• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
অভিষেকের পথেই কি মমতা!

অভিষেকের পথেই কি মমতা!

Raja Majumder by Raja Majumder
2 years ago
in Top Story, কলকাতা
A A
0
ADVERTISEMENT
0
SHARES
27
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

‘আশ্চর্য সমাপতন’! সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইট, বিকেলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি প্রধানমন্ত্রীকে। দুজনের বক্তব্যের বিষয়বস্তু এক ও অভিন্ন। বরং বলা যায় অদ্ভুত তাল ও মিল রয়েছে। যা আর জি কর কাণ্ডকে অন্য সুরে বেঁধে দিল। এই নারকীয় ঘটনা নিয়ে যখন শাসকদল তৃণমূল কংগ্রেস পরপর প্রশ্নবানে পড়ছে। ঠিক তখনই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা চাপ তৈরির দাওয়াই বাতলে দিলেন। আর কয়েকঘন্টার মধ্যেই তৃণমূল নেত্রী সেই দাওয়াই প্রয়োগ করে বুঝিয়ে দিলেন, তৃণমূল এখন কোন পথে চলবে।

ADVERTISEMENT

আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় যখন গোটা দেশ উত্তাল, তখন আশ্চর্যজনকভাবে নিরব ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ফলে তাঁর নিরাবতা নিয়ে শুরু হয়েছিল নানান জল্পনা-কল্পনা। অপরদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আর জি কর ঘটনা নিয়ে প্রথম থেকেই সক্রিয় ছিলেন। নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবারকে সান্তনা দেওয়া হোক বা রাজপথে নেমে প্রতিবাদ মিছিল করা, মুখ্যমন্ত্রী নিজেই বিচার চেয়ে পথে নামেন। যা নিয়ে বিরোধীরা কম কটাক্ষ করেনি। সেখানে আর জি কর কাণ্ডের প্রথমদিকে প্রকৃত দোষীদের “এনকাউন্টার” দাবি করে আলাদা করে নজর কেড়েছিলেন অভিষেক। আবার হাসপাতালে ভাঙচুর, হামলার রাতেই তাঁর টুইট বুঝিয়ে দিয়েছিল তিনি বিষয়টি হালকাভাবে নেননি মোটেই।

RelatedPosts

ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

 

অপরদিকে দলের অবস্থান ছিল ভিন্ন। আর জি কর ধর্ষণ ও খুনের ঘটনার নিন্দা করলেও, আর জি করে হামলার ঘটনায় তৃণমূলনেত্রী সরাসরি দোষারোপ করছিলেন বিজেপি ও বামফ্রন্টকে। যা নিয়ে দলের অন্দরেই ক্ষোভ তৈরি হচ্ছিল। মমতাপন্থী কয়েকজন সেই সুরেই বাম-রাম যোগ নিয়ে সরব হন। কিন্তু তৃণমূলের একটা অংশ প্রকাশ্যেই বলেন এটা ঠিক হচ্ছে না। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাবতা তাতে আরও ইন্ধন জোগায়। দলের মধ্যে কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় দাবি তোলেন অভিষেককে নিরাবতা ভেঙে সক্রিয় হতে হবে। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ প্রকাশ্যেই বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উচিত সক্রিয়ভাবে আন্দোলনে এগিয়ে আসা। তিনি এও দাবি করেন, এক বিশেষ কারণে অভিষেক নিষ্ক্রিয়। তবে সেই বিশেষ কারণটা কি, সেটা তিনি বলেননি। ফলে এতে আদি ও নব্য তৃণমূলের ‘দ্বন্দ্ব’ দেখতে শুরু করেন অনেকেই।

 

আর জি কর নিয়ে তৃণমূলের যখন প্রায় দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে, ঠিক তখনই নিরাবতা ভঙ্গ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিলেন একটি মাস্টারস্ট্রোক। বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি নাতিদীর্ঘ পোস্ট শেয়ার করেন তিনি। এবার “এনকাউন্টার” তত্ত্ব থেকে বেরিয়ে এসে তিনি সুকৌশলে কেন্দ্রের কোর্টেই বল ঠেলে দিলেন। ওই পোস্টে তিনি রাজ্য সরকারগুলিকে আহ্বান জানালেন কেন্দ্র সরকারকে চাপ দেওয়ার। তিনি বললেন, রাজ্য সরকারগুলির উচিত, কেন্দ্রের কাছে নারী নির্যাতন ও ধর্ষণ নিয়ে কঠোর আইন প্রণয়নের দাবি জানানো। যাতে ৫০ দিনের মধ্যেই প্রকৃত দোষীদের খুঁজে বের করে কঠোরতম সাজা দেওয়া যায়। বৃহস্পতিবার বিকেলেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি চিঠি লিখলেন, এমনই কঠোর আইন প্রণয়নের দাবি জানিয়ে। ব্যাপারটা এমন, যেন “চ্যারিটি বিগেনস হোম”।

 

ওয়াকিবহাল মহলের ধারণা, আর জি কর হাসপাতাল ভাঙচুরের রাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশের বিরুদ্ধে একটি ‘আক্রমণাত্মক’ টুইট করেছিলেন। তাঁর বক্তব্য বাংলার রাজনৈতিক ও সামাজিক মহলে প্রশংশিত হলেও প্রশাসনিক মহলে কোনও প্রভাব পড়েনি। এরপরও পুলিশ ও প্রশাসনের একের পর এক ভুল সিদ্ধান্ত সরকার ও দলকে চাপে ফেলে দিয়েছিল। যা দেখে কার্যত অসন্তুষ্ট অভিষেক নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। আরেকটি বিষয়, গত ১৫ আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে নেমে নির্যাতিতার বিচার চেয়ে মিছিল করাও অনেকে মেনে নিতে পারেননি। যেটা সম্ভবত তৃণমূলনেত্রীও উপলব্ধি করেছিলেন। তাই এর পর থেকে তিনিও প্রকাশ্যে সেরকম কিছু বলেননি। এদিকে আর জি কর নিয়ে আন্দোলন, প্রতিবাদ, ক্ষোভ-বিক্ষোভ বেড়েই চলেছে। এরকম একটা সময়ে প্রকৃত কাণ্ডারির মতোই তৃণমূলকে পথ দেখালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর জি কর ইস্যুকে কেন্দ্রের গিকে ঘুরিয়ে দিতে পাল্টা চাল দিলেন তিনি। আর সেই সুযোগটাই কাজে লাগালেন দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া তৃণমূলনেত্রী। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, এটা সবে শুরু।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

আরজি কর শুনানিতে জোড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

Next Post

‘বিকৃত’ নেশা ছিল সঞ্জয়ের, যৌনপল্লিতে ছিল যাতয়াত

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

by Rupendu Das
March 20, 2026
0
19
ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

আমেরিকা কি ভারতের বন্ধু? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি মন্তব্যের নিরিখে বিচার করলে অবশ্যই বলতে হবে তিনি এবং তাঁর...

Read more

পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

by Rupendu Das
March 12, 2026
0
11
পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

কপাল বা ভাগ্য বলে একটি কথা আছে? অনেকে ধরে নিয়েছিল তারাই সরকার গঠন করবে। এমনকী জামাতও সেটাই বিশ্বাস করেছিল। কিন্তু...

Read more

হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

by Rupendu Das
March 4, 2026
0
21
হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

প্রধানমন্ত্রী পদে আসীন হতে না হতেই মারাত্মক চাপে পড়ে গিয়েছে তারেক রহমান এবং সরকার। চাপ ঘরে এবং বাইরে। ঘরে যে...

Read more

এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

by Susanta Khan
February 14, 2026
0
26
এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

সারজিস আলম নাসিরউদ্দিনরা বিএনপিকে হুমকি দিচ্ছে এক মাঘে শীত যায় না। তারা আবার আন্দোলোন করে বিএনপিকেও আওয়ামীলীগের মত দেশ ছাড়া...

Read more

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

by Susanta Khan
January 20, 2026
0
19
যুদ্ধের লক্ষ্যে  ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা  সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

বাংলাদেশের  সেনাপ্রধানকে নিয়ে ভারতের সেনাপ্রধান মুখ খুলতেই কি নড়েচড়ে বসল, ইউনূসের জামাতী সরকার। ভারতের সেনাপ্রধানের আশ্বাস এবং বিশ্বাস ছিল দুই...

Read more

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

by Partha Hazra
January 10, 2026
0
24
দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক  প্রতিরক্ষায় গলায় গলায়  পাকিস্তান-বাংলাদেশ।

সন্তান বিপদে পড়লে সে তো বাবার কাছে যাবেই এটাই স্বাভাবিক। কিন্তু যে সন্তানের জন্ম আটকাতে বাবার বড় ভূমিকা থাকে পরবর্তীতে...

Read more

এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত। আঃলীগ ফিরলে কি হবে?

by Susanta Khan
January 10, 2026
0
21
এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত।  আঃলীগ ফিরলে কি হবে?

এনসিপি তৈরী  করেছিল জামাত। মানে শিক্ষিত মার্জিত ছাত্রদের সামনে রেখে পিছন থেকে আন্দোলোন চালিয়ে গিয়েছিল জামাত। তার জন্য তারা এই...

Read more

বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

by Susanta Khan
January 9, 2026
0
11
বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

এনসিপির অবস্থা এখন জলে কুমির আর ডাঙায় বাঘ। তাদের এখন বাঁচার মরিয়া চেষ্টা। কিন্তু যার কাছে আশ্রয় নিতে যায়, সেই...

Read more

হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

by Rupendu Das
December 4, 2025
0
20
হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

বঙ্গোপসাগরে ব্রহ্মোসের গর্জন। সোমবার ভারতীয় সেনা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের পরীক্ষা চালিয়েছে। ভারতীয় সেনার ব্রহ্মস ইউনিটে দক্ষিণ কম্যান্ড এবং তিন...

Read more

ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

by Raja Majumder
November 27, 2025
0
20
ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

গত ১৭ নভেম্বর হাসিনার দোষী সাব্যস্ত হওয়া এবং সাজা ঘোষণার পরপরই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য বেশ জোরালো...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি