রূপশ্রী প্রকল্পের ইনকাম সার্টিফিকেটে বর্তমান পঞ্চায়েত প্রধানের সাক্ষরের জায়গায় রয়েছে প্রাক্তন পঞ্চায়েত প্রধানের সাক্ষর। যাকে ঘিরে তোলপাড় কাঁকসার মলানদীঘি গ্রাম পঞ্চায়েত। সার্টিফিকেট বাজেয়াপ্ত করেছে পঞ্চায়েত। মলানদীঘি ফাঁড়িতে লিখিত অভিযোগ করেছে পঞ্চায়েত।
পঞ্চায়েত এলাকার অধীনে থাকা আররা এলাকার বাসিন্দা মেয়ের বিয়ের জন্য রূপশ্রী প্রকল্পে ইনকাম সার্টিফিকেট জমা দেন পঞ্চায়েতে। সেই ইনকাম সার্টিফিকেট ভেরিফিকেশন করতে গিয়েই হতবাক। ইনকাম সার্টিফিকেটটি চলতি মাসের ২০ তারিখ ইস্যু হয়। সেই সার্টিফিকেটে সাক্ষর থাকার কথা বর্তমান পঞ্চায়েত প্রধান পাকুমনি সোরেনের। কিন্তু সেখানে বর্তমান পঞ্চায়েত প্রধানের সাক্ষরের জায়গায় প্রাক্তন পঞ্চায়েত প্রধান পীযুষ মুখোপাধ্যায়য়ের সাক্ষর। দেখে তিনি চমকে ওঠেন আধিকারিক, কিন্তু কিভাবে চলে এলো এটা। সাথে সাথে বিষয়টি জানানো হয় কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য্য ও কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নব কুমার সামন্তকে। পরে কাঁকসার মলানদীঘি ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করে পঞ্চায়েত।
বর্তমান পঞ্চায়েত উপপ্রধান বিশ্বরূপ চ্যাটার্জী বলেন, এটা গর্হিত অপরাধ, ওই সার্টিফিকেট ইতিমধ্যে পঞ্চায়েত বাজেয়াপ্ত করেছে। স্থানীয় মলানদীঘি ফাঁড়িতে লিখিত অভিযোগও করেছে পঞ্চায়েত।
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...
Read more












Discussion about this post