• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
কী ভাবে ঘটল এত ভয়াবহ দুর্ঘটনা?

কী ভাবে ঘটল এত ভয়াবহ দুর্ঘটনা?

Raja Majumder by Raja Majumder
2 years ago
in রাজ্যে
A A
0
ADVERTISEMENT
0
SHARES
12
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

কেনই বা একই লাইনে দুটি ট্রেন চলে এল? একই লাইনে সামনে এক্সপ্রেস ট্রেন থাকাকালীন পিছনে মালগাড়ির সিগনাল কেন লাল হল না? এটা কোনও মানবঘটিত ভুল নাকি অন্তর্ঘাত, এরকম বহু প্রশ্ন উঠছে নিউ জলপাইগুড়ির কাছে রাঙাপানি স্টেশনে ভয়াবহ রেল দুর্ঘটনার পর।

ADVERTISEMENT

সোমবার সকাল ৯টা নাগাদ নিউ জলপাইগুড়ির অদূরে নীচবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝে লাল সিগনালে দাঁড়িয়েছিল অসমের শিলচর থেকে পশ্চিমবঙ্গের শিয়ালদাগামী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তখনই ওই একই লাইনে পিছন থেকে আসা একটি মালবাহী ট্রেন সজোরে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে। ধাক্কার অভিঘাতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের দুটি কামলা মালগাড়ির ইঞ্জিনের উপরে উঠে যায়। আর সামনের কয়েকটি কামরা বেলাইন হয়। মালগাড়িটিও বেলাইন হয়ে যায়। এখনও পর্যন্ত বেশ কয়েকজনের মৃত্যুর খবর এসেছে, আহতের সংখ্যা বহু। দূর্ঘটনার ফলে উত্তরবঙ্গ এবং কলকাতার মধ্যে ট্রেন চলাচল এখন প্রায় বন্ধ। বহু ট্রেন ঘুরপথে চালাচ্ছে রেল। ঘটনার খবর পেয়ে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাস্থলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

RelatedPosts

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

তবে এখন লাখ টাকার প্রশ্ন কেন ফের ভয়াবহ দুর্ঘটনা ঘটল। যদিও রেলমন্ত্রক জানিয়েছে, দুর্ঘটনার কারণ খুঁজতে উচ্চ পর্যায়ের তদন্ত হবে, তবে আগে উদ্ধারকাজে মন দেওয়া উচিৎ। ২০২৩ সালের ২ জুন ওড়িশার বালেশ্বরের কাছে করমণ্ডল এক্সপ্রেস, বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এবং একটি মালগাড়ির সংঘর্ষ হয়। তাতে মোট ১৭টি বগি লাইনচ্যুত হয়েছিল। আর তাতেই মৃত্যু হয়েছিল ২৯৬ জনের, আহত হয়েছিলেন ১২০০ জনেরও বেশি। সেই ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি পুরোপুরি মেটার আগেই পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় রাঙাপানি স্টেশনের কাছে ঘটল আরেক ভয়াবহ দুর্ঘটনা। সোমবার সকালে রাঙাপানি স্টেশনের কাছে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সেপ্রেসের পিছনে ধাক্কা মারে একটি মালগাড়ি। এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

 

তবে দুর্ঘটনার পর থেকে একটাই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে, কী ভাবে ঘটল এই দুর্ঘটনা। যেখানে দাঁড়িয়ে থাকা এক্সপ্রেস ট্রেনকে পিছন থেকে ধাক্কা মারে একটি মালগাড়ি। রেলের একটি অংশ অবশ্য অন্তর্ঘাতের বিষয়টি উড়িয়ে দিচ্ছে না। তবে প্রথমিকভাবে মালগাড়ির চালকের সিগনাল না মানার তত্ত্বেই জোর দিচ্ছে রেল। জানা যাচ্ছে, কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে টানা বৃষ্টি চলছে। সোমবার সকাল থেকেও বৃষ্টি হচ্ছিল। ফলে মালগাড়ির চালক সম্ভবত লাল সিগনাল দেখতে পাননি বলেই মনে করছেন রেলের আধিকারিকদের একাংশ। উল্লেখ্য, মালবাহী ট্রেনটির চালকের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। রেলের দাবি, একই লাইনে সামনে কোনও ট্রেন থাকলে, পিছনের সিগনাল কখনও সবুজ হয় না। সামনের ট্রেন অন্তত দুটি সিগনাল পয়েন্ট পার না করলে পিছনের সিগনাল লালই থাকবে। এ ক্ষেত্রেও তাই ছিল বলেই মনে করছেন রেলকর্তারা।

 

তবুও কিভাবে মালগাড়ির চালক ট্রেন নিয়ে এগিয়ে গেলেন সেটাই ধোঁয়াশা। দুর্ঘটনাগ্রস্থ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের কয়েকজন যাত্রী দাবি করেছেন। সামনে লাল সিগনার থাকায় ট্রেনটি অত্যন্ত ধীর গতিতে চলছিল পুরোপুরি দাঁড়ানোর আগে। ঠিক তখনই তাঁরা ভীষণ জোরে শব্দ এবং তীব্র ঝাঁকুনি অনুভব করেন। রেলবোর্ডের চেয়ারম্যান এবং সিইও জয়া বর্মা সিনহা অবশ্য স্বীকার করে নিয়েছেন, দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনারোধ করার প্রযুক্তি কবচ এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের কোথাও প্রতিস্থাপন করা হয়নি। ফলে দুর্ঘটনাগ্রস্থ ট্রেনের ইঞ্জিনেও কবচ প্রযুক্তি ছিল না। রেলমন্ত্রক ঘটনার পরই উচ্চ পর্যায়ের তদন্ত ঘোষণা করেছে। পাশাপাশি রেলমন্ত্রী অশ্বিণী বৈষ্ণব ও পৌঁছেছেন দুর্ঘটনাস্থলে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: INDIAN RAILWAYSTrain Accident
Previous Post

KAVACH System থাকলে ঘটতো না এই দূর্ঘটনা, কি এই ‘কবচ’?

Next Post

রায়গঞ্জের প্রার্থীর নাম ঘোষনা করতেই,পদত্যাগ জেলা সভাপতির

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

by Rupendu Das
March 9, 2026
0
17
ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...

Read more

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

by Rani Chakraborty
October 30, 2025
0
12
রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR   বিরাট বার্তা কল্যাণের

কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তী রক্ষাকবচ তুলে নিয়েছে। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন শুভেন্দু...

Read more

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

by Rani Chakraborty
October 30, 2025
0
14
SIR NRC আতঙ্ক   পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে   TMC BJP তরজা তুঙ্গে

NRC এবং SIR কে ঘিরে তৈরি হওয়া আতঙ্কে SIR ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ২৪ পরগনার পানিহাটির বাসিন্দা প্রদীপ কর...

Read more

কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

by Sumana Sarkar
October 27, 2025
0
11
কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

দুর্গাপুজো করতে না পারার দুঃখ থেকেই জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। দুর্গাপুজো, দীপাবলির...

Read more

ভক্তদের সাথেই নাচেন মা বামা কালী ৫০০ বছর ধরে চলছে এই রীতি

by Rani Chakraborty
October 23, 2025
0
23
ভক্তদের সাথেই নাচেন মা বামা কালী   ৫০০ বছর ধরে চলছে এই রীতি

শান্তিপুর মানেই ঐতিহ্য ও ইতিহাস সাথে বামা কালী। বামা কালী এখন সকলের মুখে মুখে। বছরের পর বছর ধরে মায়ের অলৌকিক...

Read more

পার্থর আসনে শোভন। আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী দিদির প্রিয় কানন!

by Sumana Sarkar
October 22, 2025
0
29
পার্থর আসনে শোভন। আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী দিদির প্রিয় কানন!

ফের নতুন করে তৃণমূলের অন্দরে কি বদলে যাচ্ছে সমীকরণ? পার্থ চট্টোপাধ্যায়ের দীর্ঘদিনের জেল যাত্রার জন্যই কি পার্থর কেন্দ্রে এগিয়ে দেওয়া...

Read more

জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

by Rani Chakraborty
October 22, 2025
0
26
জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা  বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

জ্যোতি বসু এই মানুষটার নাম সকলেরই জানা। ১৯৭৭ থেকে ২০০০ টানা ২৩ বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০০ সালে...

Read more

মমতাকে অসুর দমনের ক্ষমতা দিন কালী মায়ের কাছে কল্যাণের আরতি

by Rani Chakraborty
October 22, 2025
0
20
মমতাকে অসুর দমনের ক্ষমতা দিন   কালী মায়ের কাছে কল্যাণের আরতি

রীতি - নীতি মেনে বাঁকুড়ায় দোলতলার মোলডুবকার বাড়িতে কালী পুজো করেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ১৯২৬ সালে পুজোটি শুরু...

Read more

২৬ শে হাই ভোল্টেজ নির্বাচন বিরাট রদবদল তৃণমূলে কার ক্ষমতা বাড়ছে কার ডানা ছাটা হচ্ছে

by Rani Chakraborty
October 17, 2025
0
12
২৬ শে হাই ভোল্টেজ নির্বাচন  বিরাট রদবদল তৃণমূলে  কার ক্ষমতা বাড়ছে কার ডানা ছাটা হচ্ছে

সামনেই ২৬ শের বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমোর নেতৃত্বে পারফরমেন্সের ভিত্তিতে চলছে তৃণমূলের সাংগঠনিক রদবদল। নজরে বিভিন্ন পুরসভার পারফরম্যান্স।...

Read more

দুর্গাপুর কাণ্ডে সময়ের হেরাফেরি মাননীয়া দেখছেন রাত ১২ টা CCTV বলছে সন্ধ্যে ৭ টা

by Rani Chakraborty
October 15, 2025
0
31
দুর্গাপুর কাণ্ডে সময়ের হেরাফেরি  মাননীয়া দেখছেন রাত ১২ টা  CCTV বলছে সন্ধ্যে ৭ টা

দুর্গাপুর মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া ছাত্রী রাতে সহপাঠীর সাথে খাওয়ার খেতে ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন। এরপরই ভয়ঙ্কর অভিযোগ ওঠে...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি