২০২৬-এ বিধানসভা নির্বাচন, পুনরায় ২০২৬ নির্বাচনে নন্দীগ্রাম থেকে লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তমলুক সংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি তার সোশ্যাল মিডিয়ার পোস্ট করে একটি দাবি করেছেন তিনি নাকি গোপন সূত্রে খবর পেয়েছেন ২০২৬-এর নির্বাচনের মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে। পাশাপাশি প্রলয় পাল তার পোস্টে দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রাম নিয়ে গোপন রিপোর্ট প্রকাশ্যে এসেছে।
নির্বাচনে এখনও বেশ কয়েক মাস বাকি, তার আগেই রাজনৈতিক মহলে শুরু হয়ে গেল উত্তেজনা। এবং জোরকদমে নতুন লড়াইয়ের প্রস্তুতি ও শুরু হয়ে গিয়েছে। লোডশেডিং করে ভোটে কারচুপি করা হয়েছিল বিধানসভা নির্বাচনে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল সেই মামলা এখনো বিচারাধীন। এখন প্রশ্ন একটাই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী আবারো নন্দীগ্রাম থেকে লড়বেন? দুই বিরোধীদলের থেকে কোন রকম বার্তা পাওয়া না গেলেও তাদের দলের অনুগমীরা কাজে নেমে পড়েছে । ২০২৬ এর নির্বাচনে আবার নন্দীগ্রাম থেকে লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি তিনি এবারও বিজেপি হারবে বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।
নন্দীগ্রামের এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি বাপ্পাদিত গর্গ বিজেপির এই দাবির পরিপ্রেক্ষিতে তীব্র বিরোধিতা করেছেন। এবং তিনি বলেন তৃণমূলের প্রার্থী কে হবেন তা যথাসময়ে দলের নেতৃত্ব এবং কর্মীরা জানতে পারবেন। শুভেন্দু অধিকারী যে এবার নন্দীগ্রামের প্রার্থী হচ্ছে না এই ব্যাপারে তিনি নিশ্চিত বলে জানিয়েছেন। পাশাপাশি বাপ্পাদিত্য গর্গ একাধিক তথ্য তুলে ধরেন এবং প্রমাণ করতে চেয়েছেন যে, শুভেন্দু অধিকারীর নিজের বুথ নন্দনায়েকবাড়ের শেষ কো-অপারেটিভ নির্বাচনে তৃণমূল জিতেছে এবং বিজেপি হেরেছে লোকসভা নির্বাচনে তারা অঞ্চলের ভোটাররা তৃণমূলকের ৪১২ টি ভোট বেশি দিয়েছেন এছাড়াও শুভেন্দু অধিকারীর পঞ্চায়েত সমিতির ভোট সভা নির্বাচনে তৃণমূলকে ২৫০০ ভোটের লিড দিয়েছেন বলে জানিয়েছেন ।












Discussion about this post