রাতে ছাত্রীদের অশ্লীল মেসেজ, পূর্বস্থলী ২ ব্লকের কাষ্ঠশালী নিভাননী উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষকের। পড়ানোর ছলে ছাত্রীদের শরীরে বিভিন্ন জায়গায় হাত দেওয়া ও ছাত্রীদের হেনস্থা করার অভিযোগ, ওই তিন শিক্ষকের বিরুদ্ধে। এই অভিযোগে স্কুল ছুটির মুহূর্তে অভিভাবক এবং এলাকাবাসীর বিক্ষোভে জেরে উত্তাল স্কুল চত্বর। রাতে ছাত্রীদের অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ শিক্ষক সত্যজিৎ চৌধুরীর বিরুদ্ধে। অন্যদিকে আলমগীর হোসেনের বিরুদ্ধে অভিযোগ তিনি ছাত্র-ছাত্রীদের বাজে ভাবে র্স্পশ করেন। অন্যদিকে বিজয় সর্দার নিজের সাথে নানান মেয়ের নাম জড়িয়ে তার সাথে ছাত্রীদের সম্পর্ক রয়েছে এমন বার্তাই ছড়ানোর অভিযোগ।
তিনজনের বিরুদ্ধেই লিখিত অভিযোগ দায়ের হয়েছে স্কুল কর্তৃপক্ষর কাছে। বিক্ষোভকারীরা টিচার ইন চার্জের পদত্যাগের দাবিতে স্কুল ঘরের সামনে বিক্ষোভ দেখায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পূর্বস্থলী থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করলে পুলিশের সাথে ও বাক বিতন্ডা এলাকাবাসীর। অভিযুক্ত শিক্ষক বিজয় সর্দার, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করলেও, বাকি অভিযুক্ত দুই শিক্ষকের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্কুলের টিচার ইন চার্জ নিরঞ্জন মন্ডল বলেন, স্কুলের ছাত্র-ছাত্রীদের তরফে একটি অভিযোগ জমা পড়েছিল, সেই অভিযোগটি পূর্বস্থলী থানা পুলিশের কাছে ফরোয়ার্ড করা হয়েছে। পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন।











Discussion about this post