হাওড়া স্টেশনে বিনা টিকিটের যাত্রীদের ধরতে বিশেষ অভিযান চালাল রেল কর্তৃপক্ষ। সফরকারী যাত্রীদের থেকে একদিনে প্রায় সাড়ে তিন লাখ টাকার জরিমানা আদায় করছে রেল কর্তৃপক্ষ। হাওড়া স্টেশনের পুরাতন কমপ্লেক্সে একটি বিশেষ ‘টিকিট চেকিং ড্রাইভ’ -এর ব্যবস্থা করা হয়েছিল। আজকের অভিযানের সেই পরিসংখ্যানই বলে দিচ্ছে গড়পড়তা দৈনিক যাত্রী সংখ্যা একই থাকলেও কমছে না বিনা টিকিটের যাত্রীর সংখ্যা। এদিকে গত দেড় মাসে প্রয়াগরাজ ডিভিশনে লোকাল ও এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ করার জন্য ফাইন করা হয়েছে ৪০০ পুলিশ কর্মীকে। এর আগে বহু পন্থা অবলম্বন করা হয়েছে বিনা টিকিটে যাত্রা আটকানোর জন্য। বারবার নোটিশ জারি করা থেকে মাঠে নেমে যাত্রীদের ফাইন করা। কিন্তু তারপরেও সতর্ক হচ্ছেন না যাত্রীরা। বিনা টিকিতেই চলছে যাত্রা। সেই কারণে পূর্ব রেলের তরফ থেকে এক বিশেষ অভিযান চালানো হয়। নভেম্বরের ১ তারিখ থেকে ১৫ তারিখ। অর্থাৎ ১৫ দিনের জন্য এই অভিযান চলে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আজকের এই বিশেষ ক্যাম্প কোর্টের এই টিকিট চেকিং অভিযানের ফলে বিনা টিকিটের মোট ৬৪৪ জন যাত্রীকে এবং বুকিংবিহীন লাগেজ নিয়ে ৩৬ জন যাত্রীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ২৯ জন যাত্রীকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হলে শুনানি শেষে তাদের বিরুদ্ধে স্পট ফাইন করা হয়। ম্যাজিস্ট্রেট চেকিং প্রোগ্রামের মাধ্যমে জরিমানা বাবদ ৩, ৫৩, ১৬০ টাকা আদায় করা গেছে এবং তা রেলওয়ের নিজস্ব কোষাগারে জমা করা হয়েছে। তবে রেলের কর্তাদের একাংশের মতে যথাযথ নজরদারির অভাবে পাল্লা দিয়ে বেড়ে চলেছে বিনা টিকিটের যাত্রীর সংখ্যা। বিনা টিকিটে যাত্রীর প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। এই যাত্রীদের ধরা গেলে জরিমানা বাবদ রেলের আয় এর থেকে অনেকগুণ বেশি হত।
বাংলাদেশের সেনাপ্রধানকে নিয়ে ভারতের সেনাপ্রধান মুখ খুলতেই কি নড়েচড়ে বসল, ইউনূসের জামাতী সরকার। ভারতের সেনাপ্রধানের আশ্বাস এবং বিশ্বাস ছিল দুই...
Read more












Discussion about this post