুছড়ে পড়া তৃণমূল নেতাকর্মীদের উজ্জীবিত করতে তার সেই ভাষণ ছিল অত্যন্ত জ্বালাময়ী। সেটাও রীতিমত ভাইরাল হয়েছিল সমাজমাধ্যমে। তারপরই দেখা যায়, আশানুরূপ ফল করেছিল পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, সেদিনের তার বক্তব্যে ২০২৪ সালের জন্য বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। ফলে ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও তৃণমূল ভালো ফল করে। অথচ সেই সময় তৃণমূল কংগ্রেস অনেকটা ব্যাকফুটে ছিল। সন্দেশখালি ইস্যু থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি, এমনকি অনুব্রত মণ্ডলের তিহার জেল… এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিক কেন্দ্রীয় এজেন্সির জিজ্ঞাসাবাদ। সব মিলিয়ে মনে করা হয়েছিল, তৃণমূল অনেকটাই ভেঙে পড়বে। কিন্তু উল্টোটাই হয়েছিল।
এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বৃষ্টিকে আশীর্বাদ বলে এসেছেন।
এই সমস্ত তত্ত্ব খাড়া করে রাজনৈতিক বিশ্লেষকরা, বৃষ্টি ভেজা মঞ্চ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনে বলছেন, বিজেপির সুসময় আসতে চলেছে। সেই মঞ্চ থেকে, মমতা সরকারের বিদায়ের স্লোগান তোলেন বিরোধী দলনেতা। এদিন ঠিক কি বললেন শুভেন্দু অধিকারী, শুনুন
যেদিন শুভেন্দু অধিকারী এই বক্তব্য রাখছেন, ঠিক সেদিনই রাজ্য সভাপতি হিসেবে মনোনয়নপত্র জমা করেছেন শমীক ভট্টাচার্য। অনেকে বলছেন, বঙ্গে বিজেপির এবার সু সময় আসতে চলেছে। যদি ২০২৬-এ বিধানসভা নির্বাচনে বিজেপি ভালো ফলাফল করে, এবং ক্ষমতায় আসে, তবে শুভেন্দু অধিকারী তে মুখ্যমন্ত্রীর পদ পাবেন সেটা বুঝিয়ে দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব। ফলে দেখার, শেষমেষ কি হতে চলেছে।












Discussion about this post