• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
‘পঞ্চায়েতের টিকিট লক্ষ লক্ষ টাকায় বিক্রি করেছে আরাবুল’, দাবি :শওকত মোল্লার

‘পঞ্চায়েতের টিকিট লক্ষ লক্ষ টাকায় বিক্রি করেছে আরাবুল’, দাবি :শওকত মোল্লার

administrator by administrator
2 years ago
in রাজনীতি, রাজ্যে
A A
0
ADVERTISEMENT
0
SHARES
9
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

অভিষেক গড়ে BLO আসলে তৃণমূল সভাপতি শুভেন্দুর অভিযোগে বিরাট পদক্ষেপে নির্বাচন কমিশনের

ভাঙড়ের জেলবন্দি তাজা নেতা আরাবুল ইসলামকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। মঙ্গলবার ভাঙড় কলেজের মাঠে দলীয় কর্মিসভায় তিনি জানান, স্থানীয় এক পঞ্চায়েত সদস্যের স্বামীকে খুনের ষড়যন্ত্র করেছিলেন আরাবুল। শুধু তাই নয়, সেখবর তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন বলে দাবি করেন শওকত। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পঞ্চায়েতের টিকিট বিক্রি করেছে আরাবুল ইসলাম । লোকসভা ভোটে ও তৃণমূলকে হারানোর চক্রান্ত করেছিলো। এমনকি এক তৃনমূল নেতাকে খুন করার চক্রান্ত ও করেছিলো আরাবুল। মঙ্গলবার ভাঙ্গড়ের একটি জনসভা থেকে এমনটাই দাবি করলেন তৃনমূল নেতা শওকত মোল্লা। পাশপাশি তিনি আরো বলেন যে আরাবুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে ,এবং তার সব অপরাধ নিয়ে তদন্ত হবে। লোকসভা ভোটে বিপুল ভোটে তৃণমূলকে লিড দিয়েছে ভাঙ্গড় বিধানসভা কেন্দ্র। যে সমস্ত কর্মীরা এই নির্বাচনে লড়াই করে দলকে জয় এনে দিয়েছে ,তাদের কৃতজ্ঞতা জানাতে মঙ্গলবার ভাঙ্গড় কলেজ ময়দানে এক সভার আয়োজন করা হয।

এই মঞ্চ থেকে আরাবুল ইসলামকে আক্রমণ করে সরাসরি মন্তব্য করতে শোনা যায় শওকত মোল্লাকে। সভায় শওকত বলেন, কয়েকদিন আগে তিনি একটি চিঠি পান। তাতে ছিল একটি হিসাবে। সেখানে দেখা যাচ্ছে পঞ্চায়েতে টিকিট দেওয়ার নাম করে প্রায় ১ কোটি ৩০ লক্ষ টাকা তুলেছেন আরাবুল। ৬ – ১৫ লক্ষ টাকায় বিক্রি করা হয়েছে পঞ্চায়েতের টিকিট। প্রধান পদ বিক্রি হয়েছে ২৫ – ৪০ লক্ষ টাকায়। নিজের ছেলেকে পঞ্চায়েত সমিতির টিকিট দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তদ্বির করেছিলেন আরাবুল। খাদিজা বিবি নামে এক মহিলার জন্যও এরকম আবেদন করেন আরাবুল।শওকত দাবি করেন, আরাবুলের গ্রেফতারির কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে বলেন। ভাঙড়ের এক পঞ্চায়েত প্রধানের স্বামী খইরুল ইসলামকে খুনের পরিকল্পনা করেছে আরাবুল।

সেজন্য ১৫ লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছে। এর পরই গ্রেফতার হন আরাবুল ইসলাম। শওকতের আরও বিস্ফোরক দাবি “নিজের ছেলেকে পোলেরহাট থেকে তুলে নিয়ে বেওতা থেকে টিকিট দিতে হবে জেলা পরিষদে। দিয়েছি। আমি তখন বেশি জানি না কোন সিটে কে রয়েছে, সেখানেও টিকিট দেওয়া হয়েছে। দলের নিয়ম অনুযায়ী, দলের কনভেনরকে সভাপতি করা যায় না। কিন্তু ও এসে আমাকে বলল, পঞ্চায়েত সভাপতিকে কনভেনর করতে। আমি আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিষয়টা বলে, দলের কনভেনরও করি, সভাপতিও করি। ভাঙড়ের কর্মীদের বুঝিয়ে বলেছি, সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে। বিনিময়ে আমরা দেখেছি, আমার কাছে যারা যেত, তাদের ওপর রোয়াব চলত। গত পঞ্চায়েত নির্বাচনে আমাদের তিনটে কর্মী খুন হন। অনেকে আহত হন।

আহত প্রত্যেক কর্মীকে নিজের পকেট থেকে ১০ হাজার টাকা করে দিয়েছি। কিন্তু মাঝখানে প্ল্যান হল খয়রুলকে মার্ডার করতে হবে। আমি তখন কিছুই জানতাম না। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে একদিন বললেন, ওখানে নেতাগিরি করছো? ওখানে একজন নেত্রী রয়েছে, তাঁর স্বামীর নাম খয়রুল, ওঁকে খুন করার জন্য ১৮ লক্ষ টাকার বরাত দেওয়া হয়েছে। তুমি যে আরাবুল আরাবুল করো,সেই এই ঘটনার মূল নায়ক। গোটাটা আমার ওপর ছেড়ে দাও। আমি একটি কাজে দিল্লি যাই, সেদিনই আরাবুল গ্রেফতার হয়ে যান।”

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Tags: ARABUL ISLAMTMC
Previous Post

বিপজ্জনক অবস্থায় শিয়ালদা ফ্লাইওভার 

Next Post

কামদুনির প্রতিবাদী মুখ টুম্পা কয়ালের স্বামীকে মারধরের অভিযোগ

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

by Rani Chakraborty
October 30, 2025
0
7
রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR   বিরাট বার্তা কল্যাণের

কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তী রক্ষাকবচ তুলে নিয়েছে। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন শুভেন্দু...

Read more

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

by Rani Chakraborty
October 30, 2025
0
10
SIR NRC আতঙ্ক   পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে   TMC BJP তরজা তুঙ্গে

NRC এবং SIR কে ঘিরে তৈরি হওয়া আতঙ্কে SIR ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ২৪ পরগনার পানিহাটির বাসিন্দা প্রদীপ কর...

Read more

অভিষেক গড়ে BLO আসলে তৃণমূল সভাপতি শুভেন্দুর অভিযোগে বিরাট পদক্ষেপে নির্বাচন কমিশনের

by Rani Chakraborty
October 27, 2025
0
3
অভিষেক গড়ে BLO আসলে তৃণমূল সভাপতি   শুভেন্দুর অভিযোগে বিরাট পদক্ষেপে নির্বাচন কমিশনের

ফের একবার বিএলও নিয়োগে গুরুতর অনিয়ম প্রকাশ্যে আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে বুথ লেভেল অফিসার অর্থাৎ...

Read more

কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

by Sumana Sarkar
October 27, 2025
0
8
কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

দুর্গাপুজো করতে না পারার দুঃখ থেকেই জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। দুর্গাপুজো, দীপাবলির...

Read more

শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

by Sumana Sarkar
October 25, 2025
0
20
শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

২০২২ সালে শুভেন্দু অধিকারীকে দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট। যার ফলে তাঁর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি...

Read more

ভক্তদের সাথেই নাচেন মা বামা কালী ৫০০ বছর ধরে চলছে এই রীতি

by Rani Chakraborty
October 23, 2025
0
16
ভক্তদের সাথেই নাচেন মা বামা কালী   ৫০০ বছর ধরে চলছে এই রীতি

শান্তিপুর মানেই ঐতিহ্য ও ইতিহাস সাথে বামা কালী। বামা কালী এখন সকলের মুখে মুখে। বছরের পর বছর ধরে মায়ের অলৌকিক...

Read more

পার্থর আসনে শোভন। আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী দিদির প্রিয় কানন!

by Sumana Sarkar
October 22, 2025
0
27
পার্থর আসনে শোভন। আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী দিদির প্রিয় কানন!

ফের নতুন করে তৃণমূলের অন্দরে কি বদলে যাচ্ছে সমীকরণ? পার্থ চট্টোপাধ্যায়ের দীর্ঘদিনের জেল যাত্রার জন্যই কি পার্থর কেন্দ্রে এগিয়ে দেওয়া...

Read more

জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

by Rani Chakraborty
October 22, 2025
0
15
জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা  বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

জ্যোতি বসু এই মানুষটার নাম সকলেরই জানা। ১৯৭৭ থেকে ২০০০ টানা ২৩ বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০০ সালে...

Read more

মমতাকে অসুর দমনের ক্ষমতা দিন কালী মায়ের কাছে কল্যাণের আরতি

by Rani Chakraborty
October 22, 2025
0
16
মমতাকে অসুর দমনের ক্ষমতা দিন   কালী মায়ের কাছে কল্যাণের আরতি

রীতি - নীতি মেনে বাঁকুড়ায় দোলতলার মোলডুবকার বাড়িতে কালী পুজো করেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ১৯২৬ সালে পুজোটি শুরু...

Read more

নজরে রয়েছে একাধিক তৃণমূল নেতা কালীপুজোর পরেই কলকাতার নেতাদের পদের পরিবর্তন ঘটাবেন অভিষেক

by Rani Chakraborty
October 22, 2025
0
17
নজরে রয়েছে একাধিক তৃণমূল নেতা  কালীপুজোর পরেই কলকাতার নেতাদের পদের পরিবর্তন ঘটাবেন অভিষেক

আসন্ন ২৬ শের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিটি রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা ঝালিয়ে নিচ্ছে। প্রতিটি সাংগঠনিক জেলার সভাপতি, শাখা...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি