• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
KAVACH System থাকলে ঘটতো না এই দূর্ঘটনা, কি এই ‘কবচ’?

KAVACH System থাকলে ঘটতো না এই দূর্ঘটনা, কি এই ‘কবচ’?

administrator by administrator
2 years ago
in স্পেশাল স্টোরি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
19
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

পশ্চিমবঙ্গের কোনও রুটেই নেই ‘কবচ’ প্রযুক্তি। সোমবার সকালে নিউ জলপাইগুড়ির কাছে রাঙাপানি স্টেশনের কাছে শিয়ালদাগামী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে সজোরে ধাক্কা মারে একটি মালগাড়ি। সংঘর্ষের অভিঘাতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের দুটি কামরা উঠে যায় মালগাড়ির ইঞ্জিনের উপর। রীতিমতো শূন্যে ঝুলতে থাকে একটি কামরা। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে সেই ছবি এবং ভিডিও। ফলে আবারও প্রশ্ন উঠছে, বছর দুই আগে ঘটা করে চালু করা দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষরোধী কবচ প্রযুক্তি কি এখানে ছিল না?  তাহলে কোথায় চালু হয়েছে এই প্রযুক্তি?

ADVERTISEMENT

সোমবার সকাল ৯টা নিউ জলপাইগুড়ির খুব কাছেই শিলচর থেকে আসা শিয়ালদাগামী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে একটি মালগাড়ি। দূর্ঘটনার অভিঘাত দেখে স্পষ্টতই বোঝা যাচ্ছে, মালগাড়ির গতিবেগ অনেকটাই বেশি ছিল। তা না হলে কাঞ্চনজঙ্ঘার এক্সপ্রেসের একটি কামরা এভাবে মালগাড়ির ইঞ্জিনের উপর উঠে যেত না। এখানেই প্রশ্ন উঠছে, কোথায় গেল ঘটা করে উদ্বোধন করা কবচ প্রযুক্তি? গত বছর, ওড়িশার বালেশ্বরের কাছে একসাথে তিনটি ট্রেনের সংঘর্ষ হয়েছিল। তখনই বলা হয়েছিল সারা দেশেই দ্রুত কবচ প্রযুক্তি চালু করা হবে। এক বছরের মধ্যে ফের আবারও দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটল। দূর্ঘটনার জন্য কে দায়ী, যান্ত্রিক বিভ্রাট না কি সিগনালিংয়ের গলদ, অথবা মানুষের ভুল, সেটা নিয়ে তদন্ত হবে। কিন্তু বারবার উঠে আসছে একটাই কথা, যদি কবচ প্রযুক্তি থাকতো, তবে এড়ানো যেত দূর্ঘটনা। তবে রেলবোর্ডের চেয়ারম্যান ও সিইও জয়া বর্মা সিনহা জানিয়ে দিয়েছেন, যেখানে দুর্ঘটনা ঘটেছে সেই জোনে কবচ সিস্টেম ছিল না। এবার আসুন জেনে নেওয়া যাক, এই কবচ প্রযুক্তি আসলে কি।

RelatedPosts

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

কবচ হল এমন একটি প্রযুক্তি, যার সাহায্যে দুটি ট্রেনের সংঘর্ষ এড়ানো যায়। কবচ বা বর্ম, যাই বলা হোক না কেন, এই প্রযুক্তি অনেকগুলি যন্ত্র এবং যন্ত্রাংশের মিলিত সিস্টেম। যা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি বলে দাবি করে ভারতীয় রেল। ২০১২ সালে এই ধরণের প্রযুক্তির প্রথম ব্যবহার করেছিল রেল। তবে তখন নাম ছিল ট্রাফিক কলিশন অ্যাভোয়ডেন্স সিস্টেম বা টিসিএএস। পরে ওই প্রযুক্তি আরও উন্নত করে নাম দেওয়া হয় কবচ বা বর্ম। এই কবচ সিস্টেমে বিভিন্ন ইলেকট্রনিক্স এবং রেডিও ফ্রিকোয়েন্সি চিহ্নিতকরণ যন্ত্র একত্রে জুড়ে দেওয়া হয় ট্রেনের ইঞ্জিনে। পাশাপাশি রেলপথ, সিগনালিং ব্যবস্থার কন্ট্রোলের সঙ্গেও জুড়ে থাকে কবচ সিস্টেমের অন্যান্য যন্ত্র। এই সমস্ত যন্ত্র পরস্পরের সংকেত চিহ্নিত করে আদানপ্রদান করে। এবং এই প্রতিমুহুর্তে আদানপ্রদান হওয়া সংকেত পর্যালোচনা করে স্বয়ংক্রিয়ভাবে। যদি ওই রেলপথে বা ইঞ্জিনের সামনে কোনও বাঁধা আসে, সঙ্গে সঙ্গে ওই কবচ সিস্টেমের একটি উচ্চ তরঙ্গ বার্তা সংশ্লিষ্ট ইঞ্জিনের ব্রেক স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করে এবং চালককে বিপদসংকেত দেয়। ফলে সামনে চলে আসা কোনও ট্রেনের নির্দিষ্ট দূরত্বেই ইঞ্জিনটি দাঁড়িয়ে যায়।

কবচ প্রযুক্তির অন্যতম বৈশিষ্ট হল, এটি ট্রেনের গতি এবং রেলপথের পুঙ্খানুপুঙ্খ তথ্য ধারাবাহিকভাবে বিনিময় করে নিজেদের মধ্যে। ফলে কোনও ক্ষেত্রে চালক সিগনাল উপেক্ষা করে এগিয়ে গেলে কবচ ট্রেনটিকে থামিয়ে দেবে। আবার ঘন কুঁয়াশা বা প্রচন্ড বৃষ্টিতেও চালক যদি সিগনাল ঠিকঠাক দেখতে না পান, তবে কবচ ধারাবাহিকভাবে চালককে সামনের সিগনাল সম্পর্কে জানিয়ে দেবে। উল্লেখ্য, ২০২২ সালে এরকমই একটি ইঞ্জিনে সওয়ার হয়েছিলেন স্বয়ং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি নিজেই পরীক্ষা করে দেখেন কবচ প্রযুক্তি দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ থামিয়ে দিতে আদৌ কতটা পারে। সেই ভিডিও তিনি নিজের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ারও করেছিলেন। ইউরোপে বহু দেশেই এই ধরণের সুরক্ষা ব্যবস্থা প্রয়োগ করা হচ্ছে বহুদিন ধরেই। ভারতে কবচ প্রযুক্তি তৈরি করেছে লখনউয়ের রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন বা আরডিএসও। এই কবচ প্রযুক্তি প্রতিস্থাপন করতে রেলমন্ত্রকের খরচ হচ্ছে প্রতি কিলোমিটার ৩০ থেকে ৫০ লক্ষ টাকা। তবে সূত্রের খবর, এখন ভারতে সাড়ে তিন হাজার কিলোমিটার রেলপথ কবচের আওতায় রয়েছে। আর সম্প্রতি আরও ১০ হাজার কিলোমিটার রেলপথ কবচের আওতায় আনার জন্য টেন্ডার ডাকা হয়েছে।

Author

  • administrator
    administrator

    View all posts

Tags: INDIAN RAILWAYSKAVACH SYSTEMTrain Accident
Previous Post

আগামী চার দিনের মধ্যে বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করবে

Next Post

কী ভাবে ঘটল এত ভয়াবহ দুর্ঘটনা?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

by administrator
October 22, 2025
0
70
যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

বাঙালির বারো মাসে তেরো পার্বন। এর মধ্যে অনেক পার্বনই আছে যা গোটা দেশেই পালন করা হয়, তবে অন্য নামে। যেমন...

Read more

অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

by administrator
September 9, 2025
0
23
অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

৯ সেপ্টেম্বর ২০২৫, নিউমোরোলজি বা সংখ্যাতত্ত্বের দিক থেকে বিচার করলে আজকের দিনটি অসাধারণ তাৎপর্যমণ্ডিত। ভারতীয় প্রাচীন জ্যোতিষ শাস্ত্র বরাবরই সংখ্যা...

Read more

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

by administrator
August 22, 2025
0
46
আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ সহ বিভিন্ন কালী মন্দিরে মায়ের পূজার্চনার জন্য নেমেছে পূর্ণার্থীদের ঢল।কৌশিকী অমাবস্যা মানে হলো ভাদ্র মাসের অমাবস্যা...

Read more

“নতুন বাংলাদেশ” গর্বের নাকি লজ্জার?

by administrator
June 27, 2025
0
126
“নতুন বাংলাদেশ”  গর্বের নাকি লজ্জার?

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন হিসেবে লেখা থাকবে। তবে ইতিহাসই ঠিক করবে সেটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে...

Read more

অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

by administrator
June 14, 2025
0
61
অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় গোটা দেশ শোকস্তব্ধ, এই দুর্ঘটনার ভয়াবহতা দেখে শিউরে উঠেছে বিশ্ব। ঠিক এই পরিস্থিতিতেই এই দুর্ঘটনা কে...

Read more

রাখে হরি মারে কে’ ভয়ানক বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী রমেশ

by administrator
June 13, 2025
0
49
রাখে হরি মারে কে’ ভয়ানক বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী রমেশ

'রাখে হরি মারে কে' এই প্রবাদটি এই মুহূর্তে সবচেয়ে প্রাসঙ্গিক। অভিশপ্ত বিমানতিতে দুর্ঘটনায় ২৪২ জন যাত্রীর মধ্যে বরাত জোরে প্রাণে...

Read more

লন্ডন যাওয়ার আগে সপরিবারে শেষ সেলফি। এক লহমায় শেষ গোটা পরিবার

by Sumana Sarkar
June 13, 2025
0
52
লন্ডন যাওয়ার আগে সপরিবারে শেষ সেলফি। এক লহমায় শেষ গোটা পরিবার

জীবন কতটা অনিশ্চিত, সেটা আরও একবার বুঝিয়ে দিল এই ঘটনা। কে জানত, তাদের তোলা এই সেলফি জীবনের শেষ ছবি হবে।...

Read more

ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

by administrator
June 7, 2025
0
50
ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

এতদিন পিন কোডই ছিল একমাত্র সহায়। এবার আশ্চর্য এক পরিষেবা নিয়ে আসছে ভারতীয় ডাক। ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর!...

Read more

চাকরিহারাদের চোখের জল কি ২০২৬-এ ভাসিয়ে দেবে মাননীয়াকে?

by administrator
April 5, 2025
0
41
চাকরিহারাদের চোখের জল কি ২০২৬-এ ভাসিয়ে দেবে মাননীয়াকে?

আর জি কর আন্দোলনের আগুন যখন প্রায় নিবে গিয়েছে, তখন চাকরি বাতিল নিয়ে পশ্চিমবঙ্গ সরকার তথা তৃণমূলের বিরুদ্ধে নতুন আন্দোলনের...

Read more

পবিত্র ঈদে রেড রোডে দেখা যায় মমতাকে, রামনবমীতে কী স্বমহিমায় পাওয়া যাবে?

by administrator
April 3, 2025
0
87
পবিত্র ঈদে রেড রোডে দেখা যায় মমতাকে,  রামনবমীতে কী স্বমহিমায় পাওয়া যাবে?

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এক সাংবাদিক সম্মেলন করে প্রত্যেকে তাঁর তাঁর ধর্মপালন করার পরামর্শ দেন। একই সঙ্গে মানুষকে সতর্ক...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি